১৬/১৬. অধ্যায়ঃ

জানাযা সংক্রান্ত বিবিধ আহকাম

কবরবাসীদের জন্য দোয়া: বাকী কবরস্থানে নবীজির যাওয়া

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৫৫৮

و حَدَّثَنِي مَالِك عَنْ عَلْقَمَةَ بْنِ أَبِي عَلْقَمَةَ عَنْ أُمِّهِ أَنَّهَا قَالَتْ سَمِعْتُ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَقُولُ قَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فَلَبِسَ ثِيَابَهُ ثُمَّ خَرَجَ قَالَتْ فَأَمَرْتُ جَارِيَتِي بَرِيرَةَ تَتْبَعُهُ فَتَبِعَتْهُ حَتَّى جَاءَ الْبَقِيعَ فَوَقَفَ فِي أَدْنَاهُ مَا شَاءَ اللهُ أَنْ يَقِفَ ثُمَّ انْصَرَفَ فَسَبَقَتْهُ بَرِيرَةُ فَأَخْبَرَتْنِي فَلَمْ أَذْكُرْ لَهُ شَيْئًا حَتَّى أَصْبَحَ ثُمَّ ذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ إِنِّي بُعِثْتُ إِلَى أَهْلِ الْبَقِيعِ لِأُصَلِّيَ عَلَيْهِمْ.

আলকামা ইবনু আবি আলকামা (র) তাঁর মাতা হতে বর্ণিতঃ

তিনি বলেছেন, আমি নাবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহধর্মিনী আয়েশা (রা)-কে বলতে শুনেছে, এক রাত্রে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) উঠলেন এবং কাপড় পরিধান করলেন। অতঃপর প্রস্থান করলেন। আয়েশা (রা) বলেন, আমি আমার দাসী বরীরাহ (রা)-কে তার অনুসরণ করতে নির্দেশ দিলাম। সে অনুসরণ করল। (যেতে যেতে) তিনি (হযরত সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বাকী’ পর্যন্ত পৌঁছালেন এবং বাকী’তে দাঁড়ালেন, যতক্ষণ আল্লাহ্ ইচ্ছা করলেন। অতঃপর প্রত্যাবর্তন করলেন। বরীরাহ তাঁর আগেই চলে আসল এবং আমাকে ঘটনার খবর বলল, ভোর হওয়া পর্যন্ত আমি আর রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে কিছুই উল্লেখ করলাম না। ফজরে এই ঘটনা আমি তাঁর কাছে ব্যক্ত করলাম। তখন তিনি বললেন, বাকী’র বাসিন্দাদের নিকট আমি প্রেরিত হয়েছিলাম তাঁদের জন্য দু’আ করার উদ্দেশ্যে। (সহীহ, নাসাঈ ২০৩৮, আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন [সহীহ আল-জামে ২৮২৮])

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৫৫৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়েশা (রা.) বর্ণনা করেন, এক রাতে রসূলুল্লাহ صلى الله عليه وسلم উঠে কাপড় পরে বের হলেন। বরীরাহ (রা.) তাঁকে অনুসরণ করে দেখলেন, তিনি বাকী কবরস্থানে গেলেন এবং কিছু সময় দাঁড়িয়ে থাকলেন। পরে ফিরে এলেন। সকালে আয়েশা (রা.) বিষয়টি বললে নবীজি صلى الله عليه وسلم জানালেন, তাঁকে বাকী’র বাসিন্দাদের জন্য দোয়া করতে পাঠানো হয়েছিল। এই হাদিসে “কবরবাসীদের জন্য দোয়া” বিষয়টি স্পষ্ট। মৃতদের ভুলে যাওয়া নয়; বরং তাদের জন্য দোয়া করা মুমিনের কোমল আচরণের অংশ। তবে হাদিসে যতটুকু এসেছে, ততটুকুই বলা উচিত—নবীজি صلى الله عليه وسلم বাকী’র বাসিন্দাদের জন্য দোয়া করেছেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কবরবাসীদের জন্য দোয়া করার শিক্ষা এই হাদিসে এসেছে।
  • নবীজি صلى الله عليه وسلم বাকী কবরস্থানে গিয়ে কিছু সময় দাঁড়িয়েছিলেন।
  • মৃত মুসলিমদের জন্য দোয়া করা ভালোবাসা ও স্মরণের একটি পথ।
  • হাদিসটি কবরস্থানের আদব ও দোয়ার গুরুত্ব মনে করায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন