৩/৩৩. অধ্যায়ঃ

হাদিসের প্রতি আগ্রহ।

শাফায়াত ও তাওহীদ: লা ইলাহা ইল্লাল্লাহর একনিষ্ঠ শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৯৯

حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ، مَنْ أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِكَ يَوْمَ الْقِيَامَةِ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لَقَدْ ظَنَنْتُ يَا أَبَا هُرَيْرَةَ أَنْ لاَ يَسْأَلَنِي عَنْ هَذَا الْحَدِيثِ أَحَدٌ أَوَّلُ مِنْكَ، لِمَا رَأَيْتُ مِنْ حِرْصِكَ عَلَى الْحَدِيثِ، أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، خَالِصًا مِنْ قَلْبِهِ أَوْ نَفْسِهِ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

একদা আল্লাহর রসূল (ﷺ)-কে প্রশ্ন করা হল: হে আল্লাহর রসূল! কেয়ামতের দিন আপনার সুপারিশ লাভের ব্যাপারে কে সবচেয়ে অধিক সৌভাগ্যবান হবে? আল্লাহর রসূল (ﷺ) বললেন, আবু হুরাইরা! আমি মনে করেছিলাম, এ বিষয়ে তোমার পূর্বে আমাকে আর কেউ জিজ্ঞেস করবে না। কেননা আমি দেখেছি হাদিসের প্রতি তোমার বিশেষ লোভ রয়েছে। কেয়ামতের দিন আমার শাফায়াত লাভে সবচেয়ে সৌভাগ্যবান হবে সেই ব্যক্তি যে একনিষ্ঠচিত্তেلآ إِلَهَلا إله إلا الله(লা ইলাহা ইল্লাল্লাহ)(আল্লাহ ব্যতীত প্রকৃত কোন ইলাহ নেই) বলে।

(৬৫৭০) (আধুনিক প্রকাশনীঃ ৯৮, ইসলামী ফাউন্ডেশনঃ ৯৯)

সহীহ বুখারী হাদিস ৯৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু হুরাইরা (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস করেন, কিয়ামতের দিন আপনার শাফায়াত লাভে কে সবচেয়ে সৌভাগ্যবান হবে? রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর হাদিসের প্রতি আগ্রহের প্রশংসা করে বলেন, সে ব্যক্তি, যে অন্তর বা নফস থেকে একনিষ্ঠভাবে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলে। হাদিসটির মূল বিষয় তাওহীদ ও ইখলাস। শুধু মুখে কালেমা উচ্চারণ নয়, অন্তরের সত্যতা এখানে গুরুত্বপূর্ণ। শাফায়াত আল্লাহর অনুমতি ও ইচ্ছার বিষয়—এই হাদিসে যেটুকু এসেছে, তা হলো একনিষ্ঠ তাওহীদের মর্যাদা। তাই একজন মুমিনের উচিত কালেমার অর্থ বুঝে, শিরক থেকে দূরে থেকে এবং হৃদয়ে সত্য ঈমান নিয়ে জীবন কাটানো।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শাফায়াতের সঙ্গে একনিষ্ঠ তাওহীদের সম্পর্ক হাদিসে এসেছে।
  • ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ শুধু মুখের কথা নয়; অন্তরের সত্যতাও দরকার।
  • আবু হুরাইরা (রাঃ)-এর হাদিস শেখার আগ্রহ প্রশংসিত হয়েছে।
  • কিয়ামতের বিষয়গুলোতে হাদিসের ভাষা মেনে চলা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন