২১/৫. অধ্যায়ঃ
যে ব্যক্তি আল্লাহর পথে দান করল তার কি হুকুম
জিহাদের মানত ও পিতামাতার অধিকার: সরঞ্জাম ব্যবহারের শিক্ষা
মুয়াত্তা ইমাম মালিক : ৯৬৩
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৯৬৩
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ كَانَ يَقُولُ إِذَا أُعْطِيَ الرَّجُلُ الشَّيْءَ فِي الْغَزْوِ فَيَبْلُغُ بِهِ رَأْسَ مَغْزَاتِهِ فَهُوَ لَهُ وَسُئِلَ مَالِك عَنْ رَجُلٍ أَوْجَبَ عَلَىٰ نَفْسِهِ الْغَرْوَ فَتَجَهَّرَ حَتَّىٰ إِذَا أَرَادَ أَنْ يَحْرُجَ مَنَعَهُ أَبَوَاهُ أَوْ أَحَدُهُمَا فَقَالَ: لاَ يُكَاتِرْ هُمَا وَلَكِنْ يُؤَخِّرُ ذَلِكَ إِلَىٰ عَامٍ آخَرَ فَأَمَّا الْجِهَازُ فَإِنَّي أَرَىٰ أَنْ يَرْفَعَهُ حَتَّىٰ يَخْرُجَ بِهِ فَإِنْ خَرَجَ فَلْيَصْنَعْ بِجِهَازِهِ مَا شَاء.
ইয়াহইয়া ইবনু সাঈদ (রা) হতে বর্ণিতঃ
সাঈদ ইবনু মুসায়্যাব (রা) বলতেন, কাউকেও যদি জিহাদের উদ্দেশ্যে কোন কিছু দেয়া হয় আর ঐ ব্যক্তি জিহাদের স্থানে পৌঁছে যায়, তবে উহা তার হয়ে যাবে। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)মালিক (রা)-কে জিজ্ঞেস করা হয়েছিল কেউ যদি জিহাদ করার মানত করে আর তার পিতামাতা বা তাদের কোন একজন যদি তাকে জিহাদে যেতে নিষেধ করে তবে সে কি করবে? তিনি বলেন, আমার মতে মাতাপিতার অবাধ্যতা করা উচিত নয় এবং আপাতত জিহাদ আরেক বৎসর পর্যন্ত মওকুফ করে রাখবে, জিহাদের উপকরণসমূহও হেফাজত করে রাখবে।নষ্ট হয়ে পড়ার আশংকা দেখা দিলে সে এগুলো বিক্রি করে মূল্য সংরক্ষণ করে রাখবে, যাতে সে আগামী বৎসর এটা দ্বারা পুনরায় অস্ত্র ক্রয় করতে পারে। তবে সে যদি সম্পদশালী হয় এবং ইচ্ছা মত অস্ত্র ক্রয় করার শক্তি যদি তার থাকে তা হলে ঐ অস্ত্র যা ইচ্ছা তাই করতে পারে।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৯৬৩-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় দুটি বিষয় এসেছে। প্রথমত, সাঈদ ইবনু মুসায়্যাব (র) বলতেন, জিহাদের উদ্দেশ্যে কাউকে কিছু দেওয়া হলে এবং সে জিহাদের স্থানে পৌঁছে গেলে তা তার হয়ে যায়। অর্থাৎ উদ্দেশ্য পূরণের সঙ্গে সম্পদের মালিকানা যুক্ত। দ্বিতীয়ত, ইমাম মালিক (র)-কে জিজ্ঞেস করা হয়েছিল, কেউ জিহাদের মানত করলে কিন্তু পিতামাতা বা তাঁদের একজন যেতে নিষেধ করলে কী করবে। তিনি বলেন, পিতামাতার অবাধ্যতা করা উচিত নয়; বরং জিহাদ এক বছর পিছিয়ে রাখবে এবং সরঞ্জাম সংরক্ষণ করবে। নষ্ট হওয়ার ভয় থাকলে তা বিক্রি করে মূল্য রেখে দেবে, যেন পরে প্রয়োজন হলে অস্ত্র কিনতে পারে। হাদিসের আলোচনায় আমানত, দায়িত্ব, পিতামাতার অধিকার এবং কাজের পরিকল্পনা—সবই সুন্দরভাবে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জিহাদের জন্য দেওয়া জিনিস উদ্দেশ্য পূরণের পর প্রাপকের হতে পারে।
- পিতামাতার নিষেধ থাকলে অবাধ্য না হওয়ার শিক্ষা আছে।
- সরঞ্জাম নষ্ট হওয়ার আশঙ্কা থাকলে তার মূল্য সংরক্ষণ করা যায়।
- দায়িত্বশীল সিদ্ধান্তে ইবাদত ও পারিবারিক অধিকার দুটোই বিবেচনা করতে হয়।
