১/১. অধ্যায়ঃ

পাঁচ ওয়াক্তের সময়

পাঁচ ওয়াক্ত নামাজের সময়: উমার (রাঃ)-এর সহজ নির্দেশনা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَمِّهِ أَبِي سُهَيْلٍ عَنْ أَبِيهِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَتَبَ إِلَى أَبِي مُوسَى أَنْ صَلِّ الظُّهْرَ إِذَا زَاغَتْ الشَّمْسُ وَالْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ نَقِيَّةٌ قَبْلَ أَنْ يَدْخُلَهَا صُفْرَةٌ وَالْمَغْرِبَ إِذَا غَرَبَتْ الشَّمْسُ وَأَخِّرْ الْعِشَاءَ مَا لَمْ تَنَمْ وَصَلِّ الصُّبْحَ وَالنُّجُومُ بَادِيَةٌ مُشْتَبِكَةٌ وَاقْرَأْ فِيهَا بِسُورَتَيْنِ طَوِيلَتَيْنِ مِنْ الْمُفَصَّلِ.

মালিক ইবনু আসবাহী (রাঃ) হতে বর্ণিতঃ

উমার ইবনু খাত্তাব (রাঃ) আবূ মূসা আশ’আরী (রাঃ)-এর কাছে (পত্র) লিখেছেন, সূর্য ঢলিয়া পড়লে পর তুমি যোহর আদায় কর, আর আসর আদায় কর যখন সূর্য উজ্জ্বল ও পরিচ্ছন্ন থাকে, সেটাতে হলুদ বর্ণ প্রকাশ হওয়ার পূর্বে। সূর্যাস্তের পর মাগরিব আদায় কর। আর ইশা আদায় কর ঘুমানোর আগে। আর নক্ষত্রসমূহ যখন (ফজরের আলোতে) উদ্ভাসিত হয় এবং একে অপরের সাথে খাপিয়া যায় তখন ফজর আদায়। আর ফজর নামাযে মুফাছছল হতে দুইটি দীর্ঘ সূরা পাঠ কর। (নাফি ওমর (রাঃ) হতে হাদীস শুনেনি, মালিক (রঃ) একই বর্ণনা করেন তবে মুয়াত্তার ব্যাখ্যা গ্রন্থ শরহে যুরকানীতে ১/৩৬, এর সমর্থনে একাধিক মারফু ও মাওকুফ হাদীস রয়েছে, হাদীসটি ইমাম মালিক একাই বর্ণনা করেন, এই অধ্যায়ে শাহেদ মারফু ও মাওকুফ- হাদীস রয়েছে)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় উমার ইবনু খাত্তাব (রাঃ) আবূ মূসা আশ’আরী (রাঃ)-এর কাছে নামাজের সময় নিয়ে লিখেছেন। তিনি বলেন, সূর্য ঢলে পড়লে যোহর আদায় করতে, সূর্য উজ্জ্বল ও পরিষ্কার থাকতেই আসর আদায় করতে, সূর্যাস্তের পর মাগরিব পড়তে, ঘুমানোর আগে ইশা আদায় করতে এবং নক্ষত্র দেখা যায় এমন সময়ে ফজর পড়তে। ফজর নামাজে মুফাছছল অংশ থেকে দুইটি দীর্ঘ সূরা পড়ার কথাও এসেছে। এই হাদিসের মূল শিক্ষা হলো, সালাতের ওয়াক্তকে বুঝে, সময়মতো ও যত্নের সাথে নামাজ আদায় করা। এখানে সময়ের চিহ্নগুলো সহজভাবে বলা হয়েছে, যাতে মানুষ আকাশের অবস্থাও দেখে নামাজের সময় বুঝতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সূর্য ঢলে পড়লে যোহরের সময় শুরু হয়।
  • আসর নামাজ সূর্য হলুদ হওয়ার আগে আদায় করার কথা এসেছে।
  • মাগরিব সূর্যাস্তের পর এবং ইশা ঘুমানোর আগে পড়ার নির্দেশনা এসেছে।
  • ফজরে দীর্ঘ কিরাআতের কথা এই বর্ণনায় উল্লেখ আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন