৯/৯. অধ্যায়ঃ

চাশতের সময় বিভিন্ন নফল নামাযের বর্ণনা

ঘরে জামাতে নামাজ: আনাস (রাঃ)-এর ঘরের বরকতময় ঘটনা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৩৪৮

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ إِسْحَقَ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ جَدَّتَهُ مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ فَأَكَلَ مِنْهُ ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُومُوا فَلِأُصَلِّيَ لَكُمْ قَالَ أَنَسٌ فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا قَدْ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ فَنَضَحْتُهُ بِمَاءٍ فَقَامَ عَلَيْهِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَفَفْتُ أَنَا وَالْيَتِيمُ وَرَاءَهُ وَالْعَجُوزُ مِنْ وَرَائِنَا فَصَلَّى لَنَا رَكْعَتَيْنِ ثُمَّ انْصَرَفَ.

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

মুলায়কা (রাঃ) রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ার দাওয়াত করেছিলেন। তিনি তা হতে খেলেন, তারপর ফরমালেন তোমরা দাঁড়াও, আমি তোমাদের জন্য (কল্যাণ ও বরকতের উদ্দেশ্যে) নামায আদায় করব। আনাস (রাঃ) বললেন, আমি আমাদের একটি চাটাই-এর দিকে গেলাম, যা দীর্ঘদিন ব্যবহারের কারণে একেবারে কাল হয়ে গিয়েছিল। আমি তাতে পানি ছিটিয়ে তা পরিষ্কার করলাম। অতঃপর রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। আমি এবং ইয়াতিম তাঁর পিছনের সারিতে দাঁড়ালাম। আর বৃদ্ধা (নানী) দাঁড়ালেন আমাদের পিছনের সারিতে। তিনি আমাদের জন্য (দু’আর উদ্দেশ্যে) দুই রাক’আত নামায আদায় করলেন; অতঃপর আমাদের গৃহ ত্যাগ করলেন। (বুখারী ৮৬০, মুসলিম ৬৫৮)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৩৪৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে আনাস (রাঃ) তাঁর নানী মুলায়কা (রাঃ)-এর ঘরের একটি ঘটনা বর্ণনা করেন। মুলায়কা (রাঃ) রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারের দাওয়াত করেন। তিনি খাবার গ্রহণ করেন, তারপর বলেন, তোমরা দাঁড়াও, আমি তোমাদের জন্য নামাজ আদায় করব। আনাস (রাঃ) একটি পুরনো চাটাই পানি ছিটিয়ে পরিষ্কার করেন। এরপর নবীজি صلى الله عليه وسلم দাঁড়ান। আনাস (রাঃ) ও এক ইয়াতিম তাঁর পেছনে দাঁড়ান, আর বৃদ্ধা মহিলা তাঁদের পেছনে দাঁড়ান। নবীজি صلى الله عليه وسلم তাঁদের জন্য দুই রাকআত নামাজ আদায় করেন। এই হাদিসে ঘরে নামাজ, কাতারের বিন্যাস, পরিষ্কার জায়গায় নামাজ এবং দোয়ার উদ্দেশ্যে নামাজ পড়ার সুন্দর শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নামাজের জায়গা পরিষ্কার করা আদবের অংশ।
  • ঘরে জামাতে নামাজ আদায়ের দৃষ্টান্ত এই বর্ণনায় এসেছে।
  • পুরুষ ও নারীর কাতারের বিন্যাস এখানে স্পষ্টভাবে দেখা যায়।
  • নবীজি صلى الله عليه وسلم খাবার গ্রহণের পর তাঁদের জন্য দুই রাকআত নামাজ আদায় করেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন