৩৬/৩২. অধ্যায়ঃ

যে হেবা (দান) নাজায়েয

দান দখলে নেওয়ার শিক্ষা: আবূ বাকর (রা), আয়িশা (রা) ও ওয়ারিসের হক

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৪৩৫

و حَدَّثَنِي مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا قَالَتْ إِنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيْقَ كَانَ نَحَلَهَا جَادَّ عِشْرِينَ وَسْقًا مِنْ مَالِهِ بِالْغَابَةِ فَلَمَّا حَضَرَتْهُ الْوَفَاةُ قَالَ وَاللهِ يَا بُنَيَّةُ مَا مِنْ النَّاسِ أَحَدٌ أَحَبُّ إِلَيَّ غِنًى بَعْدِي مِنْكِ وَلَا أَعَزُّ عَلَيَّ فَقْرًا بَعْدِي مِنْكِ وَإِنِّي كُنْتُ نَحَلْتُكِ جَادَّ عِشْرِينَ وَسْقًا فَلَوْ كُنْتِ جَدَدْتِيهِ وَاحْتَزْتِيهِ كَانَ لَكِ وَإِنَّمَا هُوَ الْيَوْمَ مَالُ وَارِثٍ وَإِنَّمَا هُمَا أَخَوَاكِ وَأُخْتَاكِ فَاقْتَسِمُوهُ عَلَى كِتَابِ اللهِ قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ يَا أَبَتِ وَاللهِ لَوْ كَانَ كَذَا وَكَذَا لَتَرَكْتُهُ إِنَّمَا هِيَ أَسْمَاءُ فَمَنْ الْأُخْرَى فَقَالَ أَبُو بَكْرٍ ذُو بَطْنِ بِنْتِ خَارِجَةَ أُرَاهَا جَارِيَةً.

নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহধর্মিণী আয়িশা (রা) হতে বর্ণিতঃ

আবূ বাকর (রা) গাবা নামক স্থানে বাগানের কিছু খেজুর গাছ আমাকে দান করলেন। যার মধ্যে বিশ ওসক খেজুর উৎপন্ন হত। অতঃপর ইন্তিকালের সময় বলতে লাগলেন, হে কন্যা! আল্লাহর কসম, আমার পরে তোমার চাইতে অধিক সচ্ছল কেউ থাকুক আমি তা পছন্দ করি না, আর তুমি দরিদ্র থাক তাও আমার সবচাইতে বেশি অপছন্দ। আমি তোমাকে এমন খেজুর গাছ দিয়েছিলাম যার মধ্যে বিশ ওসক খেজুর জন্মে। তুমি যদি তা দখলে রাখতে এবং ফল সংগ্রহ করতে থাকতে তবে তা তোমার সম্পদ হয়ে যেত। এখন তো তা ওয়ারিসদের সম্পত্তি। ওয়ারিস তোমার দুই ভাই ও দুই বোন, সুতরাং উহাকে আল্লাহর কিতাব অনুসারে বন্টন করো। আয়িশা (রা) বললেন, হে আব্বাজান! যত বড় সম্পদই হোক না কেন, আমি তা ছেড়ে দিতাম, কিন্তু আমার তো বোন শুধু একজন আসমা (রা), অন্য জন কে? তিনি উত্তরে বললেন, (আমার স্ত্রী) বিন্ত খারেজা গর্ভবতী, তার গর্ভে যে সন্তান আছে আমার ধারণা তা মেয়েই হবে। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৪৩৫-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় আবূ বাকর (রা) আয়িশা (রা)-কে গাবা এলাকার কিছু খেজুর গাছ দান করেছিলেন, যাতে বিশ ওসক খেজুর উৎপন্ন হতো। মৃত্যুর সময় তিনি বললেন, যদি আয়িশা (রা) তা দখলে রাখতেন এবং ফল সংগ্রহ করতেন, তবে তা তাঁর সম্পদ হয়ে যেত। কিন্তু এখন তা ওয়ারিসদের সম্পদ। তাই তিনি বললেন, আল্লাহর কিতাব অনুযায়ী তা বণ্টন করতে। এই বর্ণনায় দান বা হেবা করার পর দখল নেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। শুধু কথা বললেই সব সময় সম্পত্তি আলাদা হয়ে যায় না; বাস্তব দখল ও ব্যবহারও বিবেচনায় এসেছে। একই সঙ্গে ওয়ারিসদের হক রক্ষার শিক্ষা আছে। আবূ বাকর (রা) নিজের প্রিয় কন্যার ক্ষেত্রেও ওয়ারিসদের অধিকার স্পষ্ট করেছেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দান দখলে না গেলে মৃত্যুর পর তা ওয়ারিসদের সম্পদ হতে পারে।
  • ওয়ারিসদের হক রক্ষা করা জরুরি।
  • আপনজন হলেও সম্পত্তি বণ্টনে ন্যায্যতা দরকার।
  • দান করার পর বাস্তব দখল গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন