২১/১৫. অধ্যায়ঃ

শাহাদতের বর্ণনা

তাকওয়া ও আল্লাহর পথে প্রাণ দেওয়ার শিক্ষা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৯৮৪

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ كَرَمُ الْمُؤْمِنِ تَقْوَاهُ وَدِينُهُ حَسَبُهُ وَمُرُوءَتُهُ خُلُقُهُ وَالْجُرْأَةُ وَالْجُبْنُ غَرَائِزُ يَضَعُهَا اللهُ حَيْثُ شَاءَ فَالْجَبَانُ يَفِرُّ عَنْ أَبِيهِ وَأُمِّهِ وَالْجَرِيءُ يُقَاتِلُ عَمَّا لَا يَئُوبُ بِهِ إِلَى رَحْلِهِ وَالْقَتْلُ حَتْفٌ مِنْ الْحُتُوفِ وَالشَّهِيدُ مَنْ احْتَسَبَ نَفْسَهُ عَلَى اللهِ.

ইয়াহইয়া ইবনু সাঈদ (র) হতে বর্ণিতঃ

উমার ইবনু খাত্তাব (রা) বলেন, মু’মিনের সম্মান হল তার তাকওয়া ও পরহেযগারী অর্জনে, আর দ্বীন হল তাঁর শরাফত ও ভদ্রতা। ভদ্রতা ও চক্ষুলজ্জা হল তার চরিত্র। বাহাদুরী ও ভীরুতা উভয়ই হল জন্মগত গুণ। যেখানে ইচ্ছা করেন আল্লাহ্ এগুলোর একটি সেখানে রাখেন। ভীরু ও কাপুরুষ ব্যক্তি মাতাপিতাকে বিপদের মুখে ফেলে পালিয়ে যায় আর বাহাদুর ব্যক্তি এমন ব্যক্তির সাথে লড়াইয়ে লিপ্ত হয় যার সম্পর্কে সে জানে যে, এই ব্যক্তি তাকে আর বাড়ি ফিরে যেতে দিবে না (অর্থাৎ মৃত্যু নিশ্চিত জেনেও সে যুদ্ধে লিপ্ত হয়)। মৃত্যুর বিভিন্ন রূপের মধ্যে নিহত হওয়া একটি। শহীদ হল সেই ব্যক্তি, যে সন্তুষ্টচিত্তে নিজের প্রাণ আল্লাহর রাস্তায় সপে দেয়। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৯৮৪-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় উমার ইবনু খাত্তাব (রা) মুমিনের সম্মান, চরিত্র এবং সাহস সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি বলেন, মুমিনের সম্মান তার তাকওয়ায়, তার দ্বীনই তার মর্যাদা, আর ভদ্রতা তার চরিত্র। এরপর তিনি সাহস ও ভীরুতার কথা বলেন। কাপুরুষ ব্যক্তি বিপদের সময় নিকটজনকেও ফেলে পালাতে পারে, আর সাহসী ব্যক্তি এমন জায়গায় লড়াই করে যেখানে মৃত্যু সামনে আছে জেনেও সে পিছিয়ে যায় না। শেষে তিনি শহীদের পরিচয় দেন—শহীদ হলো সেই ব্যক্তি, যে সন্তুষ্ট মনে নিজের প্রাণ আল্লাহর পথে সপে দেয়। এই হাদিসে তাকওয়া, চরিত্র, সাহস এবং আল্লাহর পথে আত্মত্যাগের শিক্ষা একসঙ্গে পাওয়া যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুমিনের প্রকৃত সম্মান তাকওয়া ও দ্বীনের সঙ্গে যুক্ত।
  • ভালো চরিত্র মুমিনের মর্যাদার গুরুত্বপূর্ণ অংশ।
  • সাহস মানে দায়িত্বের জায়গায় স্থির থাকা, শুধু শক্তি দেখানো নয়।
  • শহীদের মূল পরিচয় হলো আল্লাহর পথে সন্তুষ্ট মনে প্রাণ সপে দেওয়া।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন