৮/৩. অধ্যায়ঃ
ইমামের সাথে নামায পুনরায় আদায় করা
ঘরে নামায পড়ার পর ইমামের সাথে আবার নামায পড়া
মুয়াত্তা ইমাম মালিক : ২৮৭
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ২৮৭
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ رَجُلٍ مِنْ بَنِي الدِّيلِ يُقَالُ لَهُ بُسْرُ بْنُ مِحْجَنٍ عَنْ أَبِيهِ مِحْجَنٍ أَنَّهُ كَانَ فِي مَجْلِسٍ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأُذِّنَ بِالصَّلَاةِ فَقَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى ثُمَّ رَجَعَ وَمِحْجَنٌ فِي مَجْلِسِهِ لَمْ يُصَلِّ مَعَهُ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مَنَعَكَ أَنْ تُصَلِّيَ مَعَ النَّاسِ أَلَسْتَ بِرَجُلٍ مُسْلِمٍ فَقَالَ بَلَى يَا رَسُولَ اللهِ وَلَكِنِّي قَدْ صَلَّيْتُ فِي أَهْلِي فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جِئْتَ فَصَلِّ مَعَ النَّاسِ وَإِنْ كُنْتَ قَدْ صَلَّيْتَ.
বুসর ইবনু মিহজান (র) হতে বর্ণিতঃ
তিনি রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মজলিসে ছিলেন। তখন নামাযের আযান দেয়া হল। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস হতে উঠলেন এবং নামায আদায় করলেন। (নামাযের পর) পুনরায় মজলিসে ফিরলেন। মিহজান (কিন্তু) তাঁর জায়গায় বসে রইলেন। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে প্রশ্ন করলেন লোকের সাথে নামায আদায় করতে কোন জিনিস তোমাকে বারণ করল? তুমি কি মুসলিম নও? তিনি বললেন, হ্যাঁ, ইয়া রসূলাল্লাহ (আমি মুসলিম), তবে আমি আমার ঘরে নামায আদায় করে এসেছি। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন, তুমি নামায (ঘরে) আদায় করে থাকলেও যখন (মসজিদে) আস তখন লোকের সাথে নতুন করে নামায আদায় করবে। (সহীহ, নাসাঈ ৮৫৭, হাদীসটিকে আল্লামা আলবানী সহীহ বলেছেন আস সিলসিলা আস সহীহা, ১৩৩৭)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ২৮৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে ঘরে নামায পড়ার পর মসজিদে জামা’আত পেলে কী করা উচিত, তা বোঝানো হয়েছে। মিহজান (রাঃ) রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মজলিসে ছিলেন। আযান হলে রাসূলুল্লাহ উঠে নামায আদায় করলেন এবং পরে ফিরে এসে দেখলেন, মিহজান তাঁর জায়গায় বসে আছেন। প্রশ্ন করা হলে তিনি বললেন, তিনি ঘরে নামায পড়ে এসেছেন। তখন রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঘরে নামায পড়ে থাকলেও যখন মসজিদে আস, তখন মানুষের সাথে নতুন করে নামায আদায় করবে। এখানে জামা’আতের প্রতি অংশ নেওয়ার শিক্ষা আছে। তবে হাদিসটি কোন নামায ফরয গণ্য হবে—এই বিস্তারিত প্রশ্নে যায়নি; শুধু জামা’আতে যোগ দিতে বলেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঘরে নামায পড়ে এলেও মসজিদে জামা’আত পেলে যোগ দেওয়া উচিত।
- মসজিদে উপস্থিত থেকে জামা’আত ছেড়ে বসে থাকা ঠিক নয়।
- রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি প্রশ্ন করে বুঝিয়ে দিয়েছেন।
- হাদিসটি জামা’আতের সঙ্গে যুক্ত থাকার শিক্ষা দেয়।
