৭০/২৬. অধ্যায়ঃ
ভুনা বকরি এবং স্কন্ধ ও পার্শ্বদেশ
সহিহ বুখারী : ৫৪২২
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৪২২
مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَخْبَرَنَا عَبْدُ اللهِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ عَنْ أَبِيهِ قَالَ رَأَيْتُ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم يَحْتَزُّ مِنْ كَتِفِ شَاةٍ فَأَكَلَ مِنْهَا فَدُعِيَ إِلٰى الصَّلاَةِ فَقَامَ فَطَرَحَ السِّكِّينَ فَصَلّٰى وَلَمْ يَتَوَضَّأْ.
‘আম্র ইবনু উমাইয়্যাহ যামরী (রাঃ) তাঁর পিতা হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে ছাগলের ঘাড় থেকে গোশত কাটতে দেখেছি। তিনি তা থেকে আহার করলেন। তারপর যখন সালাতের দিকে আহ্বান করা হল, তখন তিনি উঠলেন এবং ছুরি রেখে দিয়ে সালাত আদায় করলেন। অথচ তিনি (নতুন করে) ওজু করেননি।
আধুনিক প্রকাশনী- ৫০১৯, ইসলামিক ফাউন্ডেশন- ৪৯১৫
