৬৪/১৮. অধ্যায়ঃ
পরিচ্ছেদ নেই
﴿إِذْ هَمَّتْ طَائِفَتَانِ مِنْكُمْ أَنْ تَفْشَلَا وَاللَّهُ وَلِيُّهُمَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ﴾যখন তোমাদের মধ্যে দু’দলের সাহস হারাবার উপক্রম হয়েছিল এবং আল্লাহ উভয়ের সহায়ক ছিলেন। আল্লাহর প্রতিই যেন মুমিনগণ নির্ভর করে। (সূরা আলে ‘ইমরান ৩/১২২)"
হুযাইফা রাঃ-এর ক্ষমা: উহুদ যুদ্ধের হৃদয়ছোঁয়া শিক্ষা
সহীহ বুখারী : ৪০৬৫
সহীহ বুখারীহাদিস নম্বর ৪০৬৫
عُبَيْدُ اللهِ بْنُ سَعِيْدٍ حَدَّثَنَا أَبُوْ أُسَامَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيْهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ لَمَّا كَانَ يَوْمَ أُحُدٍ هُزِمَ الْمُشْرِكُوْنَ فَصَرَخَ إِبْلِيْسُ لَعْنَةُ اللهِ عَلَيْهِ أَيْ عِبَادَ اللهِ أُخْرَاكُمْ فَرَجَعَتْ أُوْلَاهُمْ فَاجْتَلَدَتْ هِيَ وَأُخْرَاهُمْ فَبَصُرَ حُذَيْفَةُ فَإِذَا هُوَ بِأَبِيْهِ الْيَمَانِ فَقَالَ أَيْ عِبَادَ اللهِ أَبِيْ أَبِيْ قَالَ قَالَتْ فَوَاللهِ مَا احْتَجَزُوْا حَتَّى قَتَلُوْهُ فَقَالَ حُذَيْفَةُ يَغْفِرُ اللهُ لَكُمْ قَالَ عُرْوَةُ فَوَاللهِ مَا زَالَتْ فِيْ حُذَيْفَةَ بَقِيَّةُ خَيْرٍ حَتَّى لَحِقَ بِاللهِ عَزَّ وَجَلَّ بَصُرْتُ عَلِمْتُ مِنَ الْبَصِيْرَةِ فِي الْأَمْرِ وَأَبْصَرْتُ مِنْ بَصَرِ الْعَيْنِ وَيُقَالُ بَصُرْتُ وَأَبْصَرْتُ وَاحِد
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
উহুদ যুদ্ধে মুশরিকরা যখন পরাস্ত হল তখন অভিশপ্ত ইবলিস চিৎকার করে বলল, 'হে আল্লাহর বান্দারা! তোমাদের পেছনে আরেকটি দল আসছে।' তখন অগ্রসেনারা পেছনে ফিরলে তাদের ও পশ্চাৎভাগের মধ্যে পরস্পর সংঘর্ষ হল।হুযাইফা (রাঃ) দেখতে পেলেন যে, তাঁর পিতা ইয়ামান (রাঃ)-এর সম্মুখীন। তখন তিনি বললেন, 'হে আল্লাহর বান্দারা! (ইনি তো) আমার পিতা।' বর্ণনাকারী (আয়িশা) (রাঃ) বলেন, আল্লাহর কসম! এতে তারা তাকে হত্যা না করা পর্যন্ত ক্ষান্ত হল না। তখন হুযাইফা (রাঃ) বললেন, 'আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিন।' (বর্ণনাকারী) উরওয়া (রহঃ) বলেন, আল্লাহর কসম! আল্লাহর সঙ্গে মিলনের পূর্ব পর্যন্ত হুযাইফা (রাঃ)-এর মনে এ ঘটনার কল্যাণকর প্রভাব বাকী ছিল। ইমাম বুখারী (রহঃ) বলেছেনঃ بَصُرْتُ শব্দটি بَصِيْرَةِ শব্দ থেকে উৎপন্ন যার অর্থ হল কোন কিছু জানা। যেমন বলা হয় بَصِيْرَةِ فِي الْأَمْرِ আবার أَبْصَرْتُ শব্দটির অর্থ হল চোখ দিয়ে দেখা। কেউ কেউ আবার بَصُرْتُ ও أَبْصَرْتُ শব্দদ্বয়কে সমার্থক বলে উল্লেখ করেছেন।
[৩২৯০] (আধুনিক প্রকাশনীঃ ৩৭৬২, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৭৬৫)
সহীহ বুখারী হাদিস ৪০৬৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে উহুদের একটি কঠিন ঘটনা এসেছে। মুশরিকরা পরাস্ত হলে ইবলিস বিভ্রান্তি ছড়ায়। এতে অগ্রসেনা ও পেছনের দল পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হুযাইফা রাঃ দেখলেন, তাঁর পিতা ইয়ামান রাঃ সামনে পড়ে গেছেন। তিনি বারবার সতর্ক করলেন যে তিনি তাঁর পিতা। কিন্তু তারা থামতে পারেনি, ফলে তাঁর পিতা নিহত হন। এই অবস্থায় হুযাইফা রাঃ বলেন, আল্লাহ আপনাদের ক্ষমা করে দিন। হাদিসটি ক্ষমা, ধৈর্য এবং বড় বিপদেও মুখ সামলে কথা বলার শিক্ষা দেয়। উহুদ যুদ্ধের হাদিসগুলোর মধ্যে এটি মানুষের অন্তরের বড় পরীক্ষার কথা জানায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বিভ্রান্তি বড় ক্ষতির কারণ হতে পারে।
- হুযাইফা রাঃ কঠিন শোকের মধ্যেও ক্ষমার কথা বলেছেন।
- যুদ্ধের সময়ে সতর্কতা ও পরিচয় বোঝা জরুরি।
- বড় আঘাতের পরও ভালো কথা বলা ঈমানি শক্তির লক্ষণ।
