২১/১২. অধ্যায়ঃ

জিহাদে ঘোড়ার অংশ

অশ্বারোহীর গনীমতের হিস্যা: ঘোড়া, অংশ ও যুদ্ধের নিয়ম

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৯৭০

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك أَنَّهُ قَالَ بَلَغَنِي أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ كَانَ يَقُولُ لِلْفَرَسِ سَهْمَانِ وَلِلرَّجُلِ سَهْمٌ قَالَ مَالِك وَلَمْ أَزَلْ أَسْمَعُ ذَلِكَ ১৬৬৩- و سُئِلَ مَالِك عَنْ رَجُلٍ يَحْضُرُ بِأَفْرَاسٍ كَثِيرَةٍ فَهَلْ يُقْسَمُ لَهَا كُلِّهَا فَقَالَ لَمْ أَسْمَعْ بِذَلِكَ وَلَا أَرَى أَنْ يُقْسَمَ إِلَّا لِفَرَسٍ وَاحِدٍ الَّذِي يُقَاتِلُ عَلَيْهِ ১৬৬৪-قَالَ مَالِك لَا أَرَى الْبَرَاذِينَ وَالْهُجُنَ إِلَّا مِنْ الْخَيْلِ لِأَنَّ اللهَ تَبَارَكَ وَتَعَالَى قَالَ فِي كِتَابِهِ { وَالْخَيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيرَ لِتَرْكَبُوهَا وَزِينَةً } وَقَالَ عَزَّ وَجَلَّ { وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ وَمِنْ رِبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللهِ وَعَدُوَّكُمْ } فَأَنَا أَرَى الْبَرَاذِينَ وَالْهُجُنَ مِنْ الْخَيْلِ إِذَا أَجَازَهَا الْوَالِي وَقَدْ قَالَ سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ وَسُئِلَ عَنْ الْبَرَاذِينِ هَلْ فِيهَا مِنْ صَدَقَةٍ فَقَالَ وَهَلْ فِي الْخَيْلِ مِنْ صَدَقَةٍاااا

মালিক (র) হতে বর্ণিতঃ

আমার নিকট রেওয়ায়ত পৌঁছেছে যে, উমার ইবনু আবদুল আযীয (র) বলেছেন, গনীমতের মধ্যে ঘোড়ার দুই অংশ এবং অশ্বারোহীর এক অংশ। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন, তবে ইবনু মুসাইয্যের এর মন্তব্যটুকু ইমাম বুখারী বর্ণনা করেছেন ২৮৬৩, মুসলিম ১৭৬২)মালিক (র) বলেন, আমি উক্ত ধরনের অভিমতই শুনে এসেছি।মালিক (র)-কে জিজ্ঞেস করা হয়েছিল একজন যদি কয়েকটি ঘোড়া জিহাদে নিয়ে আসে তবে সে প্রত্যেকটিরই কি আলাদা অংশ পাবে? তিনি বললেন, না, আমি এরূপ শুনিনি, যে ঘোড়াটির উপর আহরণ করে যুদ্ধ করেছে সেটির হিস্যাই কেবল সে পাবে।মালিক (র) বলেন, আমার মতে তুর্কী ঘোড়া এবং সংকর জাতীয় ঘোড়াও সাধারণ ঘোড়ার হুকুমের অন্তর্ভুক্ত হবে। কেননা কুরআনুল কারীমে ইরশাদ হয়েছে : “ঘোড়া, গাধা ও খচ্চর তোমাদের আরোহণের জন্য আমি সৃষ্টি করেছি।” [১] আল্লাহ্ তা’আলা আরো ইরশাদ করেন, “কাফেরদের মুকাবিলায় যথাশক্তি যুদ্ধাস্ত্র এবং ঘোড়া তৈরি রাখ যাতে এদের দ্বারা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুকে সন্ত্রস্ত রাখতে পার। “সুতরাং সরকার যখন গ্রহণ করে নেন তখন আমার মতে তুর্কী ও সংকর জাতীয় ঘোড়াও সাধারণ ঘোড়ার অন্তর্ভুক্ত বলে গণ্য হবে।মালিক (র) বলেন, সাঈদ ইবনু মুসায়্যাব (র)-কে কেউ জিজ্ঞেস করেছিল : তুর্কী ঘোড়ারও কি যাকাত দিতে হবে? উত্তরে তিনি বলেছেন, ঘোড়ারও আবার যাকাত ওয়াজিব হয় নাকি?

[১] তুর্কী এবং সংকর জাতীয় ঘোড়ায়ও মানুষ আরোহণ করে থাকে। এটা নিঃসন্দেহে গাধা বা খচ্চরের অন্তর্ভুক্ত নয়। সুতরাং ঘোড়ার অন্তর্ভুক্ত হবে।

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৯৭০-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় গনীমতের হিস্যায় ঘোড়ার ভূমিকা এসেছে। উমার ইবনু আবদুল আযীয (র)-এর কথা হিসেবে ইমাম মালিক (র)-এর কাছে পৌঁছেছে যে, গনীমতে ঘোড়ার জন্য দুই অংশ এবং অশ্বারোহীর জন্য এক অংশ। ইমাম মালিক (র) বলেন, তিনি এ ধরনের মতই শুনে এসেছেন। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, কেউ একাধিক ঘোড়া নিয়ে এলে সব ঘোড়ার জন্য আলাদা অংশ পাবে কি না। তিনি বলেন, না; যে ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছে, কেবল তার হিস্যা পাবে। তিনি তুর্কী ও সংকর জাতের ঘোড়াকেও সাধারণ ঘোড়ার অন্তর্ভুক্ত মনে করেন, যখন শাসক তা গ্রহণ করেন। শেষে সাঈদ ইবনু মুসায়্যাব (র)-এর বক্তব্যে ঘোড়ার যাকাত না থাকার কথাও এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গনীমতে ঘোড়ার জন্য আলাদা হিস্যার কথা এসেছে।
  • একাধিক ঘোড়া আনলেই সবগুলোর হিস্যা পাওয়া যায় না।
  • যে ঘোড়ায় যুদ্ধ করা হয়েছে, সেটিই বিবেচ্য।
  • শাসকের অনুমোদন থাকলে বিভিন্ন জাতের ঘোড়াও ঘোড়া হিসেবে গণ্য হতে পারে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন