২০/৩৯. অধ্যায়ঃ
বিদায়ী তাওয়াফ
তাওয়াফে ইফাযা ও তাওয়াফুল বিদা: হজ পূর্ণতা ও শেষ সাক্ষাৎ
মুয়াত্তা ইমাম মালিক : ৮১৬
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৮১৬
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ أَنَّهُ قَالَ: مَنْ أَفَاضَ فَقَدْ قَضَى اللهُ حَجَّهُ فَإِنَّهُ إِنْ لَمْ يَكُنْ حَبَسَهُ شَيْءٌ فَهُوَ حَقِيقٌ أَنْ يَكُونَ آخِرُ عَهْدِهِ الطَّوَافَ بِالْبَيْتِ وَإِنْ حَبَسَهُ شَيْءٌ أَوْ عَرَضَ لَهُ فَقَدْ قَضَى اللهُ حَجَّهُ. ১৩৬৯-قَالَ مَالِك وَلَوْ أَنَّ رَجُلًا جَهِلَ أَنْ يَكُونَ آخِرُ عَهْدِهِ الطَّوَافَ بِالْبَيْتِ حَتَّى صَدَرَ لَمْ أَرَ عَلَيْهِ شَيْئًا إِلَّا أَنْ يَكُونَ قَرِيبًا فَيَرْجِعَ فَيَطُوفَ بِالْبَيْتِ ثُمَّ يَنْصَرِفَ إِذَا كَانَ قَدْ أَفَاضَ.
হিশাম ইবনু উরওয়াহ্ (র) হতে বর্ণিতঃ
হিশাম ইবনু উরওয়াহ্ (র) তাঁর পিতা হতে বর্ণনা করেন তিনি বলেছেন, তাওয়াফে ইফাযা (তাওয়াফে যিয়ারত) যে ব্যক্তি করতে পেরেছে আল্লাহ্ তার হজ্জ পুরা করে দিয়েছেন। পরে বিশেষ অসুবিধা দেখা না দিলে সে যেন তাওয়াফূল-বিদা’ও করে নেয়। যদি কোন অসুবিধা দেখা দেয় এবং এই কারণে বিদায়ী তাওয়াফ করতে না পারে তবে তাওয়াফে ইফাযা আদায় করায় হজ্জ তার পুরো হয়ে গিয়েছে। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)মালিক (র) বলেন, তাওয়াফে যিয়ারত করার পর তাওয়াফুল বিদা’ জানা না থাকার কারণে যদি কেউ তা না করে মক্কা হতে চলে আসে তবে আর তার জন্য ফিরে যাওয়া জরুরী নয়। তবে মক্কার নিকটবর্তী স্থানে থাকলে পুনরায় গিয়ে বিদায়ী-তাওয়াফ করে নেওয়া উচিত।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৮১৬-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় উরওয়া (র) বলেন, যে ব্যক্তি তাওয়াফে ইফাযা বা তাওয়াফে যিয়ারত করতে পেরেছে, আল্লাহ তার হজ পূর্ণ করে দিয়েছেন। এরপর যদি কোনো বিশেষ অসুবিধা না থাকে, তবে তার শেষ আমল বায়তুল্লাহর তাওয়াফ হওয়া উচিত। আর যদি কোনো বাধা বা অসুবিধা দেখা দেয় এবং সে বিদায়ী তাওয়াফ করতে না পারে, তাওয়াফে ইফাযা আদায়ের কারণে তার হজ পূর্ণ হয়ে গেছে। ইমাম মালিক (র) আরও বলেন, কেউ না জেনে বিদায়ী তাওয়াফ ছাড়া চলে গেলে, বিশেষ করে দূরে চলে গেলে, তার জন্য ফিরে আসা জরুরি নয়; তবে নিকটে থাকলে ফিরে গিয়ে তাওয়াফ করে নেওয়া ভালো। তাই হাদিসটি হজের পূর্ণতা, সহজতা এবং বিদায়ী তাওয়াফের গুরুত্ব—তিনটিই ভারসাম্য রেখে বোঝায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তাওয়াফে ইফাযা আদায় হলে হজ পূর্ণ হওয়ার কথা এসেছে।
- বাধা না থাকলে শেষ আমল হিসেবে বিদায়ী তাওয়াফ করতে বলা হয়েছে।
- অসুবিধা দেখা দিলে বিদায়ী তাওয়াফ না করতে পারার ক্ষেত্রে সহজতা আছে।
- না জানার কারণে ভুল হলে নিকটে থাকলে সংশোধনের কথা বলা হয়েছে।
