১৭/১৬. অধ্যায়ঃ
যাকাত উসুল করতে মানুষকে অসুবিধায় ফেলা নিষেধ
যাকাত উসুলে সহজতা: মানুষের রিযিক ছিনিয়ে নয়
মুয়াত্তা ইমাম মালিক : ৫৮৭
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৫৮৭
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا قَالَتْ مُرَّ عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ بِغَنَمٍ مِنْ الصَّدَقَةِ فَرَأَى فِيهَا شَاةً حَافِلًا ذَاتَ ضَرْعٍ عَظِيمٍ فَقَالَ عُمَرُ مَا هَذِهِ الشَّاةُ فَقَالُوا شَاةٌ مِنْ الصَّدَقَةِ فَقَالَ عُمَرُ مَا أَعْطَى هَذِهِ أَهْلُهَا وَهُمْ طَائِعُونَ لَا تَفْتِنُوا النَّاسَ لَا تَأْخُذُوا حَزَرَاتِ الْمُسْلِمِينَ نَكِّبُوا عَنْ الطَّعَامِ.
নাবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহধর্মিনী আয়েশা (রা) হতে বর্ণিতঃ
উমার ইবনু খাত্তাব (রা)-এর সম্মুখে একবার উসুলকৃত যাকাতের বকরী পেশ করা হল। তিনি এর মধ্যে বড় স্তনওয়ালা একটি দুধাল বকরী দেখতে পেয়ে বললেন, এটি কোথা হতে এল ? জবাবে বলা হল, এটিও যাকাতের। উমার (রা) বললেন, এর মালিক নিশ্চয়ই সন্তুষ্টচিত্তে এটা দেয়নি। মানুষকে তোমরা অসুবিধায় ফেলবে না। সর্বোত্তম জিনিস কখনও যাকাতে উসুল করবে না, আর মানুষের রিযিক ছিনিয়ে নেওয়া হতে বিরত থাক। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)২৬و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ أَنَّهُ قَالَ أَخْبَرَنِي رَجُلَانِ مِنْ أَشْجَعَ أَنَّ مُحَمَّدَ بْنَ مَسْلَمَةَ الْأَنْصَارِيَّ كَانَ يَأْتِيهِمْ مُصَدِّقًا فَيَقُولُ لِرَبِّ الْمَالِ أَخْرِجْ إِلَيَّ صَدَقَةَ مَالِكَ فَلَا يَقُودُ إِلَيْهِ شَاةً فِيهَا وَفَاءٌ مِنْ حَقِّهِ إِلَّا قَبِلَهَا ৯১৭قَالَ مَالِك السُّنَّةُ عِنْدَنَا وَالَّذِي أَدْرَكْتُ عَلَيْهِ أَهْلَ الْعِلْمِ بِبَلَدِنَا أَنَّهُ لَا يُضَيَّقُ عَلَى الْمُسْلِمِينَ فِي زَكَاتِهِمْ وَأَنْ يُقْبَلَ مِنْهُمْ مَا دَفَعُوا مِنْ أَمْوَالِهِمْ.মুহাম্ম্দ ইবনু ইয়াহ্ইয়া ইবনু হাব্বান (র) বলেন, আশজা’ কবীলার দুই ব্যক্তি আমাকে বলেছেন মুহাম্মদ ইবনু মাসলামা আনসারী (রা) তাঁদের কবীলায় যাকাত উসুল করতে আসতেন এবং যাদের উপর যাকাত ফরয তাদেরকে নিজ নিজ যাকাত হাজির করতে বলতেন। যাকাত আদায়ে উপযুক্ত কোন বকরী হলে তাই তিনি গ্রহণ করতেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)মালিক (র) বলেন, আমাদের কাছে এটাই সুন্নত। আমাদের মদীনার আলেমগণকে এর উপরই আমল করতে দেখেছি যে, যাকাত উসুলের বেলায় মানুষের উপর কোনরূপ অসুবিধার সৃষ্টি করা উচিত নয়, বরং যাকাত প্রদানকারীগণ যা পেশ করে তা যাকাতে লওয়ার মত হলেই কবুল করে নেওয়া উচিত।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৫৮৭-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় উমার ইবনু খাত্তাব (রা)-এর সামনে যাকাতের বকরী পেশ করা হলে তিনি বড় স্তনওয়ালা দুধাল একটি বকরী দেখতে পান। তিনি জিজ্ঞেস করেন, এটি কোথা থেকে এসেছে। বলা হলো, এটি যাকাতের। তখন তিনি বলেন, এর মালিক নিশ্চয়ই সন্তুষ্ট মনে এটি দেয়নি। এরপর তিনি নির্দেশ দেন, মানুষকে কষ্টে ফেলো না, মুসলমানদের সবচেয়ে ভালো জিনিস যাকাতে নিও না, এবং মানুষের রিযিক ছিনিয়ে নেওয়া থেকে বিরত থাকো। পরে মুহাম্মদ ইবনু মাসলামা (রা)-এর আমলও উল্লেখ করা হয়েছে—তিনি মালিককে যাকাত পেশ করতে বলতেন এবং উপযুক্ত হলে তা গ্রহণ করতেন। মালিক (র) বলেন, মদীনার আলেমদের আমল ছিল, যাকাত উসুলে মুসলিমদের উপর চাপ সৃষ্টি করা যাবে না। এই হাদিস যাকাত আদায়ে দুই দিকের ভারসাম্য শেখায়: মালিক যেন যাকাত দেয়, আবার উসুলকারী যেন অন্যায় চাপ না দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- যাকাত উসুলে মানুষের উপর অযথা কষ্ট চাপানো উচিত নয়।
- সর্বোত্তম বা জীবিকার জন্য প্রয়োজনীয় পশু জোর করে নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
- যাকাতে উপযুক্ত জিনিস মালিক দিলে তা গ্রহণ করার নীতি এখানে দেখা যায়।
- যাকাত আদায়ে ন্যায্যতা যেমন দরকার, তেমনি মানুষের সুবিধাও বিবেচ্য।
