২১/১৯. অধ্যায়ঃ

ঘোড়া, ঘোড়দৌড় এবং জিহাদে ব্যয় করার ফযীলত

খায়বার অভিযান: রাতে না আক্রমণ করার নববী নিয়ম

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৯৯৭

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ خَرَجَ إِلَى خَيْبَرَ أَتَاهَا لَيْلًا وَكَانَ إِذَا أَتَى قَوْمًا بِلَيْلٍ لَمْ يُغِرْ حَتَّى يُصْبِحَ فَلَمَّا أَصْبَحَ خَرَجَتْ يَهُودُ بِمَسَاحِيهِمْ وَمَكَاتِلِهِمْ فَلَمَّا رَأَوْهُ قَالُوا مُحَمَّدٌ وَاللهِ مُحَمَّدٌ وَالْخَمِيسُ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اللهُ أَكْبَرُ خَرِبَتْ خَيْبَرُ إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ { فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ }.

আনাস ইবনু মালিক (রা) হতে বর্ণিতঃ

জিহাদের উদ্দেশ্যে রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন খায়বার পৌঁছান তখন রাত হয়ে গিয়েছিল। তাঁর রীতি ছিল, জিহাদের উদ্দেশ্যে কোথাও রাত্রে গিয়ে পৌঁছালে সকাল পর্যন্ত যুদ্ধের জন্য অপেক্ষা করতেন (কোন আক্রমণ করতেন না)। ভোরে খায়বরবাসিগণ কোদাল, ঝুঁড়ি ইত্যাদি নিয়ে (কাজের উদ্দেশ্যে) স্বাভাবিকভাবেই বের হল। তখন হঠাৎ রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)কে স্বসৈন্যে দেখতে পেয়ে চিৎকার করে বলতে লাগল : আরে, আল্লাহর কসম, মুহাম্মদ এবং তাঁর সহিত পূর্ণ এক বহিনী! রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, আল্লাহু আকবার, খায়বার ধ্বংস হয়ে গিয়েছে এবং তিনি তখন এই আয়াত পাঠ করলেন إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ অর্থাৎ যখন আমি কোন জাতির মুকাবিলায় অবতরণ করি তখন ভয় প্রদর্শিত জাতির ভোর বড় দুঃখজনক হয়। (বুখারী ২৯৪৫, মুসলিম ১৩৬৫)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৯৯৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে খায়বার অভিযানের একটি ঘটনা এসেছে। রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন জিহাদের উদ্দেশ্যে খায়বারে পৌঁছান, তখন রাত হয়ে গিয়েছিল। তাঁর রীতি ছিল, কোনো জাতির কাছে রাতে পৌঁছালে সকাল না হওয়া পর্যন্ত আক্রমণ করতেন না। ভোরে খায়বারবাসীরা কাজের সরঞ্জাম নিয়ে বের হয় এবং মুসলিম বাহিনী দেখে চিৎকার করে। তখন নবীজি তাকবীর বলেন এবং কুরআনের আয়াত পাঠ করেন। এই বর্ণনায় খায়বার অভিযান, যুদ্ধের সময় অপেক্ষা, শৃঙ্খলা এবং সিদ্ধান্তের দৃঢ়তা দেখা যায়। হাদিসটি আমাদের শেখায়, শক্তি থাকা সত্ত্বেও নিয়ম ও সময়ের প্রতি খেয়াল রাখা নববী আদবের অংশ ছিল। যুদ্ধের ঘটনাও এখানে নিয়ন্ত্রিত ও নিয়মভিত্তিকভাবে বর্ণিত হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবীজি রাতে পৌঁছালে সকাল পর্যন্ত অপেক্ষা করতেন—এটি শৃঙ্খলার শিক্ষা দেয়।
  • যুদ্ধের ক্ষেত্রেও নিয়ম ও সময়ের বিবেচনা গুরুত্বপূর্ণ।
  • খায়বারবাসীরা স্বাভাবিক কাজে বের হলে মুসলিম বাহিনীকে দেখে বুঝতে পারে অভিযান শুরু হয়েছে।
  • কঠিন অবস্থায়ও আল্লাহর নাম উচ্চারণ ও কুরআনের আয়াত স্মরণ করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন