৯/১৪. অধ্যায়ঃ

সফ্ সোজা রাখা

কাতার ঠিক করে দাঁড়ানো: নামায শুরু করার আগে জরুরি আদব

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৩৬২

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَمِّهِ أَبِي سُهَيْلِ بْنِ مَالِكٍ عَنْ أَبِيهِ أَنَّهُ قَالَ كُنْتُ مَعَ عُثْمَانَ بْنِ عَفَّانَ فَقَامَتْ الصَّلَاةُ وَأَنَا أُكَلِّمُهُ فِي أَنْ يَفْرِضَ لِي فَلَمْ أَزَلْ أُكَلِّمُهُ وَهُوَ يُسَوِّي الْحَصْبَاءَ بِنَعْلَيْهِ حَتَّى جَاءَهُ رِجَالٌ قَدْ كَانَ وَكَلَهُمْ بِتَسْوِيَةِ الصُّفُوفِ فَأَخْبَرُوهُ أَنَّ الصُّفُوفَ قَدْ اسْتَوَتْ فَقَالَ لِي اسْتَوِ فِي الصَّفِّ ثُمَّ كَبَّرَ.

আবূ সুহায়ল ইবনু মালিক (র) হতে বর্ণিতঃ

তিনি বলেছেন, আমি উসমান ইবনু আফফান (রাঃ)-এর সাথে ছিলাম। অতঃপর নামাযের ইকামত শুরু হল, আমি তখন তাঁর সাথে আমার জন্য ভাতা নির্দিষ্ট করার ব্যাপারে আলাপ করতেছিলাম। আমি বিরতি ছাড়াই তাঁর সাথে আলাপরত ছিলাম। তিনি তাঁর উভয় জুতার সাহায্যে কাঁকর (সরিয়ে) জায়গা সমান করছিলেন। এমন সময় কতিপয় লোক তাঁর কাছে আসলেন, যাদেরকে তিনি ‘সফ’ বরাবর করার কাজে নিযুক্ত করেছিলেন এবং তাঁকে জানালেন যে, ‘সফ’সমূহ বরাবর হয়েছে। তিনি আমাকে বললেন, কাতারে বরাবর হয়ে দাঁড়িয়ে যাও। অতঃপর তিনি اللهُ اَكْبَرُ বললেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৩৬২-এর সারসংক্ষেপ

এই হাদিসে উসমান ইবনু আফফান (রাঃ)-এর একটি বাস্তব আচরণ বর্ণিত হয়েছে। নামাযের ইকামত শুরু হলেও তিনি কাতার সোজা করার দায়িত্বপ্রাপ্ত লোকদের খবরের অপেক্ষা করলেন। তিনি জুতার সাহায্যে কাঁকর সরিয়ে জায়গা সমান করছিলেন, আর যখন তাঁকে জানানো হলো যে সফসমূহ বরাবর হয়েছে, তখন তিনি পাশে থাকা ব্যক্তিকে বললেন, কাতারে বরাবর হয়ে দাঁড়িয়ে যাও। এরপর তিনি আল্লাহু আকবার বললেন। এতে বোঝা যায়, নামাযে দাঁড়ানোর আগে কাতার ঠিক করা শুধু আনুষ্ঠানিক কাজ নয়; বরং মনোযোগ, শৃঙ্খলা ও জামাতের সৌন্দর্যের সাথে জড়িত। নামাযে কাতার সোজা করা এবং মুসল্লিদের ঠিকভাবে দাঁড় করানো ইমামের দায়িত্বের অংশ হিসেবে দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইকামতের পরও কাতার ঠিক করার দিকে মনোযোগ দেওয়া হয়েছে।
  • মসজিদের জায়গা নামাযের উপযোগী করে নেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
  • কাতারে দাঁড়ানোর সময় বরাবর হওয়া জামাতের আদব।
  • নামায শুরুর আগে ইমাম মুসল্লিদের অবস্থান দেখে নিতে পারেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন