২০/৯. অধ্যায়ঃ
ইহরাম বাঁধার ও সেই সময় তালবিয়া পাঠ করার পদ্ধতি
সুন্নাহ অনুসরণ: ইবনু উমার (রা)-এর আমলের শিক্ষা
মুয়াত্তা ইমাম মালিক : ৭২৪
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৭২৪
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ عُبَيْدِ بْنِ جُرَيْجٍ أَنَّهُ قَالَ لِعَبْدِ اللهِ بْنِ عُمَرَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ رَأَيْتُكَ تَصْنَعُ أَرْبَعًا لَمْ أَرَ أَحَدًا مِنْ أَصْحَابِكَ يَصْنَعُهَا قَالَ وَمَا هُنَّ يَا ابْنَ جُرَيْجٍ قَالَ رَأَيْتُكَ لَا تَمَسُّ مِنْ الْأَرْكَانِ إِلَّا الْيَمَانِيَّيْنِ وَرَأَيْتُكَ تَلْبَسُ النِّعَالَ السِّبْتِيَّةَ وَرَأَيْتُكَ تَصْبُغُ بِالصُّفْرَةِ وَرَأَيْتُكَ إِذَا كُنْتَ بِمَكَّةَ أَهَلَّ النَّاسُ إِذَا رَأَوْا الْهِلَالَ وَلَمْ تُهْلِلْ أَنْتَ حَتَّى يَكُونَ يَوْمُ التَّرْوِيَةِ فَقَالَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ أَمَّا الْأَرْكَانُ فَإِنِّي لَمْ أَرَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمَسُّ إِلَّا الْيَمَانِيَّيْنِ وَأَمَّا النِّعَالُ السِّبْتِيَّةُ فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلْبَسُ النِّعَالَ الَّتِي لَيْسَ فِيهَا شَعَرٌ وَيَتَوَضَّأُ فِيهَا فَأَنَا أُحِبُّ أَنْ أَلْبَسَهَا وَأَمَّا الصُّفْرَةُ فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْبُغُ بِهَا فَأَنَا أُحِبُّ أَنْ أَصْبُغَ بِهَا وَأَمَّا الْإِهْلَالُ فَإِنِّي لَمْ أَرَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُهِلُّ حَتَّى تَنْبَعِثَ بِهِ رَاحِلَتُهُ
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
উবায়দ ইবনু জুরায়জ (র) আবদুল্লাহ্ ইবনু উমার (রা)-কে বললেন, হে আবূ আবদুর রহমান! এমন একটি বিষয় আপনার মধ্যে দেখতে পাই যা আপনার অন্যান্য সাথীর মধ্যে দেখতে পাওয়া যায় না। আবদুল্লাহ্ ইবনু উমার (রা) বললেন, সেগুলো কি ? বলত শুনি। ইবনু জুরায়জ বললেন, তাওয়াফের সময় আপনাকে রুকনে ইয়্যামানী এবং হাজরে আসওয়াদই কেবল ছুঁতে দেখা যায়, লোমশূন্য চামড়ার জুতা আপনি পরিধান করে থাকেন, আপনি হলুদ রঙের খেজাব ব্যবহার করেন, মক্কায় অবস্থান করলে আপনি যিলহজ্জ মাসের আট তারিখে ইহরাম বেঁধে থাকেন অথচ অন্যরা চাঁদ দেখামাত্র ইহরাম বেঁধে নেন। আবদুল্লাহ্ ইবনু উমার (রা) জবাবে বললেন, রুকনে ইয়্যামানী ও হাজরে আসওয়াদ ব্যতীত অন্য কোন রুকন স্পর্শ করতে আমি রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে দেখিনি। লোমশূন্য জুতা পরতেও রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে দেখেছি এবং সে জুতা পরিধান করা অবস্থায় তিনি ওযূও করতেন। তাই উহা পরতে আমার ভাল লাগে। হলুদ রঙের খেজাবও রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে ব্যবহার করতে দেখেছি তাই আমার তা ভাল লাগে। আর ইহরাম সম্বন্ধে আমি রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)কে দেখেছি যতক্ষণ তাঁকে নিয়ে যাত্রার জন্য উট্ না দাঁড়াত ততক্ষণ তিনি তালবিয়া পড়তেন না। (সহীহ, বুখারী ১৬৬, মুসলিম ১১৮৭)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭২৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবদুল্লাহ্ ইবনু উমার (রা)-এর সুন্নাহ অনুসরণের সুন্দর দৃষ্টান্ত এসেছে। উবায়দ ইবনু জুরায়জ (র) তাঁকে কয়েকটি আলাদা আমল সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি তাওয়াফে শুধু রুকনে ইয়ামানী ও হাজরে আসওয়াদ স্পর্শ করতেন, লোমশূন্য চামড়ার জুতা পরতেন, হলুদ রঙের খেজাব ব্যবহার করতেন এবং নির্দিষ্ট সময়ে ইহরাম করতেন। জবাবে তিনি বলেন, এগুলো তিনি রাসূলুল্লাহ্ صلى الله عليه وسلم-কে করতে দেখেছেন, তাই তিনি এগুলো পছন্দ করেন। এখানে বড় শিক্ষা হলো, সাহাবীগণ রাসূল صلى الله عليه وسلم-এর আমল খুব মনোযোগ দিয়ে দেখতেন এবং ভালোবাসার সঙ্গে অনুসরণ করতেন। ইহরাম, তাওয়াফ ও দৈনন্দিন পোশাকের মতো বিষয়েও তারা রাসূল صلى الله عليه وسلم-এর পথকে মূল্য দিতেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইবনু উমার (রা) রাসূল صلى الله عليه وسلم-কে যা করতে দেখেছেন, তা ভালোবাসার সঙ্গে অনুসরণ করতেন।
- তাওয়াফে তিনি রুকনে ইয়ামানী ও হাজরে আসওয়াদ স্পর্শ করতেন।
- সুন্নাহ অনুসরণ ছোট-বড় নানা আমলের মধ্যে দেখা যায়।
- ইহরাম ও তালবিয়ার সময়ের ক্ষেত্রেও তিনি রাসূল صلى الله عليه وسلم-এর পদ্ধতি মানতেন।
