২/২২. অধ্যায়ঃ

জানাবত গোসলের বিবিধ হুকুম

ঋতুমতী, জানাবত ও পানি: দৈনন্দিন পবিত্রতার কয়েকটি মাসআলা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১১৮

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَانَ يَغْسِلُ جَوَارِيهِ رِجْلَيْهِ وَيُعْطِينَهُ الْخُمْرَةَ وَهُنَّ حُيَّضٌ ১৬৬و سُئِلَ مَالِك عَنْ رَجُلٍ لَهُ نِسْوَةٌ وَجَوَارِي هَلْ يَطَؤُهُنَّ جَمِيعًا قَبْلَ أَنْ يَغْتَسِلَ فَقَالَ لَا بَأْسَ بِأَنْ يُصِيبَ الرَّجُلُ جَارِيَتَيْهِ قَبْلَ أَنْ يَغْتَسِلَ فَأَمَّا النِّسَاءُ الْحَرَائِرُ فَيُكْرَهُ أَنْ يُصِيبَ الرَّجُلُ الْمَرْأَةَ الْحُرَّةَ فِي يَوْمِ الْأُخْرَى فَأَمَّا أَنْ يُصِيبَ الْجَارِيَةَ ثُمَّ يُصِيبَ الْأُخْرَى وَهُوَ جُنُبٌ فَلَا بَأْسَ بِذَلِكَ و سُئِلَ مَالِك عَنْ رَجُلٍ جُنُبٍ وُضِعَ لَهُ مَاءٌ يَغْتَسِلُ بِهِ فَسَهَا فَأَدْخَلَ أُصْبُعَهُ فِيهِ لِيَعْرِفَ حَرَّ الْمَاءِ مِنْ بَرْدِهِ قَالَ مَالِك إِنْ لَمْ يَكُنْ أَصَابَ أُصْبُعَهُ أَذًى فَلَا أَرَى ذَلِكَ يُنَجِّسُ عَلَيْهِ الْمَاءَ.

নাফি’ (র) হতে বর্ণিতঃ

আবদুল্লাহ ইবনু উমার (রাঃ)-এর বাঁদিগণ তাঁর পা দুটো ধুয়ে দিত এবং তাঁকে খুমরা ছোট মুসল্লা বা জায়নামায প্রদান করত, অথচ তারা তখন ঋতুমতী।মালিক (র)-কে প্রশ্ন করা হল এক ব্যক্তি সম্পর্কে, যে ব্যক্তির একাধিক স্ত্রী ও বাঁদী রয়েছে, সে ব্যক্তি গোসলের পূর্বে সকলের (স্ত্রী ও বাঁদীগণের) সাথে সহবাস করতে পারবে কি? (উত্তরে) তিনি বললেন, জানাবতের গোসলের পূর্বে বাঁদীর সাথে সহবাস করা দোষের বিষয় নয় (অর্থাৎ এটা জায়েয)। কিন্তু স্বাধীন স্ত্রীগণের ব্যাপারে মাস’আলা এই কোন ব্যক্তির পক্ষে নিজের স্ত্রীর (অধিকারের) দিনে (নিজের) আর এক স্ত্রীর সাথে মিলিত হওয়া মাকরূহ। তবে কোন লোকের জন্য (তাঁর) এক বাঁদীর সাথে সহবাস করে অতঃপর আর এক বাঁদীর সাথে জুনুব থাকা অবস্থায় মিলিত হওয়া দোষের ব্যাপার নয়।মালিক (র)-কে প্রশ্ন করা হল এমন এক জুনুবী ব্যক্তি সম্পর্কে, যে ব্যক্তির জন্য পানি রাখা হয়েছে যা হতে সে ব্যক্তি ফরয গোসল করবে, তারপর সে ভুলবশত সেই পানিতে তার আঙ্গুল দাখিল করেছে যাতে ঠাণ্ডা ও গরমের (মাত্রা) নির্ণয় করতে পারে। (উত্তরে) মালিক (র) বলেন, তার আঙুলসমূহে কোন নাপাকী না পৌঁছে থাকেলে তবে তার এই কাজে পানি নাপাক হবে বলে আমি মনে করি না। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১১৮-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় কয়েকটি বিষয় একসঙ্গে এসেছে। প্রথমে বলা হয়েছে, আবদুল্লাহ ইবনু উমার (রাঃ)-এর বাঁদিগণ তাঁর পা ধুয়ে দিত এবং খুমরা বা ছোট জায়নামায দিত, অথচ তারা তখন ঋতুমতী ছিল। এরপর ইমাম মালিক (রঃ)-কে একাধিক স্ত্রী ও বাঁদী থাকা ব্যক্তির বিষয়ে প্রশ্ন করা হয়। তিনি বাঁদীদের ক্ষেত্রে জানাবতের গোসলের আগে মিলিত হওয়ার বিষয়ে দোষ দেখেননি, কিন্তু স্বাধীন স্ত্রীর অধিকারের দিনে অন্য স্ত্রীর সঙ্গে মিলিত হওয়াকে মাকরূহ বলেছেন। শেষে জুনুবী ব্যক্তি ভুলে গোসলের পানিতে আঙুল দিলে, আঙুলে নাপাকী না থাকলে পানি নাপাক হবে বলে তিনি মনে করেননি। এই বর্ণনার মূল বিষয় হলো পবিত্রতা, অধিকার ও পানির ব্যবহার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঋতুমতী অবস্থার স্পর্শ নিয়ে বর্ণনায় বাস্তব উদাহরণ এসেছে।
  • স্ত্রীর অধিকারের দিনে অন্য স্ত্রীর কাছে যাওয়া মাকরূহ বলা হয়েছে।
  • জুনুবী ব্যক্তির আঙুলে নাপাকী না থাকলে পানিকে নাপাক বলা হয়নি।
  • পবিত্রতার মাসআলায় সন্দেহের বদলে নির্দিষ্ট অবস্থার দিকে তাকাতে হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন