২০/৫০. অধ্যায়ঃ

তাওয়াফে যিয়ারতের পূর্বে স্ত্রী সহবাস করলে তার কুরবানী

তাওয়াফে যিয়ারত ভুলে বাড়ি ফিরলে কী করতে হবে

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৮৫১

و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ سَمِعَ رَبِيعَةَ بْنَ أَبِي عَبْدِ الرَّحْمَنِ يَقُولُ فِي ذَلِكَ مِثْلَ قَوْلِ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَالِك وَذَلِكَ أَحَبُّ مَا سَمِعْتُ إِلَيَّ فِي ذَلِكَ.

ইকরামা (র) হতে বর্ণিতঃ

আবদুল্লাহ ইবনু আব্বাস (রা) হতে যেরূপ বর্ণনা করেছেন মালিক (র) রবী’আ ইবনু আবূ আবদুর রহমানকে এ সম্পর্কে অনুরূপ বলতে শুনেছেন। মালিক (র) বলেন, এই বিষয়ে যা শুনেছি তন্মধ্যে ইটাই আমার পছন্দনীয়। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)১৬২و سُئِلَ مَالِك عَنْ رَجُلٍ نَسِيَ الْإِفَاضَةَ حَتَّى خَرَجَ مِنْ مَكَّةَ وَرَجَعَ إِلَى بِلَادِهِ فَقَالَ أَرَى إِنْ لَمْ يَكُنْ أَصَابَ النِّسَاءَ فَلْيَرْجِعْ فَلْيُفِضْ وَإِنْ كَانَ أَصَابَ النِّسَاءَ فَلْيَرْجِعْ فَلْيُفِضْ ثُمَّ لْيَعْتَمِرْ وَلْيُهْدِ وَلَا يَنْبَغِي لَهُ أَنْ يَشْتَرِيَ هَدْيَهُ مِنْ مَكَّةَ وَيَنْحَرَهُ بِهَا وَلَكِنْ إِنْ لَمْ يَكُنْ سَاقَهُ مَعَهُ مِنْ حَيْثُ اعْتَمَرَ فَلْيَشْتَرِهِ بِمَكَّةَ ثُمَّ لْيُخْرِجْهُ إِلَى الْحِلِّ فَلْيَسُقْهُ مِنْهُ إِلَى مَكَّةَ ثُمَّ يَنْحَرُهُ بِهَا.ইয়াহইয়া (র) বলেন, মালিক (র)-কে জিজ্ঞেস করা হল তাওয়াফে যিয়ারত ভুলে গিয়ে যদি বাড়ি ফিরে আসে তবে সে কি করবে? তিনি বললেন, স্ত্রীসম্ভোগ না করে থাকলে মক্কায় ফিরে যাবে এবং তাওয়াফে যিয়ারত আদায় করবে। আর স্ত্রীসম্ভোগ করে থাকলে মক্কায় ফিরে গিয়ে তাওয়াফ আদায় করবে এবং উমরা করে একটি কুরবানী দিবে। মক্কা হতে উট ক্রয় করে কুরবানী দিলে হবে না। সঙ্গে যদি কুরবানীর পশু এনে না থাকে তবে মক্কা হতে কুরবানীর পশু কিনে এটাসহ হারাম শরীফের বাহিরে চলে যাবে এবং সে স্থান হতে এটাকে মক্কায় হাঁকিয়ে নিয়া আসবে এবং পশু সেখানে ‘নাহর’ করবে। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৮৫১-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় তাওয়াফে যিয়ারত ভুলে যাওয়ার বিষয়ে মালিক (র)-এর জবাব এসেছে। তাঁকে জিজ্ঞেস করা হয়, কেউ তাওয়াফে যিয়ারত ভুলে মক্কা থেকে নিজের দেশে ফিরে গেলে কী করবে। তিনি বলেন, যদি সে স্ত্রীসম্ভোগ না করে থাকে, তবে মক্কায় ফিরে গিয়ে তাওয়াফে যিয়ারত করবে। আর যদি স্ত্রীসম্ভোগ করে থাকে, তবে মক্কায় ফিরে তাওয়াফ করবে, এরপর উমরা করবে এবং হাদ্য়ী দেবে। তিনি আরও বলেন, হাদ্য়ী মক্কা থেকে কিনে সেখানেই নাহর করলেই যথেষ্ট নয়; বরং হারামের বাইরে নিয়ে গিয়ে সেখান থেকে মক্কায় আনতে হবে, তারপর নাহর করবে। এই বর্ণনায় ভুল সংশোধনের ধাপগুলো খুব পরিষ্কারভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তাওয়াফে যিয়ারত ভুলে গেলে ফিরে গিয়ে তা আদায় করার কথা এসেছে।
  • স্ত্রীসম্ভোগ হয়ে থাকলে তাওয়াফের সঙ্গে উমরা ও হাদ্য়ীর কথা বলা হয়েছে।
  • হাদ্য়ী কোথা থেকে আনা হবে, সে বিষয়েও সতর্ক নির্দেশ আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন