২১/১৪. অধ্যায়ঃ

আল্লাহর পথের শহীদগণ

শাহাদাত ও ঋণ: আল্লাহর পথে শহীদ হলেও মানুষের হক বাকি

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৯৮০

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي قَتَادَةَ عَنْ أَبِيهِ أَنَّهُ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللهِ إِنْ قُتِلْتُ فِي سَبِيلِ اللهِ صَابِرًا مُحْتَسِبًا مُقْبِلًا غَيْرَ مُدْبِرٍ أَيُكَفِّرُ اللهُ عَنِّي خَطَايَايَ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَمْ فَلَمَّا أَدْبَرَ الرَّجُلُ نَادَاهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ أَمَرَ بِهِ فَنُودِيَ لَهُ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ قُلْتَ فَأَعَادَ عَلَيْهِ قَوْلَهُ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَمْ إِلَّا الدَّيْنَ كَذَلِكَ قَالَ لِي جِبْرِيلُ.

আবদুল্লাহ্ ইবনু আবূ কাতাদা (র) হতে বর্ণিতঃ

তিনি বলেছেন, এক ব্যক্তি রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট এসে আরয করল : হে আল্লাহর রসূল! সওয়াবের আশায় পলায়ন না করে দুশমনদের মুকাবেলায় ধৈর্যের সঙ্গে লড়তে লড়তে আল্লাহর রাহে যদি শহীদ হতে পারি তবে আল্লাহ্ আমার গুনাহ মাফ করে দিবেন কি? রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাকে ডেকে আনতে বললেন। সে এলে রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, তুমি আমার নিকট কি জিজ্ঞাসা করিয়াছিলে? ঐ ব্যক্তি তার কথা পুনারায় ব্যক্ত করিলে রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, হ্যাঁ, ঋণ ব্যতীত অন্য ধরনের গুনাহসমূহ আল্লাহ্ তা’আলা মাফ করে দিবেন। জিবরাঈল (আ) এসে এ কথাই আমাকে জানিয়ে গেছেন। (সহীহ, মুসলিম ১৮৮৫)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৯৮০-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ব্যক্তি রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে জিজ্ঞেস করেন, যদি তিনি সওয়াবের আশায়, পলায়ন না করে, ধৈর্যের সঙ্গে শত্রুর মুখোমুখি হয়ে আল্লাহর পথে শহীদ হন, তবে তাঁর গুনাহ মাফ হবে কি না। নবী صلى الله عليه وسلم প্রথমে বলেন, হ্যাঁ। পরে লোকটি চলে গেলে তাঁকে আবার ডাকা হয়। তিনি প্রশ্নটি আবার শুনে বলেন, হ্যাঁ—তবে ঋণ ছাড়া। জিবরাঈল (আ) এসে তাঁকে এ কথাই জানিয়েছেন। এই হাদিসের মূল শিক্ষা খুব পরিষ্কার: শাহাদাতের মর্যাদা বড়, কিন্তু মানুষের পাওনা বা ঋণের দায় আলাদা। তাই ইবাদত, ত্যাগ ও সাহসের পাশাপাশি মানুষের হক আদায় করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঋণকে হালকা মনে করা উচিত নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শাহাদাত গুনাহ মাফের কারণ হতে পারে, তবে ঋণ আলাদা।
  • মানুষের হক আদায় করা খুব গুরুত্বপূর্ণ।
  • সওয়াবের আশা, ধৈর্য ও পলায়ন না করার শর্ত হাদিসে এসেছে।
  • ঋণকে হালকা মনে না করে পরিশোধের চেষ্টা করা উচিত।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন