২/৭. অধ্যায়ঃ
মাথা ও দুই কান মাসেহ-এর বর্ণনা
ওড়না ও পাগড়ির উপর নয়, মাথায় মাসেহ
মুয়াত্তা ইমাম মালিক : ৭০
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৭০
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّهُ رَأَى صَفِيَّةَ بِنْتَ أَبِي عُبَيْدٍ امْرَأَةَ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ تَنْزِعُ خِمَارَهَا وَتَمْسَحُ عَلَى رَأْسِهَا بِالْمَاءِ وَنَافِعٌ يَوْمَئِذٍ صَغِيرٌ ৯৬-و سُئِلَ مَالِك عَنْ الْمَسْحِ عَلَى الْعِمَامَةِ وَالْخِمَارِ فَقَالَ لَا يَنْبَغِي أَنْ يَمْسَحَ الرَّجُلُ وَلَا الْمَرْأَةُ عَلَى عِمَامَةٍ وَلَا خِمَارٍ وَلْيَمْسَحَا عَلَى رُءُوسِهِمَا و سُئِلَ مَالِك عَنْ رَجُلٍ تَوَضَّأَ فَنَسِيَ أَنْ يَمْسَحَ عَلَى رَأْسِهِ حَتَّى جَفَّ وَضُوءُهُ قَالَ أَرَى أَنْ يَمْسَحَ بِرَأْسِهِ وَإِنْ كَانَ قَدْ صَلَّى أَنْ يُعِيدَ الصَّلَاةَ.
নাফি’ (র) হতে বর্ণিতঃ
যখন তিনি বালক তখন আবূ উবায়দার কন্যা, আবদুল্লাহ ইবনু উমার (রা)-এর স্ত্রী, সফিয়্যাকে তাঁর ওড়না নামিয়ে পানি দিয়ে মাথা মাসেহ করতে দেখেছেন।ইয়াহইয়া (র) বলেন, পাগড়ি ও ওড়নার উপর মাসেহ করা সম্পর্কে মালিক (র)-কে প্রশ্ন করা হলে তিনি বললেন, কোন পুরুষ কোন নারীর পক্ষে (যথাক্রমে) পাগড়ি কিংবা ওড়নার উপর মাসেহ করা জায়েয নয়। তারা দু’জনেই তাদের মাথা মাসেহ করবে।মালিক (র)-কে এক ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হল, যে ব্যক্তি ওযূ করেছে কিন্তু মাথা মাসেহ করতে ভুলে গিয়েছে, (এই অবস্থায়) তাঁর ওযূর অঙ্গসমূহ শুকিয়ে গিয়েছে, এখন সে কি করবে? তিনি উত্তরে বললেন, আমার মতে সে তাঁর মাথা মাসেহ করবে। আর যদি সে (মাসেহ ব্যতীত) অযূ দ্বারা নামায আদায় করে থাকে তবে সে নামায নতুন করে আদায় করবে। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭০-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় কয়েকটি বিষয় এসেছে। নাফি (র) ছোটবেলায় সফিয়্যাকে দেখেছেন, তিনি ওড়না নামিয়ে পানি দিয়ে মাথা মাসেহ করতেন। পরে মালিক (র)-কে পাগড়ি ও ওড়নার উপর মাসেহ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, পুরুষ বা নারীর জন্য পাগড়ি বা ওড়নার উপর মাসেহ করা উচিত নয়; তারা মাথা মাসেহ করবে। আর কেউ ওযূতে মাথা মাসেহ করতে ভুলে গেলে, অঙ্গ শুকিয়ে যাওয়ার পরও মাথা মাসেহ করবে। যদি সেই ওযূ দিয়ে নামাজ পড়ে থাকে, তাহলে নামাজ পুনরায় পড়বে। এই বর্ণনা ওযূর পূর্ণতা, মাথা মাসেহের গুরুত্ব এবং ভুল হলে সংশোধনের শিক্ষা দেয়। এতে পুরুষ ও নারীর উভয়ের জন্য মাথা মাসেহের কথা এসেছে। একই সঙ্গে ভুল হলে কীভাবে তা পূরণ করা যায়, সে দিকও পরিষ্কার হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মাথা মাসেহ ওযূর এমন অংশ, যা ভুলে গেলে সংশোধন করতে বলা হয়েছে।
- ওড়না বা পাগড়ির উপর নির্ভর না করে মাথা মাসেহের কথা এসেছে।
- ভুল বুঝলে নামাজ পুনরায় আদায়ের বিষয়েও সতর্কতা আছে।
