১৬/১৬. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৫৫৪ - আল্লাহভীতির কারণে ক্ষমা লাভের ঘটনা
জানাযা সংক্রান্ত বিবিধ আহকাম
আল্লাহভীতির হাদিস: ভয়ের কারণে ক্ষমা পাওয়া ব্যক্তির ঘটনা
মুয়াত্তা ইমাম মালিক : ৫৫৪
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৫৫৪
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ رَجُلٌ لَمْ يَعْمَلْ حَسَنَةً قَطُّ لِأَهْلِهِ إِذَا مَاتَ فَحَرِّقُوهُ ثُمَّ أَذْرُوا نِصْفَهُ فِي الْبَرِّ وَنِصْفَهُ فِي الْبَحْرِ فَوَاللهِ لَئِنْ قَدَرَ اللهُ عَلَيْهِ لَيُعَذِّبَنَّهُ عَذَابًا لَا يُعَذِّبُهُ أَحَدًا مِنْ الْعَالَمِينَ فَلَمَّا مَاتَ الرَّجُلُ فَعَلُوا مَا أَمَرَهُمْ بِهِ فَأَمَرَ اللهُ الْبَرَّ فَجَمَعَ مَا فِيهِ وَأَمَرَ الْبَحْرَ فَجَمَعَ مَا فِيهِ ثُمَّ قَالَ لِمَ فَعَلْتَ هَذَا قَالَ مِنْ خَشْيَتِكَ يَا رَبِّ وَأَنْتَ أَعْلَمُ قَالَ فَغَفَرَ لَهُ.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এক ব্যক্তি কোন সময় নেকী করেনি, তার পরিজনকে বলল, সে মারা গেলে তাকে যেন জ্বালিয়ে ফেলে, অতঃপর উহার অর্ধেক শুকনায় ছড়িয়ে দেয়, আর অর্ধেক সাগরে ছিটিয়ে দেয়। আল্লাহর কসম, যদি আল্লাহ্ তার জন্য শাস্তি নির্ধারণ করেন তবে তাকে এরূপ শাস্তি দিবেন জগৎবাসীদের কাউকেও সেরূপ শাস্তি তিনি দিবেন না। সে ব্যক্তির যখন মৃত্যু হল, তার পরিজন তার নির্দেশানুযায়ী কাজ করল।অতঃপর আল্লাহ্ তা’আলা শুষ্ক ভূমিকে হুকুম করলেন, সে ব্যক্তির অংশসমূহকে যা তার মধ্যে ছিল একত্র করে দিতে, আর সাগরকে হুকুম দিলেন, যা তোমার মধ্যে ছিল একত্র করে দিতে। ভূমি সে ব্যক্তির অংশকে একত্র করে দিল, সাগরও উহাকে একত্র করে দিল। তারপর আল্লাহ্ বললেন, তুমি এই কাজ কেন করলে? সে বলল, আপনার ভয়ে, হে প্রভু! আর আপনি অধিক জ্ঞাত। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, অতঃপর তাকে ক্ষমা করে দেয়া হল।
(সহীহ, বুখারী ৭৫০৬, মুসলিম ২৪৫৬)
অনুবাদের উৎস
- সংকলক:
- মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৫৫৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক ব্যক্তির ঘটনা এসেছে, যে কখনো নেক কাজ করেনি। মৃত্যুর আগে সে পরিবারকে বলল, তাকে পুড়িয়ে অর্ধেক স্থলে আর অর্ধেক সাগরে ছড়িয়ে দিতে। তার মনে ছিল, আল্লাহ যদি তাকে ধরেন তবে কঠিন শাস্তি দেবেন। মৃত্যুর পর পরিবার তা করল। আল্লাহ স্থল ও সাগরকে নির্দেশ দিলেন, তারা তার অংশগুলো একত্র করল। তারপর আল্লাহ জিজ্ঞেস করলেন, কেন এমন করলে? সে বলল, আপনার ভয়ে, হে প্রভু; আর আপনি অধিক জানেন। এরপর তাকে ক্ষমা করা হলো। এই হাদিসে আল্লাহভীতি, আল্লাহর ক্ষমতা এবং তাঁর ক্ষমার আশা—এই তিনটি বিষয় স্পষ্টভাবে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর ক্ষমতার বাইরে কেউ যেতে পারে না।
- আল্লাহর ভয় মানুষের জন্য ক্ষমার কারণ হতে পারে।
- হাদিসটি আল্লাহর ক্ষমা সম্পর্কে আশা জাগায়, তবে পাপকে হালকা করে না।
- মৃত্যুর পর দেহ ছড়িয়ে গেলেও আল্লাহ চাইলে একত্র করতে পারেন।
