২০/৭২. অধ্যায়ঃ
কঙ্কর নিক্ষেপের ব্যাপারে রুখসত
রমী ভুলে গেলে বা দেরি হলে কী করা হবে
মুয়াত্তা ইমাম মালিক : ৯১৪
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৯১৪
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي بَكْرِ بْنِ نَافِعٍ عَنْ أَبِيهِ أَنَّ ابْنَةَ أَخٍ لِصَفِيَّةَ بِنْتِ أَبِي عُبَيْدٍ نُفِسَتْ بِالْمُزْدَلِفَةِ فَتَخَلَّفَتْ هِيَ وَصَفِيَّةُ حَتَّى أَتَتَا مِنًى بَعْدَ أَنْ غَرَبَتْ الشَّمْسُ مِنْ يَوْمِ النَّحْرِ فَأَمَرَهُمَا عَبْدُ اللهِ بْنُ عُمَرَ أَنْ تَرْمِيَا الْجَمْرَةَ حِينَ أَتَتَا وَلَمْ يَرَ عَلَيْهِمَا شَيْئًا ১৫৪২-قَالَ يَحْيَى سُئِلَ مَالِك عَمَّنْ نَسِيَ جَمْرَةً مِنْ الْجِمَارِ فِي بَعْضِ أَيَّامِ مِنًى حَتَّى يُمْسِيَ قَالَ لِيَرْمِ أَيَّ سَاعَةٍ ذَكَرَ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ كَمَا يُصَلِّي الصَّلَاةَ إِذَا نَسِيَهَا ثُمَّ ذَكَرَهَا لَيْلًا أَوْ نَهَارًا فَإِنْ كَانَ ذَلِكَ بَعْدَ مَا صَدَرَ وَهُوَ بِمَكَّةَ أَوْ بَعْدَمَا يَخْرُجُ مِنْهَا فَعَلَيْهِ الْهَدْيُ وَاجِبٌ.
আবূ বক্র ইবনু নাফি’ (র) হতে বর্ণিতঃ
সফিয়া বিন্ত আবি উবায়দের ভ্রাতৃকন্যার মুযদালিফায় নিফাস শুরু হয়। শেষে তিনি এবং তাঁর ভ্রাতৃকন্যা সেখানেই থেকে যান। দশ তারিখ যখন তাঁরা মিনায় পৌঁছালেন তখন সূর্য উঠে গিয়েছিল। মিনায় পৌঁছার পর আবদুল্লাহ ইবনু উমার (রা) উভয়কে কঙ্কর নিক্ষেপের নির্দেশ দিলেন। তবে তাঁদের উপর কোন বদলার হুকুম দেননি। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)মালিক (র)-কে জিজ্ঞেস করা হয়েছিল কেউ যদি মিনার দিবসগুলোর কোন তারিখের রমী করতে ভুলে যায় আর এইদিকে সূর্যও অস্তমিত হয়ে যায় তবে সে কি করবে? তিনি বললেন, রাতে বা দিনে যখনই স্বরণ হবে রমী করে নিবে। নামাযের কথা ভুলে গেলে যেমন রাত্রে বা দিনে যখনই স্মরণ হয় তখনই আদায় করে নিতে হয়, এখানেও তাই করবে। তবে মিনা হতে চলে যাওয়ার পর যদি স্মরণ হয় তবে তার উপর কুরবানী দেওয়া ওয়াজিব হবে।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৯১৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে দুইটি ঘটনা ও আলোচনা এসেছে। সফিয়া বিন্ত আবি উবায়দের ভ্রাতৃকন্যার মুযদালিফায় নিফাস শুরু হয়। ফলে তিনি ও সফিয়া সেখানে থেকে যান। পরে দশ তারিখ মিনায় পৌঁছালে সূর্য উঠে গিয়েছিল। আবদুল্লাহ ইবনু উমার (রা) তাঁদের কঙ্কর নিক্ষেপের নির্দেশ দেন এবং তাঁদের উপর কোনো বদলার হুকুম দেননি। এরপর ইমাম মালিক (র)-কে জিজ্ঞেস করা হয়, কেউ যদি মিনার দিনগুলোর কোনো রমী ভুলে যায় এবং সূর্য অস্ত যায়, তাহলে কী করবে। তিনি বলেন, রাতে বা দিনে যখন স্মরণ হবে, তখন রমী করবে; যেমন ভুলে যাওয়া নামাজ স্মরণ হলে আদায় করা হয়। তবে মিনা থেকে চলে যাওয়ার পর স্মরণ হলে কুরবানী ওয়াজিব হবে। এই বর্ণনায় রমী দেরি হলে, ভুলে গেলে এবং স্মরণ হলে করণীয় বিষয় এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দেরিতে মিনায় পৌঁছালেও রমী করার নির্দেশ এসেছে।
- ভুলে যাওয়া রমী স্মরণ হলে রাত বা দিনে আদায় করার কথা বলা হয়েছে।
- মিনা ছাড়ার পর স্মরণ হলে কুরবানীর কথা ইমাম মালিক (র) বলেছেন।
- বিশেষ অবস্থায় করণীয় জানতে সাহাবি ও ইমামের বর্ণনা সহায়ক।
