৯/২৫. অধ্যায়ঃ
নামাযের উৎসাহ প্রদান
ঘুম থেকে ওঠার আমল: জিকির, ওযূ ও নামাজ
মুয়াত্তা ইমাম মালিক : ৪১২
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৪১২
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَعْقِدُ الشَّيْطَانُ عَلَى قَافِيَةِ رَأْسِ أَحَدِكُمْ إِذَا هُوَ نَامَ ثَلَاثَ عُقَدٍ يَضْرِبُ مَكَانَ كُلِّ عُقْدَةٍ عَلَيْكَ لَيْلٌ طَوِيلٌ فَارْقُدْ فَإِنْ اسْتَيْقَظَ فَذَكَرَ اللهَ انْحَلَّتْ عُقْدَةٌ فَإِنْ تَوَضَّأَ انْحَلَّتْ عُقْدَةٌ فَإِنْ صَلَّى انْحَلَّتْ عُقَدُهُ فَأَصْبَحَ نَشِيطًا طَيِّبَ النَّفْسِ وَإِلَّا أَصْبَحَ خَبِيثَ النَّفْسِ كَسْلَانَ.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের একজন যখন ঘুমায়, তখন শয়তান তার ঘাড়ে তিনটি গিট লাগায়। প্রতিটি গিঁটের স্থলে সে এই বলে মন্ত্রণা দেয় عَلَيْكَ لَيْلٌ طَوِيلٌ (তোমার জন্য দীর্ঘ রাত্রি রয়েছে, তাই ঘুমাতে থাক।) যদি সে ব্যক্তি জাগ্রত হয় এবং আল্লাহকে স্মরণ করে, তবে একটি গিঁট খুলিয়া যায়, অতঃপর সে যদি ওযূ করে তবে আর একটি গিঁট খুলে যায়, তারপর সে যদি নামায আদায় করে আর একটি গিঁট খুলে যায়, ফলে সে প্রভাত করে উৎফুল্ল ও কলুষমুক্ত আত্মা নিয়ে। অন্যথায় সে প্রভাত করে কলুষিত আত্মা নিয়ে আলসতা সহকারে। (বুখারী ৪৬, মুসলিম ১১)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৪১২-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো ঘুম থেকে ওঠার পর আল্লাহর স্মরণ, ওযূ ও নামাজ। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ঘুমালে শয়তান তার ঘাড়ে তিনটি গিট লাগায় এবং বলে, রাত অনেক দীর্ঘ, ঘুমাতে থাক। যদি মানুষ জেগে আল্লাহকে স্মরণ করে, একটি গিট খুলে যায়। এরপর ওযূ করলে আরেকটি গিট খুলে যায়। তারপর নামাজ পড়লে গিটগুলো খুলে যায় এবং সে প্রভাত করে চনমনে ও ভালো মনের অবস্থায়। আর তা না করলে সে অলসতা ও মনের মলিনতা নিয়ে সকাল করে। এই হাদিস সকাল শুরু করার খুব বাস্তব শিক্ষা দেয়—জিকির, ওযূ ও নামাজ মানুষের দিনকে সুন্দরভাবে শুরু করতে সাহায্য করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঘুম থেকে উঠে আল্লাহকে স্মরণ করা গুরুত্বপূর্ণ আমল।
- ওযূ ও নামাজ অলসতা কাটাতে সাহায্যকারী ইবাদত।
- দিনের শুরুতে ইবাদত মনের ভালো অবস্থার কারণ হতে পারে।
