৯/২৪. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৪০৫ - জ্ঞান, আমল ও প্রবৃত্তির সতর্কতা

নামায সম্পর্কিত বিবিধ আহ্কাম

জ্ঞান ও আমল: কুরআনের সীমা রক্ষার শিক্ষা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৪০৫

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّ عَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ قَالَ لِإِنْسَانٍ إِنَّكَ فِي زَمَانٍ كَثِيرٌ فُقَهَاؤُهُ قَلِيلٌ قُرَّاؤُهُ تُحْفَظُ فِيهِ حُدُودُ الْقُرْآنِ وَتُضَيَّعُ حُرُوفُهُ قَلِيلٌ مَنْ يَسْأَلُ كَثِيرٌ مَنْ يُعْطِي يُطِيلُونَ فِيهِ الصَّلَاةَ وَيَقْصُرُونَ الْخُطْبَةَ يُبَدُّونَ أَعْمَالَهُمْ قَبْلَ أَهْوَائِهِمْ وَسَيَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ قَلِيلٌ فُقَهَاؤُهُ كَثِيرٌ قُرَّاؤُهُ يُحْفَظُ فِيهِ حُرُوفُ الْقُرْآنِ وَتُضَيَّعُ حُدُودُهُ كَثِيرٌ مَنْ يَسْأَلُ قَلِيلٌ مَنْ يُعْطِي يُطِيلُونَ فِيهِ الْخُطْبَةَ وَيَقْصُرُونَ الصَّلَاةَ يُبَدُّونَ فِيهِ أَهْوَاءَهُمْ قَبْلَ أَعْمَالِهِمْ.

ইয়াহইয়া ইবনু সাঈদ (রহঃ) হতে বর্ণিতঃ

আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) জনৈক ব্যক্তিকে সম্বোধন করে বলেছেন, তুমি এমন এক যুগে বাস করছ, যে যুগে ধর্মীয় বিষয়ে বিজ্ঞ অনেক আলিম রয়েছেন, কারী আছেন কম (অর্থাৎ আমল ও জ্ঞান ছাড়া কেবল কোরআন পাঠকারীদের সংখ্যা অতি অল্প)। এই যুগে কোরআনের আদেশ নিষেধ প্রভৃতি হিফাযত করা হয়, শব্দের দিকে মনোযোগ দেয়া হয় কম, ভিক্ষুকের সংখ্যা কম, দাতার সংখ্যা বেশি, নামাজ আদায় করেন দীর্ঘ আর খুতবা পাঠ করেন ছোট। সে যুগে প্রবৃত্তি বা খাহেশাতের তাঁবেদারীর পূর্বে তাঁরা আমল শুরু করে দেন।অদূর ভবিষ্যতে মানুষের উপর এমন এক যুগ আসবে, সে যুগে বিজ্ঞ উলামা হবেন অল্প। কারিগণ হবেন অনেক, কোরআনের শব্দসমূহের হিফাযত করা হবে, অপরদিকে আহকামে কোরআনকে বরবাদ করা হবে (আমলের প্রতি নযর দেবে কম)। ভিক্ষুক হবে অনেক, দাতার সংখ্যা হবে অল্প। খুতবা লম্বা প্রদান করবে আর নামাজ আদায় করবে মুখতাসার, আমলের নয়, খাহেশাত বা প্রবৃত্তির অনুসরণ করা হবে।

(হাদীসটি ইমাম মালিক (রহঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৪০৫-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো জ্ঞান, কুরআনের হুকুম মানা এবং প্রবৃত্তির অনুসরণ থেকে সতর্ক থাকা। আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে বলেছিলেন, তিনি এমন এক যুগে আছেন যেখানে ধর্মীয় জ্ঞানী লোক বেশি, শুধু পাঠকারী কম; কুরআনের আদেশ-নিষেধ রক্ষা করা হয়, শব্দের দিকে মনোযোগ তুলনামূলক কম। মানুষ নামাজ দীর্ঘ করে, খুতবা ছোট রাখে এবং খাহেশের আগে আমলকে জায়গা দেয়। এরপর তিনি এমন এক সময়ের কথা বলেন, যখন আলিম কম হবে, পাঠকারী বেশি হবে, শব্দ রক্ষা করা হবে কিন্তু কুরআনের সীমা অবহেলিত হবে। এই বর্ণনা আমাদের শেখায়, কুরআন শুধু পড়ার বিষয় নয়; তার নির্দেশ মানাও জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরআনের শব্দ শেখার সঙ্গে তার আদেশ-নিষেধ মানাও গুরুত্বপূর্ণ।
  • জ্ঞান তখনই উপকারী, যখন তা আমলের দিকে নিয়ে যায়।
  • প্রবৃত্তিকে আমলের আগে বসালে দ্বীনি ভারসাম্য নষ্ট হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন