৩/১৫. অধ্যায়ঃ

দুই রাক’আত পড়ার পর ভুলবশত কেউ সালাম ফিরালে তার কি করা কর্তব্য

আসরের নামাজে ভুল হলে সাহু সিজদার শিক্ষা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ২০৪

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ عَنْ أَبِي سُفْيَانَ مَوْلَى ابْنِ أَبِي أَحْمَدَ أَنَّهُ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْعَصْرِ فَسَلَّمَ فِي رَكْعَتَيْنِ فَقَامَ ذُو الْيَدَيْنِ فَقَالَ أَقَصُرَتْ الصَّلَاةُ يَا رَسُولَ اللهِ أَمْ نَسِيتَ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ ذَلِكَ لَمْ يَكُنْ فَقَالَ قَدْ كَانَ بَعْضُ ذَلِكَ يَا رَسُولَ اللهِ فَأَقْبَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى النَّاسِ فَقَالَ أَصَدَقَ ذُو الْيَدَيْنِ فَقَالُوا نَعَمْ فَقَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَمَّ مَا بَقِيَ مِنْ الصَّلَاةِ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ بَعْدَ التَّسْلِيمِ وَهُوَ جَالِسٌ.

আবূ আহমাদ (র)-এর পুত্রের মাওলা আবূ সুফইয়ান (র) হতে বর্ণিতঃ

তিনি আবূ হুরায়রা (রাঃ)-কে বলতে শুনেছেন রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (একদা) আসরের নামায আদায় করলেন, তিনি (উহাতে) দুই রাক’আতের পর সালাম ফিরালেন। যুল-ইয়াদায়ন দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রসূল! নামায কমিয়ে দেয়া হয়েছে না আপনি ভুলে গিয়েছেন? রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন (আমার মনে হয়) দু’জনের কোনটাই ঘটেনি। যুল-ইয়াদায়ন বললেন, হে আল্লাহর রসূল! একটা কিছু ঘটেছে। (এটা শোনার পর) রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মুখমণ্ডল সাহাবাদের দিকে করলেন এবং জিজ্ঞেস করলেন যুল-ইয়াদায়ন কি ঠিক বলতেছেন?উপস্থিত সাহাবা বললেন, হ্যাঁ। তারপর রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন এবং অবশিষ্ট নামায পূর্ণ করলেন। তারপর (একদিকে) সালামের পর বসা অবস্থায় দুটি সিজদা করলেন। (সহীহ, মুসলিম ৫৭৩)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ২০৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে আসরের নামাজে ভুলের একটি ঘটনা বর্ণিত হয়েছে। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজে দুই রাকাআতের পর সালাম ফিরিয়েছিলেন। তখন যুল-ইয়াদায়ন (রাঃ) দাঁড়িয়ে জিজ্ঞেস করেন, নামাজ কি কমিয়ে দেওয়া হয়েছে, না আপনি ভুলে গেছেন? প্রথমে নাবী (স.) বলেন, তাঁর মনে হয় দুটির কোনোটি হয়নি। কিন্তু যুল-ইয়াদায়ন আবার বলেন, কিছু একটা ঘটেছে। এরপর নাবী (স.) সাহাবাদের দিকে ফিরে জিজ্ঞেস করেন, যুল-ইয়াদায়ন কি ঠিক বলছেন? তারা হ্যাঁ বললে তিনি দাঁড়িয়ে বাকি নামাজ পূর্ণ করেন। তারপর সালামের পর বসা অবস্থায় দুইটি সিজদা করেন। এই হাদিস নামাজে ভুল হলে শান্তভাবে যাচাই করা, ভুল সংশোধন করা এবং সাহু সিজদা করার সুন্দর শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নামাজে ভুল হলে শান্তভাবে বিষয়টি যাচাই করা উচিত।
  • বিশ্বাসযোগ্যভাবে ভুল জানা গেলে বাকি নামাজ পূর্ণ করা যায়।
  • সালামের পরও সাহু সিজদা করার বর্ণনা আছে।
  • সাহাবারা আদবের সাথে ভুলের কথা জানাতেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন