৪৩/১৭. অধ্যায়ঃ
দিয়াত হতে মীরাস দেয়া এবং উহাতে কাঠিন্য করা
হত্যাকারীর উত্তরাধিকার নেই: মীরাস ও দিয়াতের বিচার
মুয়াত্তা ইমাম মালিক : ১৫৬৬
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৫৬৬
و حَدَّثَنِي مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِأَنَّ رَجُلًا مِنْ الْأَنْصَارِ يُقَالُ لَهُ أُحَيْحَةُ بْنُ الْجُلَاحِ كَانَ لَهُ عَمٌّ صَغِيرٌ هُوَ أَصْغَرُ مِنْ أُحَيْحَةَ وَكَانَ عِنْدَ أَخْوَالِهِ فَأَخَذَهُ أُحَيْحَةُ فَقَتَلَهُ فَقَالَ أَخْوَالُهُ كُنَّا أَهْلَ ثُمِّهِ وَرُمِّهِ حَتَّى إِذَا اسْتَوَى عَلَى عُمَمِهِ غَلَبَنَا حَقُّ امْرِئٍ فِي عَمِّهِ قَالَ عُرْوَةُ فَلِذَلِكَ لَا يَرِثُ قَاتِلٌ مَنْ قَتَلَقَالَ مَالِك الْأَمْرُ الَّذِي لَا اخْتِلَافَ فِيهِ عِنْدَنَا أَنَّ قَاتِلَ الْعَمْدِ لَا يَرِثُ مِنْ دِيَةِ مَنْ قَتَلَ شَيْئًا وَلَا مِنْ مَالِهِ وَلَا يَحْجُبُ أَحَدًا وَقَعَ لَهُ مِيرَاثٌ وَأَنَّ الَّذِي يَقْتُلُ خَطَأً لَا يَرِثُ مِنْ الدِّيَةِ شَيْئًا وَقَدْ اخْتُلِفَ فِي أَنْ يَرِثَ مِنْ مَالِهِ لِأَنَّهُ لَا يُتَّهَمُ عَلَى أَنَّهُ قَتَلَهُ لِيَرِثَهُ وَلِيَأْخُذَ مَالَهُ فَأَحَبُّ إِلَيَّ أَنْ يَرِثَ مِنْ مَالِهِ وَلَا يَرِثُ مِنْ دِيَتِهِ
উরওয়া ইব্নু যুবাইর (র) হতে বর্ণিতঃ
এক আনসার ব্যক্তি ছিলেন। তার নাম ছিল উহায়হা ইব্নু জুলাহ। তার একজন চাচা ছিল। সে উহায়হা হতে বয়সে ছোট ছিল। সে তার নানা বাড়িতে বাস করত। উহায়হা তাকে ধরে মেরে ফেলল (হত্যা করল)। তার মামারা বলল, আমরা তাকে লালন-পালন করেছি, যখন সে জওয়ান হল, তখন তার চাচারা আমাদের উপর বিজয়ী হল এবং সে দিয়াত নিয়ে ফেলল। উরওয়া বলেন, এজন্য হত্যাকারী নিহত ব্যক্তির ওয়ারিস হয় না। [১] (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)মালিক (র) বলেন, আমাদের কাছে এটা একটি সর্বসম্মত বিধান যে, ইচ্ছাকৃত হত্যাকারী নিহত ব্যক্তির ওয়ারিস হয়নি। দিয়াত হোক বা অন্য কোন মাল হোক, এমন কি সে কোন ওয়ারিসকে বঞ্চিতও করতে পারে। ভুলবশত হত্যায়ও হত্যাকারী নিহতের দিয়াতের ওয়ারিস হয় না। নিহতের অন্যান্য মালে ভুলে হত্যাকারী হওয়া সম্পর্কে মতভেদ রয়েছে তবে আমার মতে অন্যান্য মালের ওয়ারিস হয়।
[১] উহায়হা তাকে হত্যা করা সত্ত্বেও তার দিয়াতের ওয়ারিস হল, আর যারা লালন-পালন করেছে তার দিয়াত হতে বঞ্চিত রইল। জাহিলী যুগে হত্যাকারী নিহত ব্যক্তির ওয়ারিস হত। কিন্তু ইসলামে হত্যাকারী নিহত ব্যক্তির ওয়ারিস হয় না।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৫৬৬-এর সারসংক্ষেপ
মূল বিষয়: মীরাস। এই বর্ণনায় উহায়হা ইব্নু জুলাহ তার ছোট চাচাকে হত্যা করে। নিহত ব্যক্তি তার নানা বাড়িতে বড় হয়েছিল। তার মামারা বলেন, আমরা তাকে লালন-পালন করেছি; কিন্তু যখন সে বড় হলো, তখন চাচার পক্ষের অধিকার এসে গেল এবং দিয়াত নিয়ে গেল। উরওয়া (র) বলেন, এ কারণেই হত্যাকারী নিহত ব্যক্তির ওয়ারিস হয় না। ইমাম মালিক (র) বলেন, ইচ্ছাকৃত হত্যাকারী নিহতের দিয়াত বা সম্পদের কোনো অংশ পায় না এবং অন্য ওয়ারিসকেও বঞ্চিত করতে পারে না। ভুলবশত হত্যাকারী দিয়াত পায় না; অন্য সম্পদের ব্যাপারে মতভেদ আছে, তবে মালিক (র)-এর কাছে সে অন্য সম্পদ পেতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইচ্ছাকৃত হত্যাকারী নিহতের মীরাস পায় না।
- হত্যাকারী অন্য ওয়ারিসকে বঞ্চিত করার কারণ হতে পারে না।
- ভুলবশত হত্যায় দিয়াতের উত্তরাধিকার আলাদা করে দেখা হয়েছে।
- মীরাসের অধিকার বিচার করতে হত্যার ধরন বিবেচ্য।
