২০/৪৬. অধ্যায়ঃ

হাদ্‌য়ী হাঁকিয়ে নেওয়ার পদ্ধতি

হাদয়ী ইশআরের দোয়া: বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৮৪০

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَانَ إِذَا طَعَنَ فِي سَنَامِ هَدْيِهِ وَهُوَ يُشْعِرُهُ قَالَ بِسْمِ اللهِ وَاللهُ أَكْبَرُ.

নাফি’ (র) হতে বর্ণিতঃ

আবদুল্লাহ্ ইবনু উমার (রা) ইশআর করার উদ্দেশ্যে যখন কুরবানীর উটের কুঁজে যখম করতেন তখন ‘বিসমিল্লাহি্‌ ওয়াল্লাহু আকবার’ বলতেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)১৪৫و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَانَ يَقُوْلُ: الْهَدْيُ مَا قُلِّدَ وَأُشْعِرَ وَوُقِفَ بِهِ بِعَرَفَةَ.নাফি’ (র) হতে বর্ণিত; আবদুল্লাহ্ ইবনু উমার (রা) বলতেন, কাদয়ী হল সেই পশু যার গলায় হার লটকানো হয়েছে, যার কুঁজ চিরে যখম করা হয়েছে এবং আরাফাতের ময়দানে নিয়ে দাঁড় করানো হয়েছে। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)১৪৬و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَانَ يُجَلِّلُ بُدْنَهُ الْقُبَاطِيَّ وَالْأَنْمَاطَ وَالْحُلَلَ ثُمَّ يَبْعَثُ بِهَا إِلَى الْكَعْبَةِ فَيَكْسُوهَا إِيَّاهَا.নাফি’ (র) হতে বর্ণিত; আবদুল্লাহ্ ইবনু উমার (রা) কুরবানীর উটসমূহকে মিসরীয় কুবাতি ও আনমাত কাপড় পরাতেন। কুরবানীর পর কাপড়সমূহ বায়তুল্লাহর গিলাফ হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যে পাঠিয়ে দিতেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)১৪৭و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ سَأَلَ عَبْدَ اللهِ بْنَ دِينَارٍ مَا كَانَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ يَصْنَعُ بِجِلَالِ بُدْنِهِ حِينَ كُسِيَتْ الْكَعْبَةُ هَذِهِ الْكِسْوَةَ قَالَ كَانَ يَتَصَدَّقُ بِهَا.মালিক (র) আবদুল্লাহ্ ইবনু দীনার (রা)-কে জিজ্ঞেস করেছিলেন পরে বায়তুল্লাহ্‌র জন্য যখন আলাদা গিলাফ বানিয়ে নেওয়া হল তখন আবদুল্লাহ্ ইবনু উমার (রা) কুরবানীর উটসমূহের এই কাপড়-চোপড় কি করতেন? তিনি বললেন, এইগুলো তিনি তখন খয়রাত করে দিতেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৮৪০-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় আবদুল্লাহ ইবনু উমার (রা.)-এর হাদয়ী পশুতে ইশআর করার সময়ের কথা এসেছে। তিনি যখন কুরবানীর উটের কুঁজে চিহ্নের জন্য যখম করতেন, তখন বলতেন: “বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার।” একই ধারার পরবর্তী বর্ণনায় এসেছে, তাঁর মতে হাদয়ী হলো সেই পশু, যার গলায় হার বা চিহ্ন লটকানো হয়েছে, যার কুঁজ চিরে চিহ্নিত করা হয়েছে এবং আরাফাতে নিয়ে দাঁড় করানো হয়েছে। আরও বর্ণিত হয়েছে, তিনি কুরবানীর উটগুলোকে কাপড় পরাতেন; পরে সেই কাপড় বায়তুল্লাহর গিলাফের কাজে পাঠাতেন, আর পরে আলাদা গিলাফের ব্যবস্থা হলে সেগুলো সদকা করতেন। তাই এই অংশে হাদয়ী পশু চিহ্নিত করা, আল্লাহর নামে কাজ শুরু করা, তাকবীর বলা এবং পশুর সঙ্গে থাকা কাপড়ের সদকা—এসব সরাসরি বর্ণিত বিষয় হিসেবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইশআর করার সময় ইবনু উমার (রা.) ‘বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার’ বলতেন।
  • হাদয়ী পশু চিহ্নিত করা, ইশআর এবং আরাফাতে নেওয়ার কথা এসেছে।
  • কুরবানীর উটের কাপড় বায়তুল্লাহর কাজে পাঠানোর আমল বর্ণিত হয়েছে।
  • পরে সেই কাপড় সদকা করার ঘটনাও বর্ণনায় এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন