২/৮. অধ্যায়ঃ

পদাবরণী বা মোজা মাসেহ

মোজার উপর মাসেহের শর্ত: পবিত্র অবস্থায় পরা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৭২

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ وَعَبْدِ اللهِ بْنِ دِينَارٍ أَنَّهُمَا أَخْبَرَاهُ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ قَدِمَ الْكُوفَةَ عَلَى سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ وَهُوَ أَمِيرُهَا فَرَآهُ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ فَأَنْكَرَ ذَلِكَ عَلَيْهِ فَقَالَ لَهُ سَعْدٌ سَلْ أَبَاكَ إِذَا قَدِمْتَ عَلَيْهِ فَقَدِمَ عَبْدُ اللهِ فَنَسِيَ أَنْ يَسْأَلَ عُمَرَ عَنْ ذَلِكَ حَتَّى قَدِمَ سَعْدٌ فَقَالَ أَسَأَلْتَ أَبَاكَ فَقَالَ لَا فَسَأَلَهُ عَبْدُ اللهِ فَقَالَ عُمَرُ إِذَا أَدْخَلْتَ رِجْلَيْكَ فِي الْخُفَّيْنِ وَهُمَا طَاهِرَتَانِ فَامْسَحْ عَلَيْهِمَا قَالَ عَبْدُ اللهِ وَإِنْ جَاءَ أَحَدُنَا مِنْ الْغَائِطِ فَقَالَ عُمَرُ نَعَمْ وَإِنْ جَاءَ أَحَدُكُمْ مِنْ الْغَائِطِ.

সা’দ ইবনু ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণিতঃ

যখন কূফার আমীর ছিলেন তখন আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) কূফায় সা’দ ইবনু আবি ওয়াক্কাস (রাঃ)-এর কাছে এলেন এবং তাঁকে মোজার উপর মাসেহ করতে দেখলেন। ইবনু উমার (রাঃ) তার এই মাসেহ্-এর প্রতি অস্বীকৃতি জানালেন। সা’দ (রাঃ) তাঁকে বললেন, আপনার পিতার কাছে গেলে এটা তাঁকে জিজ্ঞেস করবেন। আবদুল্লাহ (রাঃ) (মদীনায়) আগমন করলেন; কিন্তু তাঁর পিতাকে এ বিষয়ে প্রশ্ন করতে ভুলে গেলেন। সা’দ পরে (মদীনায়) আসলেন এবং ইবনু উমার (রাঃ)-কে প্রশ্ন করলেন আপনার পিতার কাছে সে বিষয়ে জিজ্ঞেস করেছেন কি? তিনি বললেন, না। অতঃপর আবদুল্লাহ (রাঃ) তাঁর পিতাকে এ বিষয়ে প্রশ্ন করলেন। উমার (রাঃ) উত্তরে বললেন, যদি মোজাদ্বয়ের মধ্যে তোমার উভয় পা পবিত্র অবস্থায় (ওযূর পরে) ঢুকাও তবে (পুনরায় ওযূর সময়) তুমি মোজার উপর মাসেহ কর। আবদুল্লাহ (রাঃ) বললেন, আমাদের এক ব্যক্তি পায়খানা প্রসাব হতে আসিলে তার জন্যও কি এই হুকুম? উমার (রাঃ) বললেন, হ্যাঁ, তোমাদের কেউ মলমূত্র ত্যাগ করে আসলে তার জন্যও এই হুকুম। (সহীহ, বুখারী ২০২)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭২-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় মোজার উপর মাসেহ নিয়ে সাহাবীদের মাঝে প্রশ্ন-উত্তর এসেছে। ইবনু উমার (রাঃ) সা’দ ইবনু আবি ওয়াক্কাস (রাঃ)-কে মোজার উপর মাসেহ করতে দেখে আপত্তি করেন। সা’দ তাঁকে উমার (রাঃ)-এর কাছে জিজ্ঞেস করতে বলেন। পরে উমার (রাঃ) বলেন, যদি দুই পা পবিত্র অবস্থায় মোজার মধ্যে ঢোকাও, তাহলে ওযূর সময় মোজার উপর মাসেহ করো। ইবনু উমার জিজ্ঞেস করেন, মলমূত্র ত্যাগ করে আসলেও কি? উমার বলেন, হ্যাঁ। এখানে মূল শর্ত হলো, মোজা পরার সময় পা পবিত্র থাকা। এই হাদিস মাসেহের বিধানকে সহজ ও শর্তভিত্তিকভাবে বোঝায়। তাই এই হাদিস মোজার উপর মাসেহের আলোচনায় খুব গুরুত্বপূর্ণ। এটি শর্তকে সহজ করে বলে দেয়, যাতে আমলটি ভুলভাবে না করা হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মোজার উপর মাসেহের আগে পা পবিত্র অবস্থায় মোজায় ঢোকানো দরকার।
  • প্রশ্ন থাকলে জ্ঞানী ব্যক্তির কাছে জিজ্ঞেস করার দৃষ্টান্ত আছে।
  • সাহাবীরা আমলের বিষয়ে যাচাই করতে আগ্রহী ছিলেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন