২০/১৯. অধ্যায়ঃ

হজ্জে তামাত্তু’

হজ্জে তামাত্তু: রাসূল صلى الله عليه وسلم ও সাহাবীদের আমল

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৭৫৪

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الْحَارِثِ بْنِ نَوْفَلِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ أَنَّهُ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ وَالضَّحَّاكَ بْنَ قَيْسٍ عَامَ حَجَّ مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ وَهُمَا يَذْكُرَانِ التَّمَتُّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَقَالَ الضَّحَّاكُ بْنُ قَيْسٍ لَا يَفْعَلُ ذَلِكَ إِلَّا مَنْ جَهِلَ أَمْرَ اللهِ عَزَّ وَجَلَّ فَقَالَ سَعْدٌ بِئْسَ مَا قُلْتَ يَا ابْنَ أَخِي فَقَالَ الضَّحَّاكُ فَإِنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَدْ نَهَى عَنْ ذَلِكَ فَقَالَ سَعْدٌ قَدْ صَنَعَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَنَعْنَاهَا مَعَهُ.

মুহাম্মদ ইবনু আবদুল্লাহ্ ইবনু হারিস (র) হতে বর্ণিতঃ

সা’দ ইবনু আবি ওককাস (রা) ও যাহ্‌হাক ইবনু কায়েস (রা)-এর মধ্যে হজ্জে তামাত্তু’ সম্পর্কে আলোচনা হচ্ছিল। যাহ্‌হাক (রা) বললেন : আল্লাহ তা’আলার হুকুম-আহকাম সম্পর্কে অজ্ঞ লোকেরাই হজ্জে তামাত্তু’ করে। সা’দ বললেন, ভ্রাতুষ্পত্র, তোমার কথাটা ঠিক হয়নি। যাহ্‌হাক (রা) বললেন, উমার ইবনু খাত্তাব (রা) হজ্জে তামাত্তু’ করা নিষেধ করেছেন। সা’দ (রা) বললেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) নিজে হজ্জে তামাত্তু’ করেছেন আর আমরাও তাঁর সঙ্গে উহা করেছি। (তিরমিযী ৮২২, নাসাঈ ২৭৩৪, উমার (রা) তামাত্তু নিষেধ করেছেন বুখারী ও মুসলিমে বর্ণিত রয়েছে আবূ মূসা (রা) হতে,)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭৫৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে সা’দ ইবনু আবি ওককাস (রা) এবং যাহহাক ইবনু কায়েস (রা)-এর মধ্যে হজ্জে তামাত্তু নিয়ে আলোচনা এসেছে। যাহহাক (রা) বলেন, আল্লাহর হুকুম সম্পর্কে অজ্ঞ লোকেরা তামাত্তু করে। সা’দ (রা) তাঁর কথাকে ঠিক বলেননি। যাহহাক (রা) উমার (রা)-এর নিষেধের কথা উল্লেখ করলে সা’দ (রা) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিজে হজ্জে তামাত্তু করেছেন এবং আমরাও তাঁর সঙ্গে তা করেছি। এই বর্ণনায় মূল জোর হলো, কোনো আমল নিয়ে কঠোর ভাষা বলার আগে রাসূলের আমল জানা দরকার। হজ্জে তামাত্তু, উমরা থেকে হজ্জ এবং সাহাবীদের আমল—এই বিষয়ের জন্য এটি গুরুত্বপূর্ণ বর্ণনা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হজ্জে তামাত্তু নিয়ে সাহাবীদের মধ্যে আলোচনা হয়েছিল।
  • সা’দ (রা) রাসূলুল্লাহ (সা)-এর আমলকে প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন।
  • ইবাদতের বিষয়ে কঠোর মন্তব্য করার আগে দলিল জানা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন