১৫/৩. অধ্যায়ঃ
তাহযিবুল কুরআন
কুরআন বুঝে পড়া: ধীরে তিলাওয়াত ও চিন্তার শিক্ষা
মুয়াত্তা ইমাম মালিক : ৪৫৭
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৪৫৭
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّهُ قَالَ كُنْتُ أَنَا وَمُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ حَبَّانَ جَالِسَيْنِ فَدَعَا مُحَمَّدٌ رَجُلًا فَقَالَ أَخْبِرْنِي بِالَّذِي سَمِعْتَ مِنْ أَبِيكَ فَقَالَ الرَّجُلُ أَخْبَرَنِي أَبِي أَنَّهُ أَتَى زَيْدَ بْنَ ثَابِتٍ فَقَالَ لَهُ كَيْفَ تَرَى فِي قِرَاءَةِ الْقُرْآنِ فِي سَبْعٍ فَقَالَ زَيْدٌ حَسَنٌ وَلَأَنْ أَقْرَأَهُ فِي نِصْفٍ أَوْ عَشْرٍ أَحَبُّ إِلَيَّ وَسَلْنِي لِمَ ذَاكَ قَالَ فَإِنِّي أَسْأَلُكَ قَالَ زَيْدٌ لِكَيْ أَتَدَبَّرَهُ وَأَقِفَ عَلَيْهِ.
ইয়াহইয়া ইবনু সাঈদ (র) হতে বর্ণিতঃ
আমি ও মুহাম্মদ ইবনু ইয়াহইয়া ইবনু হাব্বান (র) (এক জায়গায়) বসা ছিলাম। তারপর মুহাম্মদ ইবনু ইয়াহইয়া এক ব্যক্তিকে ডাকলেন এবং বললেন, আপনার পিতা হতে যা শুনেছেন তা আমার কাছে বলুন। সে ব্যক্তি বললেন, আমাকে আমার পিতা বলেছেন তিনি একবার যায়দ ইবনু সাবিত (রা)-এর কাছে গেলেন; তারপর তাঁকে বললেন, সাত দিনে কুরআন পাঠ (খতম) করা সম্বন্ধে আপনি কি মনে করেন? (উত্তরে) যায়দ (রা) বললেন, ভাল। কিন্তু পনর অথবা বিশ দিনে পাঠ (শেষ) করা আমার কাছে অতি পছন্দনীয়। আর তুমি এর কারণ কি জানতে চাইলে শোন (তিনি বললেন), এটা এজন্য যে, (কুরআনকে) থেমে থেমে পড়লে আমি কুরআনের মর্ম বোঝার ব্যাপারে চিন্তা-ভাবনা করতে পারব। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৪৫৭-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় যায়দ ইবনু সাবিত (রা)-কে সাত দিনে কুরআন পাঠ শেষ করা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তিনি বলেন, তা ভালো। তবে পনের বা বিশ দিনে পড়া তাঁর কাছে বেশি পছন্দনীয়। কারণ জানতে চাইলে তিনি বলেন, এতে তিনি কুরআনকে থেমে থেমে পড়তে পারবেন এবং কুরআনের মর্ম বোঝার ব্যাপারে চিন্তা করতে পারবেন। এই হাদিসের মূল শিক্ষা হলো কুরআন তিলাওয়াত শুধু দ্রুত শেষ করার বিষয় নয়; বুঝে পড়া ও ভাবনা করাও গুরুত্বপূর্ণ। কুরআন খতম করা ভালো, কিন্তু পাঠের সঙ্গে মনোযোগ ও বুঝার চেষ্টা থাকলে তা আরও অর্থবহ হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কুরআন তিলাওয়াতে দ্রুততার পাশাপাশি বুঝার চেষ্টা দরকার।
- ধীরে পড়লে কুরআনের মর্ম নিয়ে চিন্তা করা সহজ হয়।
- সাহাবীরা কুরআন পাঠে গভীর মনোযোগের কথা বলেছেন।
