২০/২৬. অধ্যায়ঃ

হারাম শরীফের এলাকায় শিকার করা

হারাম শরীফে শিকার: কুকুর ছাড়লে খাওয়া ও কাফফারার বিধান

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৭৮০

قَالَ مَالِك كُلُّ شَيْءٍ صِيدَ فِي الْحَرَمِ أَوْ أُرْسِلَ عَلَيْهِ كَلْبٌ فِي الْحَرَمِ فَقُتِلَ ذَلِكَ الصَّيْدُ فِي الْحِلِّ فَإِنَّهُ لَا يَحِلُّ أَكْلُهُ وَعَلَى مَنْ فَعَلَ ذَلِكَ جَزَاءُ الصَّيْدِ فَأَمَّا الَّذِي يُرْسِلُ كَلْبَهُ عَلَى الصَّيْدِ فِي الْحِلِّ فَيَطْلُبُهُ حَتَّى يَصِيدَهُ فِي الْحَرَمِ فَإِنَّهُ لَا يُؤْكَلُ وَلَيْسَ عَلَيْهِ فِي ذَلِكَ جَزَاءٌ إِلَّا أَنْ يَكُونَ أَرْسَلَهُ عَلَيْهِ وَهُوَ قَرِيبٌ مِنْ الْحَرَمِ فَإِنْ أَرْسَلَهُ قَرِيبًا مِنْ الْحَرَمِ فَعَلَيْهِ جَزَاؤُهُُُُُ.

মালিক (র) হতে বর্ণিতঃ

হারাম শরীফের এলাকায় যদি কোন প্রাণী শিকার করা হয় বা হারাম শরীফের এলাকায় কোন প্রাণীকে লক্ষ করে শিকারী কুকুর ছাড়া হয় আর তা যদি হারাম শরীফের বাইরে নিয়েও তাকে শিকার করে তবু উক্ত পশু খাওয়া হালাল নয়। যে ব্যক্তি ঐ ধরনের কাজ করবে তাকে কাফফারা হিসেবে তার বদলা দিতে হবে। আর যদি হারাম শরীফের বাহিরে কোন প্রাণীকে লক্ষ করে শিকারী কুকুর ছাড়া হয় আর তা হারাম শরীফের ভেতর এনে শিকার করে, তবে তাও খাওয়া জায়েয নয়, কিন্তু উক্ত ব্যক্তির উপর কাফ্‌ফারা আসবে না। তবে হারাম শরীফের অতি নিকট সীমানায় যদি কুকুর ছেড়ে থাকে তবে তাকেও কাফ্‌ফারা দিতে হবে।

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭৮০-এর সারসংক্ষেপ

এই বর্ণনার মূল বিষয় হলো হারাম শরীফের এলাকায় শিকার। ইমাম মালিক র. বলেন, হারাম শরীফে কোনো প্রাণী শিকার করা হলে অথবা হারাম এলাকায় শিকারী কুকুর ছাড়া হলে, পরে সেটি হারামের বাইরে গিয়ে শিকার করলেও তা খাওয়া হালাল নয়। এ কাজ করলে শিকারের বদলা দিতে হবে। আবার যদি হারামের বাইরে কুকুর ছাড়া হয় এবং তা হারামের ভেতরে গিয়ে শিকার ধরে, তবে সেটিও খাওয়া যাবে না; তবে সাধারণ অবস্থায় কাফফারা আসবে না। কিন্তু হারামের খুব কাছে থেকে কুকুর ছাড়া হলে কাফফারা দিতে হবে। এই বর্ণনায় স্থান, শুরু করার জায়গা এবং কাজের ফল—সবকিছু বিবেচনায় আনা হয়েছে। হারাম এলাকার সম্মান রক্ষার শিক্ষা এখানে স্পষ্ট।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হারাম শরীফের এলাকায় শিকার বিষয়ে বিশেষ সতর্কতা দরকার।
  • শিকার কোথা থেকে শুরু হলো, সেটিও বিধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
  • হারামের খুব কাছে থেকেও অসতর্ক আচরণ করলে দায় আসতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন