৯/২৪. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৩৯৯ - ফজর ও আসরে ফেরেশতাদের উপস্থিতি
নামায সম্পর্কিত বিবিধ আহ্কাম
ফজর ও আসরের নামাজে ফেরেশতাদের একত্র হওয়ার বর্ণনা
মুয়াত্তা ইমাম মালিক : ৩৯৯
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৩৯৯
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَتَعَاقَبُونَ فِيكُمْ مَلَائِكَةٌ بِاللَّيْلِ وَمَلَائِكَةٌ بِالنَّهَارِ وَيَجْتَمِعُونَ فِي صَلَاةِ الْعَصْرِ وَصَلَاةِ الْفَجْرِ ثُمَّ يَعْرُجُ الَّذِينَ بَاتُوا فِيكُمْ فَيَسْأَلُهُمْ وَهُوَ أَعْلَمُ بِهِمْ كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي فَيَقُولُونَ تَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, তোমাদের মধ্যে ফেরেশতাগণ পালাবদল করে আসা যাওয়া করেন। একদল ফেরেশতা রাত্রে এবং আর একদল দিনে, আর আসর ও ফজরের নামাজে তাঁরা একত্র হন। অতঃপর যাঁরা রাত্রে তোমাদের মধ্যে ছিলেন, তাঁরা ঊর্ধ্বলোকে চলে যান। আল্লাহ তা’আলা আপন বান্দাদের অবস্থা অধিক জ্ঞাত, তবুও তিনি ফেরেশতাগণকে প্রশ্ন করেন, তোমরা আমার বান্দাগণকে কি অবস্থায় রেখে এসেছ? উত্তরে ফেরেশতাগণ বলেন, আমরা তাঁদেরকে নামাজরত অবস্থায় রেখে এসেছি এবং আমরা যখন তাঁদের কাছে গিয়েছিলাম তখনও তাঁর নামাজেরত ছিলেন।
(বুখারী ৫৫৫, মুসলিম ৬৩২)
অনুবাদের উৎস
- সংকলক:
- মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৩৯৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাগণ মানুষের মধ্যে পালাবদল করে আসা-যাওয়া করেন। একদল রাতে থাকেন, আরেকদল দিনে। তাঁরা আসর ও ফজরের নামাজে একত্র হন। এরপর যারা রাতে মানুষের মধ্যে ছিলেন, তাঁরা ঊর্ধ্বলোকে যান। আল্লাহ বান্দাদের অবস্থা ভালো জানেন, তবু তিনি ফেরেশতাদের জিজ্ঞেস করেন, তোমরা আমার বান্দাদের কী অবস্থায় রেখে এসেছ? ফেরেশতারা বলেন, আমরা তাঁদের নামাজরত অবস্থায় রেখে এসেছি এবং যখন তাঁদের কাছে গিয়েছিলাম তখনও তাঁরা নামাজরত ছিলেন। এই হাদিস ফজর ও আসরের নামাজের গুরুত্ব, সময়মতো নামাজ এবং আল্লাহর সামনে বান্দার সুন্দর অবস্থার কথা মনে করিয়ে দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ফজর ও আসরের নামাজে ফেরেশতাদের একত্র হওয়ার কথা এসেছে।
- দিন ও রাতের ফেরেশতারা পালাবদল করে আসেন।
- নামাজরত অবস্থায় থাকা বান্দার জন্য সম্মানের বিষয় হিসেবে বর্ণিত হয়েছে।
- ফজর ও আসর সময়মতো আদায়ে যত্ন নেওয়ার শিক্ষা পাওয়া যায়।
