১৫/৪. অধ্যায়ঃ

কুরআন সম্পর্কীয় বর্ণনা

কুরআন পড়া কিন্তু অন্তরে না নামার ভয়

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৪৬৩

- و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيِّ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي سَعِيدٍ قَالَ، سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَخْرُجُ فِيكُمْ قَوْمٌ تَحْقِرُونَ صَلَاتَكُمْ مَعَ صَلَاتِهِمْ وَصِيَامَكُمْ مَعَ صِيَامِهِمْ وَأَعْمَالَكُمْ مَعَ أَعْمَالِهِمْ يَقْرَءُونَ الْقُرْآنَ وَلَا يُجَاوِزُ حَنَاجِرَهُمْ يَمْرُقُونَ مِنْ الدِّينِ مُرُوقَ السَّهْمِ مِنْ الرَّمِيَّةِ تَنْظُرُ فِي النَّصْلِ فَلَا تَرَى شَيْئًا وَتَنْظُرُ فِي الْقِدْحِ فَلَا تَرَى شَيْئًا وَتَنْظُرُ فِي الرِّيشِ فَلَا تَرَى شَيْئًا وَتَتَمَارَى فِي الْفُوقِ.

আবূ সাইদ খুদরী (রা) হতে বর্ণিতঃ

আমি রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তোমাদের মধ্যে এক সম্প্রদায় বের হবে যারা তুচ্ছ মনে করবে তোমাদের নামাযকে তাদের নামাযের মুকাবেলায় এবং তোমাদের রোযাসমূহকে তাদের রোযার মুকাবেলায় এবং তোমাদের আমলসমূহকে তাদের আমলসমূহের মুকাবেলায়। তারা কুরআন পাঠ করবে কিন্তু কুরআন তাদের গলদেশের নিচে যাবে না। তারা ধর্ম হতে এমনভাবে বের হয়ে যাবে, যেমন তীর শিকারকে ভেদ করে বের হয়ে যায়। তীরের ফলা দেখবে, তাতেও কোন কিছু দেখবে না, তীরের লাকড়ি দেখবে, সেখানেও কিছু দেখতে পাবে না, পালকের প্রতি লক্ষ করবে, পালকেও কিছু দেখবে না, ধনুকের ছিলার দিকে দেখবে, সেখানে কিছু রক্ত লেগেছে কিনা সন্দেহ করবে। (বুখারী ৫০৫৮, মুসলিম ১০৬৫)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৪৬৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সম্প্রদায়ের কথা বলেছেন, যাদের বাহ্যিক ইবাদত দেখে অন্যদের নামাজ, রোজা ও আমল ছোট মনে হতে পারে। তারা কুরআন পাঠ করবে, কিন্তু কুরআন তাদের গলদেশের নিচে যাবে না। অর্থাৎ কুরআন শুধু মুখে থাকবে, অন্তর ও আমলে তার প্রভাব দেখা যাবে না। এরপর বলা হয়েছে, তারা দ্বীন থেকে এমনভাবে বের হয়ে যাবে, যেমন তীর শিকার ভেদ করে বের হয়ে যায়। এই বর্ণনা বাহ্যিক আমলের পাশাপাশি অন্তরের সঠিকতা ও কুরআনের সত্য শিক্ষা বোঝার গুরুত্ব মনে করিয়ে দেয়। শুধু বেশি আমল নয়, সঠিক পথ ও বিনয়ও জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরআন পড়া শুধু মুখের কাজ নয়; তার শিক্ষা অন্তরে গ্রহণ করা দরকার।
  • বাহ্যিক ইবাদত দেখে কাউকে নিশ্চিতভাবে সঠিক ভাবা উচিত নয়।
  • দ্বীনের নামে বাড়াবাড়ি মানুষকে বিপদের দিকে নিতে পারে।
  • নামাজ, রোজা ও আমল সঠিক আকিদা ও বিনয়ের সঙ্গে হওয়া দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন