৪৯/৯. অধ্যায়ঃ

পানীয় বস্তু ডান দিক হতে বিতরণ আরম্ভ করা সুন্নত

ডান পাশের অধিকার: বালক ও বৃদ্ধদের ঘটনায় পানীয়ের আদব

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৬৬৪

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ الْأَنْصَارِيِّ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِشَرَابٍ فَشَرِبَ مِنْهُ وَعَنْ يَمِينِهِ غُلَامٌ وَعَنْ يَسَارِهِ الْأَشْيَاخُ فَقَالَ لِلْغُلَامِ أَتَأْذَنُ لِي أَنْ أُعْطِيَ هَؤُلَاءِ فَقَالَ الْغُلَامُ لَا وَاللهِ يَا رَسُولَ اللهِ لَا أُوثِرُ بِنَصِيبِي مِنْكَ أَحَدًا قَالَ فَتَلَّهَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَدِهِِِِِ

সাহল ইব্নু সা‘দ আনসারী (রা) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে দুধ আনা হল। তিনি তা থেকে পান করলেন। তখন তাঁর ডান দিকে একটি বালক এবং বাম দিকে কয়েকজন বৃদ্ধ লোক ছিলেন। রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালকটিকে বললেন, তুমি অনুমতি দিলে আমি আগে এই (বাম দিকের) বৃদ্ধ লোকদেরকে দেই ? বালকটি বলল, না, আল্লাহর কসম! ইয়া রসূলাল্লাহ্, আপনার উচ্ছিষ্ট হতে আমার অংশ আমি কাউকে দিতে চাই না। অতঃপর রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তাকেই দিলেন। (বুখারী ৫৬২০, মুসলিম ২০৩০)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৬৬৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানীয় পান করার পর দেখলেন, তাঁর ডান দিকে একটি বালক এবং বাম দিকে কয়েকজন বৃদ্ধ আছেন। তিনি বালককে জিজ্ঞেস করলেন, সে অনুমতি দিলে তিনি বাম পাশের বৃদ্ধদের আগে দিতে পারেন কি না। বালকটি নিজের অংশ কাউকে দিতে রাজি হলো না। এরপর রাসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানীয়টি আগে সেই বালকের হাতেই দিলেন। এই বর্ণনায় ডান পাশের অধিকার, অনুমতি নেওয়া এবং ছোটদের অধিকারকে সম্মান করার সুন্দর শিক্ষা আছে। বয়সে ছোট হলেও তার অধিকারকে অবহেলা করা হয়নি। খাবার-পানীয়ের আদব এখানেই খুব পরিষ্কার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ডান পাশে থাকা ব্যক্তির অধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে।
  • ছোটদের অধিকারও সম্মানের সঙ্গে দেখা উচিত।
  • অন্যের অধিকার বদলাতে হলে তার অনুমতি নেওয়া ভালো আদব।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন