১৩/১. অধ্যায়ঃ
বৃষ্টি প্রার্থনার নামায
সালাতুল ইসতিসকা: বৃষ্টির জন্য নামাজ, দোয়া ও চাদর ঘোরানো
মুয়াত্তা ইমাম মালিক : ৪৩৪
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৪৩৪
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ أَنَّهُ سَمِعَ عَبَّادَ بْنَ تَمِيمٍ يَقُولُ سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ زَيْدٍ الْمَازِنِيَّ يَقُولُ خَرَجَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمُصَلَّى فَاسْتَسْقَى وَحَوَّلَ رِدَاءَهُ حِينَ اسْتَقْبَلَ الْقِبْلَةَ ৬৪৭-و سُئِلَ مَالِك عَنْ صَلَاةِ الْاسْتِسْقَاءِ كَمْ هِيَ فَقَالَ رَكْعَتَانِ وَلَكِنْ يَبْدَأُ الْإِمَامُ بِالصَّلَاةِ قَبْلَ الْخُطْبَةِ فَيُصَلِّي رَكْعَتَيْنِ ثُمَّ يَخْطُبُ قَائِمًا وَيَدْعُو وَيَسْتَقْبِلُ الْقِبْلَةَ وَيُحَوِّلُ رِدَاءَهُ حِينَ يَسْتَقْبِلُ الْقِبْلَةَ وَيَجْهَرُ فِي الرَّكْعَتَيْنِ بِالْقِرَاءَةِ وَإِذَا حَوَّلَ رِدَاءَهُ جَعَلَ الَّذِي عَلَى يَمِينِهِ عَلَى شِمَالِهِ وَالَّذِي عَلَى شِمَالِهِ عَلَى يَمِينِهِ وَيُحَوِّلُ النَّاسُ أَرْدِيَتَهُمْ إِذَا حَوَّلَ الْإِمَامُ رِدَاءَهُ وَيَسْتَقْبِلُونَ الْقِبْلَةَ وَهُمْ قُعُودٌ.
আববাদ ইবনু তামীম (র) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবনু যায়দুল মাযনী (র)-কে আমি বলতে শুনেছি, রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুসাল্লা-র (নামাযের স্থান ইদগাহ) দিকে বের হলেন, তারপর বৃষ্টি প্রার্থনা করলেন, আর কিবলামুখী হওয়ার সময় আপন চাদর ঘুরিয়ে দিলেন। (বুখারী ১০১২, মুসলিম ৮৯৪)ইয়াহইয়া (র) বলেন, মালিক (র)-কে প্রশ্ন করা হল, ‘সালাতুল ইসতিসকা’ সম্পর্কে; উহা কত রাক’আত? তিনি (উত্তরে) বললেন, দু’ রাক’আত; কিন্তু ইমাম খুতবা পাঠের পূর্বে নামায আরম্ভ করবেন। অতঃপর দু’ রাক’আত আদায় করবেন, তারপর দাঁড়িয়ে খুতবা প্রদান করবেন, এবং দু’আ করবেন। আর কিবলার দিকে যখন মুখ করবেন, তখন আপন চাদর ঘুরাবেন। আর উভয় রাক’আতে কিরা’আত সরবে পড়িবেন, আর যখন চাদর ঘুরাবেন, তখন ডান কাঁধের চাদরকে বাম কাঁধে এবং বাঁ কাঁধের চাদরকে ডান কাঁধে করবেন। ইমাম যখন আপন চাদর ঘুরিয়ে নিবেন। লোকজনও তাঁদের স্ব-স্ব চাদর ঘুরাবেন, আর তাঁরা কিবলামুখী হয়ে বসবেন।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৪৩৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বৃষ্টির জন্য প্রার্থনার একটি আমল এসেছে। তিনি মুসাল্লা বা নামাজের স্থানের দিকে বের হন, বৃষ্টি প্রার্থনা করেন এবং কিবলামুখী হওয়ার সময় নিজের চাদর ঘুরিয়ে দেন। এরপর ইমাম মালিক (র)-এর কাছে সালাতুল ইসতিসকা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি দুই রাকআত। ইমাম খুতবার আগে নামাজ শুরু করবেন, দুই রাকআত পড়াবেন, তারপর দাঁড়িয়ে খুতবা দেবেন এবং দোয়া করবেন। কিবলার দিকে মুখ করার সময় চাদর ঘুরাবেন। দুই রাকআতে কিরাআত সরবে পড়া হবে। ইমাম চাদর ঘোরালে লোকজনও নিজেদের চাদর ঘুরাবে এবং কিবলামুখী হয়ে বসবে। এই বর্ণনায় বৃষ্টি চাওয়ার নামাজের ধাপগুলো সহজভাবে উঠে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকা দুই রাকআত হিসেবে বর্ণিত হয়েছে।
- নবীজি (সা.) বৃষ্টি প্রার্থনার সময় কিবলামুখী হয়ে চাদর ঘুরিয়েছেন।
- ইমাম খুতবার আগে নামাজ শুরু করার কথা এসেছে।
- ইমাম চাদর ঘোরালে লোকজনও চাদর ঘোরানোর আমল করবে।
