৫৫/১. অধ্যায়ঃ

বায়‘আত সম্পর্কিত বিবরণ

নারীদের বায়আত ও হাত না মেলানোর হাদিস

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৭৮১

و حَدَّثَنِي مَالِك عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ أُمَيْمَةَ بِنْتِ رُقَيْقَةَ أَنَّهَا قَالَتْ أَتَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نِسْوَةٍ بَايَعْنَهُ عَلَى الْإِسْلَامِ فَقُلْنَ يَا رَسُولَ اللهِ نُبَايِعُكَ عَلَى أَنْ لَا نُشْرِكَ بِاللهِ شَيْئًا وَلَا نَسْرِقَ وَلَا نَزْنِيَ وَلَا نَقْتُلَ أَوْلَادَنَا وَلَا نَأْتِيَ بِبُهْتَانٍ نَفْتَرِيهِ بَيْنَ أَيْدِينَا وَأَرْجُلِنَا وَلَا نَعْصِيَكَ فِي مَعْرُوفٍ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا اسْتَطَعْتُنَّ وَأَطَقْتُنَّ قَالَتْ فَقُلْنَ اللهُ وَرَسُولُهُ أَرْحَمُ بِنَا مِنْ أَنْفُسِنَا هَلُمَّ نُبَايِعْكَ يَا رَسُولَ اللهِ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي لَا أُصَافِحُ النِّسَاءَ إِنَّمَا قَوْلِي لِمِائَةِ امْرَأَةٍ كَقَوْلِي لِامْرَأَةٍ وَاحِدَةٍ أَوْ مِثْلِ قَوْلِي لِامْرَأَةٍ وَاحِدَةٍ

উমাইমাহ্ বিনত রুকাইকা (রাঃ) হতে বর্ণিতঃ

আমি অপরাপর মহিলার সহিত রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট বায়‘আত গ্রহণের জন্য গমন করলাম। অতঃপর তারা (মহিলাগণ) আরয করল, ইয়া রাসূলুল্লাহ্! আমরা আপনার কাছে এই কথার বায়‘আত গ্রহণ করছি যে, আমরা আল্লাহ্‌র সাথে অপর কোন বস্তুকে শরীক করব না, চুরি করব না, যেনা (ব্যভিচার) করব না, আমাদের সন্তানদেরকে হত্যা করব না। আমরা নিজে কারো বিরুদ্ধে অপবাদ রটাব না এবং যেকোন ভাল কাজে আপনার নাফরমানী (বিরুদ্ধাচরণ) করব না। অতঃপর রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমাদের সাধ্যানুযায়ী করবে। অতঃপর তারা বলল, আল্লাহ্ ও তাঁর রসূল আমাদের প্রতি আমাদের নিজেদের চাইতেও অধিক দয়ালু। অতএব, ইয়া রাসূলুল্লাহ্! আসুন, আমরা আপনার সাথে হাত মিলাই। রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আমি স্ত্রীলোকদের সাথে হাত মিলাই না। আমার কথা এক শত মহিলার জন্য যেই রকম, একজনের জন্যও ঠিক সেই রকম। (সহীহ, তিরমিযী ১৫৯৭, নাসাঈ ৪১৮১, ইবনু মাজাহ ২৮৭৪, আলবানী হাদীসটি সহীহ বলেছেন [সিলসিলা সহীহা ৫২৯])

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৭৮১-এর সারসংক্ষেপ

এই হাদিসে নারীদের বায়আতের গুরুত্বপূর্ণ দিকগুলো খুব পরিষ্কারভাবে এসেছে। উমাইমা বিনতে রুকাইকা (রাঃ) কয়েকজন মহিলার সাথে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে ইসলাম গ্রহণের বায়আত করতে যান। তারা অঙ্গীকার করেন—আল্লাহর সাথে শরীক করবেন না, চুরি করবেন না, ব্যভিচার করবেন না, সন্তান হত্যা করবেন না, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেবেন না এবং ভালো কাজে রাসূলুল্লাহর অবাধ্য হবেন না। রাসূলুল্লাহ (সা.) তাদের বলেন, সাধ্য অনুযায়ী করবে। এখানে ইসলাম মানুষের সামর্থ্যকে গুরুত্ব দিয়েছে। এরপর তারা হাত মেলানোর কথা বললে তিনি বলেন, তিনি নারীদের সাথে হাত মিলান না। তাঁর কথা একজন নারীর জন্য যেমন, একশ নারীর জন্যও তেমনই। তাই এই হাদিসে বায়আতের শর্ত, নারীদের সাথে আচরণের আদব এবং সাধ্যানুযায়ী আমলের শিক্ষা একসাথে পাওয়া যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইসলামের বায়আতে তাওহীদ, সততা, পবিত্রতা ও ভালো কাজে আনুগত্যের অঙ্গীকার থাকে।
  • মানুষের সাধ্যের বাইরে দায়িত্ব চাপানো হয়নি; সাধ্য অনুযায়ী আমল করার শিক্ষা দেওয়া হয়েছে।
  • রাসূলুল্লাহ (সা.) নারীদের সাথে হাত না মিলিয়ে শালীনতার একটি স্পষ্ট আদব দেখিয়েছেন।
  • একজনের প্রতি বলা কথা যদি সাধারণ নির্দেশ হয়, তা অনেকের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন