২০/৬৯. অধ্যায়ঃ

মুআররাস ও মাহাসসাবের নামায

যুল-হুলায়ফা ও মাআররাসে নামাজ আদায়ের শিক্ষা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৯০০

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَاخَ بِالْبَطْحَاءِ الَّتِي بِذِي الْحُلَيْفَةِ فَصَلَّى بِهَا قَالَ نَافِعٌ وَكَانَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ يَفْعَلُ ذَلِكَ ১৫২قَالَ مَالِك لَا يَنْبَغِي لِأَحَدٍ أَنْ يُجَاوِزَ الْمُعَرَّسَ إِذَا قَفَلَ حَتَّى يُصَلِّيَ فِيهِ وَإِنْ مَرَّ بِهِ فِي غَيْرِ وَقْتِ صَلَاةٍ فَلْيُقِمْ حَتَّى تَحِلَّ الصَّلَاةُ ثُمَّ صَلَّى مَا بَدَا لَهُ لِأَنَّهُ بَلَغَنِي أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَّسَ بِهِ وَأَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ أَنَاخَ بِهِ.

আবদুল্লাহ ইবনু উমার (রা) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) যুল-হুলায়ফা ময়দানের প্রস্তরাকীর্ণ স্থানে স্বীয় উট বসিয়ে নামায আদায় করেছিলেন। (বুখারী ১৫৩২, মুসলিম ১২৫৭)নাফি’ (র) বলেন, আবদুল্লাহ্ ইবনু উমার (রা) তদ্রূপ করতেন।মালিক (র) বলেন, হজ্জ সমাধা করে মদীনা ফেরার পথে ‘মাআররাস’ নামক স্থানে প্রত্যেকে যেন নামায আদায় করে। আর নামাযের ওয়াক্ত না হলে ওয়াক্ত হওয়া পর্যন্ত যেন অপেক্ষা করে এবং যত রাক’আত পড়া সহজ তা যেন আদায় করে নেয়। কারণ আমার নিকট রেওয়ায়াত পৌঁছেছে রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) সেখানে শেষরাতে অবস্থান করেছেন। আবদুল্লাহ ইবনু উমার (রা)-ও সেখানে স্বীয় উট বসাতেন এবং অবস্থান করতেন। [১]

[১] মক্কার পথে মদীনা হতে ছয় মাইল দূরে মুআররাস অবস্থিত।

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৯০০-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় এসেছে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যুল-হুলায়ফা ময়দানের প্রস্তরাকীর্ণ স্থানে নিজের উট বসিয়ে সেখানে নামাজ আদায় করেছিলেন। নাফি (র) বলেন, আবদুল্লাহ ইবনু উমার (রা)-ও একই কাজ করতেন। এরপর ইমাম মালিক (র) বলেন, হজ্জ শেষে মদীনায় ফেরার পথে মাআররাস নামক স্থানে নামাজ আদায় করা উচিত। যদি তখন নামাজের সময় না হয়, তবে সময় হওয়া পর্যন্ত অপেক্ষা করে যত রাকাত সহজ হয় আদায় করবে। তিনি বলেন, তাঁর কাছে বর্ণনা পৌঁছেছে যে নবীজি (সা.) সেখানে শেষ রাতে অবস্থান করেছেন এবং ইবনু উমার (রা)-ও সেখানে উট বসাতেন ও অবস্থান করতেন। এই বর্ণনা নবীজির পথের আমল অনুসরণের প্রতি সাহাবিদের যত্ন দেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবীজি (সা.) যুল-হুলায়ফার প্রস্তরাকীর্ণ স্থানে নামাজ আদায় করেছেন।
  • ইবনু উমার (রা) নবীজির এই আমল অনুসরণ করতেন।
  • হজ্জ শেষে ফেরার পথে মাআররাসে নামাজের কথা ইমাম মালিক (র) উল্লেখ করেছেন।
  • নামাজের সময় না হলে সময় হওয়া পর্যন্ত অপেক্ষার কথা বলা হয়েছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন