২০/৫১. অধ্যায়ঃ
সামর্থ্যানুসারে কুরবানী করা
উমরার আমল: তাওয়াফ, সাঈ, চুল কাটা ও নাহরের দিনে বকরী
মুয়াত্তা ইমাম মালিক : ৮৫৫
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৮৫৫
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرٍ أَنَّ مَوْلَاةً لِعَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ يُقَالُ لَهَا رُقَيَّةُ أَخْبَرَتْهُ أَنَّهَا خَرَجَتْ مَعَ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ إِلَى مَكَّةَ قَالَتْ فَدَخَلَتْ عَمْرَةُ مَكَّةَ يَوْمَ التَّرْوِيَةِ وَأَنَا مَعَهَا فَطَافَتْ بِالْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ ثُمَّ دَخَلَتْ صُفَّةَ الْمَسْجِدِ فَقَالَتْ أَمَعَكِ مِقَصَّانِ فَقُلْتُ لَا فَقَالَتْ فَالْتَمِسِيهِ لِي فَالْتَمَسْتُهُ حَتَّى جِئْتُ بِهِ فَأَخَذَتْ مِنْ قُرُونِ رَأْسِهَا فَلَمَّا كَانَ يَوْمُ النَّحْرِ ذَبَحَتْ شَاةً.
আবদুল্লাহ্ ইবনু আবূ বক্র (র) হতে বর্ণিতঃ
আম্রাহ বিন্ত আবদুর রহমানের আদায়কৃত দাসী রুকাইয়া (র) খবর দিয়েছেন তিনি একবার ‘আমরাহ্ বিন্ত আবদুর রহমানের সঙ্গে মক্কা অভিমুখে রওয়ানা হন। তিনি বলেন, যিলহজ্জ মাসের অষ্টম তারিখে তিনি (আমরাহ) মক্কায় গিয়ে উপনীত হন। আমি তাঁর সাথে সাথেই ছিলাম। তিনি কা’বা শরীফের তাওয়াফ ও সাফা-মারওয়ার সা’য়ী করে মসজিদে গেলেন। আমাকে বললেন, তোমার নিকট কাঁচি আছে কি? আমি বললাম নাই। তিনি বললেন, একটি কাঁচি খুঁজে আন। আমি তাই করলাম। তিনি উহা দ্বারা তাঁর চুলের কিছু অংশ কাটলেন। পরে কুরবানীর দিন (ইয়াওমুন-নাহরে) তিনি একটি বকরী যবেহ করলেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৮৫৫-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় রুকাইয়া (র) তাঁর অভিজ্ঞতা বলেন। তিনি আমরাহ বিন্ত আবদুর রহমানের সঙ্গে মক্কায় যান। যিলহজ্জের অষ্টম তারিখে আমরাহ (র) মক্কায় পৌঁছে কাবা শরীফ তাওয়াফ করেন এবং সাফা-মারওয়ার সাঈ করেন। এরপর মসজিদে গিয়ে কাঁচি চান। কাঁচি না থাকায় রুকাইয়াকে তা খুঁজে আনতে বলেন। কাঁচি আনার পর তিনি নিজের চুলের কিছু অংশ কাটেন। পরে ইয়াওমুন-নাহর বা কুরবানীর দিনে তিনি একটি বকরী যবেহ করেন। এই হাদিসে উমরার কাজের ধারা সহজভাবে দেখা যায়—তাওয়াফ, সাঈ, চুল কাটা এবং পরে নির্দিষ্ট দিনে বকরী যবেহ। কোনো বড় দাবি নয়; বরং একটি আমলী ঘটনা হিসেবে বিষয়টি এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- উমরার কাজের মধ্যে তাওয়াফ, সাঈ ও চুল কাটার কথা এসেছে।
- নারীদের ক্ষেত্রেও চুলের কিছু অংশ কাটার ঘটনা বর্ণিত হয়েছে।
- ইয়াওমুন-নাহরে বকরী যবেহের আমল এখানে উল্লেখ আছে।
