২০/৮১. অধ্যায়ঃ

হজ্জ সম্পর্কীয় বিবিধ আহকাম

হজ্জের আমল আগে-পরে হয়ে গেলে নবীজির সহজ নির্দেশনা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৯৩৬

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ قَالَ: وَقَفَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلنَّاسِ بِمِنًى وَالنَّاسُ يَسْأَلُونَهُ فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ لَهُ يَا رَسُولَ اللهِ لَمْ أَشْعُرْ فَحَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ انْحَرْ وَلَا حَرَجَ ثُمَّ جَاءَهُ آخَرُ فَقَالَ يَا رَسُولَ اللهِ لَمْ أَشْعُرْ فَنَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ قَالَ ارْمِ وَلَا حَرَجَ قَالَ فَمَا سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ شَيْءٍ قُدِّمَ وَلَا أُخِّرَ إِلَّا قَالَ افْعَلْ وَلَا حَرَجَ.

আবদুল্লাহ্ ইবনু ‘আমর ইবনু ‘আস (রা) হতে বর্ণিতঃ

বিদায় হজ্জের (হাজ্জাতুল বিদা) সময় রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) মানুষের খাতিরে মিনায় দাঁড়ান। বিভিন্ন লোক এসে তাঁর কাছে বিভিন্ন মাসআলা জিজ্ঞেস করতে লাগল। এমন সময় এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রসূল! আমি জানতাম না, তাই কুরবানী করার পূর্বেই মাথা কামায়ে ফেলেছি। রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বললেন, এখন কুরবানী করে নাও। কোন অসুবিধা নাই। অন্য এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রসূল! আমি কঙ্কর নিক্ষেপ করার পূর্বেই কুরবানী দিয়ে ফেলেছি। রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বললেন, এখন কঙ্কর নিক্ষেপ করে নাও; কোন অসুবিধা হবে না। আবদুল্লাহ্ (রা) বলেন, আগে বা পরে ফেলা সম্পর্কে সেই দিন রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)কে যত প্রশ্ন করা হয়েছে সকলের বেলায়ই তিনি বলেছেন, এখন করে নাও। কোন অসুবিধা হবে না। (বুখারী ১২৪, মুসলিম ১৩০৬)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৯৩৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে বিদায় হজ্জের সময়ের একটি ঘটনা এসেছে। রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) মিনায় মানুষের জন্য দাঁড়ালেন এবং লোকেরা তাঁকে বিভিন্ন মাসআলা জিজ্ঞেস করতে লাগল। একজন বলল, আমি না জেনে কুরবানীর আগে মাথা কামিয়ে ফেলেছি। নবীজি বললেন, এখন কুরবানী করো, কোনো অসুবিধা নেই। আরেকজন বলল, আমি কঙ্কর নিক্ষেপের আগে কুরবানী করেছি। নবীজি বললেন, এখন কঙ্কর নিক্ষেপ করো, কোনো অসুবিধা হবে না। আবদুল্লাহ্ (রা) বলেন, সেদিন আগে-পরে হওয়া বিষয়ে যত প্রশ্ন করা হয়েছে, নবীজি বলেছেন, করে নাও, কোনো অসুবিধা নেই। এই হাদিস হজ্জের আমলে অজ্ঞতাজনিত আগে-পরে হওয়া নিয়ে সহজতা ও নবীজির দয়া বোঝায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হজ্জের কিছু কাজ না জেনে আগে-পরে হলে নবীজি সহজ নির্দেশনা দিয়েছেন।
  • ভুল হলে লুকিয়ে না রেখে জিজ্ঞেস করা উচিত।
  • কুরবানী, মাথা কামানো ও কঙ্কর নিক্ষেপের মতো আমলের ক্রম শেখা দরকার।
  • শরিয়তে অযথা কঠোরতা নয়, সঠিক সমাধানের পথ আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন