২০/১২. অধ্যায়ঃ
হজ্জে কিরান
বিদায় হজ্জে হজ্জ, কিরান ও উমরার ইহরাম
মুয়াত্তা ইমাম মালিক : ৭৩৪
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৭৩৪
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ حَجَّةِ الْوَدَاعِ خَرَجَ إِلَى الْحَجِّ فَمِنْ أَصْحَابِهِ مَنْ أَهَلَّ بِحَجٍّ وَمِنْهُمْ مَنْ جَمَعَ الْحَجَّ وَالْعُمْرَةَ وَمِنْهُمْ مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ فَقَطْ فَأَمَّا مَنْ أَهَلَّ بِحَجٍّ أَوْ جَمَعَ الْحَجَّ وَالْعُمْرَةَ فَلَمْ يَحْلِلْ وَأَمَّا مَنْ كَانَ أَهَلَّ بِعُمْرَةٍ فَحَلُّوا.
সুলায়মান ইবনু ইয়াসার (র) হতে বর্ণিতঃ
বিদায় হজ্জের সময় রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) হজ্জের উদ্দেশ্যে যখন রওয়ানা হন তখন সাহাবীদের মধ্যে কেউ কেউ কেবল হজ্জের, আর কেউ কেউ হজ্জ ও উমরা উভয়ের, আর কেউ কেউ কেবল উমরার ইহরাম বেঁধেছিলেন। যাঁরা হজ্জ ও উমরা উভয়ের বা কেবল হজ্জের নিয়ত করেছিলেন, তাঁরা ইহরাম খোলেননি, আর যারা উমরার ইহরাম বেঁধেছিলেন তাঁরা উমরা আদায় করে ইহরাম খুলে ফেলেছিলেন। (হাদীসটি পূর্বে মুত্তাসিল সনদে বর্ণনা করা হয়েছে। ইবনু উমার (রা) থেকে ইমাম বুখারী বর্ণনা করেন ১৮০৬, মুসলিম ১২৩০, আর রসূল এর বাণী ==== অত্র অংশ ইমাম বুখারী ১৫৫৬ নং হাদীসে ইমাম মুসলিম ১২১১, নং হাদীস বর্ণনা করেন)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭৩৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে বিদায় হজ্জের সময় সাহাবীদের ইহরামের তিন ধরনের কথা এসেছে। রাসূলুল্লাহ্ صلى الله عليه وسلم হজ্জের উদ্দেশ্যে বের হলে তাঁর সঙ্গীদের কেউ শুধু হজ্জের ইহরাম করেছিলেন, কেউ হজ্জ ও উমরা একসঙ্গে করেছিলেন, আবার কেউ শুধু উমরার ইহরাম করেছিলেন। যারা হজ্জ বা হজ্জ-উমরা একসঙ্গে নিয়ত করেছিলেন, তারা ইহরাম খোলেননি। আর যারা শুধু উমরার ইহরাম করেছিলেন, তারা উমরা আদায় করে ইহরাম খুলে ফেলেছিলেন। এই বর্ণনা হজ্জের আমলে নিয়ত ও ইহরামের ধরনের পার্থক্য বুঝতে সাহায্য করে। একই সফরে সবার আমল একরকম ছিল না, কারণ তাদের ইহরামের ধরন আলাদা ছিল। তাই হজ শেখার সময় নিয়ত, ইহরাম এবং ইহরাম খোলার সময় আলাদা করে বুঝতে হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বিদায় হজ্জে সাহাবীদের মধ্যে ইহরামের ধরন ভিন্ন ছিল।
- হজ্জ বা হজ্জ-উমরা একসঙ্গে ইহরামকারীরা ইহরাম খোলেননি।
- শুধু উমরার ইহরামকারীরা উমরা শেষে ইহরাম খুলেছিলেন।
- ইহরামের ধরন অনুযায়ী আমলের পার্থক্য হতে পারে।
