৫৫/১. অধ্যায়ঃ
বায়‘আত সম্পর্কিত বিবরণ
সাধ্যানুযায়ী আনুগত্য ও বায়আতের শিক্ষা
মুয়াত্তা ইমাম মালিক : ১৭৮২
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৭৮২
و حَدَّثَنِي مَالِك عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَكَتَبَ إِلَى عَبْدِ الْمَلِكِ بْنِ مَرْوَانَ يُبَايِعُهُ فَكَتَبَ إِلَيْهِ بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَمَّا بَعْدُ لِعَبْدِ اللهِ عَبْدِ الْمَلِكِ أَمِيرِ الْمُؤْمِنِينَ سَلَامٌ عَلَيْكَ فَإِنِّي أَحْمَدُإِلَيْكَ اللهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ وَأُقِرُّ لَكَ بِالسَّمْعِ وَالطَّاعَةِ عَلَى سُنَّةِ اللهِ وَسُنَّةِ رَسُولِهِ فِيمَا اسْتَطَعْتُ
আবদুল্লাহ্ ইব্নু দীনার (রহঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ্ ইব্নু উমার (রাঃ) আবদুল মালিক ইব্নু মারওয়ানের নিকট এই মর্মে একটি বায়‘আতনামা লিখলেন-- বিসমিল্লাহির রাহমানির রাহীম, আল্লাহ্র বান্দা আবদুল মালিকের নিকট, যিনি মুসলমানদের আমীর। আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমি সেই আল্লাহ্র প্রশংসা করছি, যিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই। আমি এই কথার স্বীকারোক্তি দিচ্ছি যে, আমি আমার সাধ্যানুযায়ী আপনার কথা শ্রবণ করব এবং মানব যদি আল্লাহ্ ও তাঁর রাসূলের নির্দেশ মুতাবিক হয়। [১] (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
[১] এখানে বুঝা যাচ্ছে যে, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যতক্ষণ আল্লাহ্ ও রাসূলের নির্দেশ মুতাবিক চলবেন এবং তাঁর আদেশ-নির্দেশ শরী‘আত মুতাবিক হবে, ততক্ষণ নাগরিকদের জন্য তাঁর আনুগত্য করা ওয়াজিব।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৭৮২-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় আবদুল্লাহ ইবনু উমার (রাঃ)-এর বায়আতনামার ভাষা উল্লেখ করা হয়েছে। তিনি আবদুল মালিক ইবনু মারওয়ানকে লিখে জানান যে, তিনি আল্লাহর প্রশংসা করছেন এবং স্বীকার করছেন—তিনি সাধ্যানুযায়ী শুনবেন ও মানবেন, তবে তা আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশ অনুযায়ী হলে। এখানে বায়আত মানে অন্ধ অনুসরণ নয়। বরং আনুগত্যের সাথে আল্লাহ ও রাসূলের সুন্নাহকে মাপকাঠি বানানোর শিক্ষা আছে। একই সঙ্গে তিনি নিজের সামর্থ্যের কথাও উল্লেখ করেছেন। তাই এই হাদিস থেকে বোঝা যায়, মুসলিম জীবনে শৃঙ্খলা, নেতৃত্বের প্রতি দায়িত্ববোধ এবং শরিয়তের সীমা—সবই গুরুত্বপূর্ণ। বায়আত, আনুগত্য এবং সুন্নাহ অনুসরণের সম্পর্ক এখানে খুব সংক্ষিপ্ত কিন্তু গভীরভাবে ফুটে উঠেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নেতৃত্বের প্রতি আনুগত্য শরিয়তের সীমার ভেতরে হওয়া উচিত।
- সাধ্যের কথা মনে রেখে দায়িত্ব গ্রহণ করা ইসলামের সুন্দর শিক্ষা।
- আল্লাহ ও রাসূলের সুন্নাহ মুসলিমের আনুগত্যের প্রধান মাপকাঠি।
- বায়আত বা অঙ্গীকারের ভাষায় সততা ও স্পষ্টতা থাকা দরকার।
