৯/৩. অধ্যায়ঃ

কত দূরের সফরে নামায কসর আদায় করা ওয়াজিব হয়

কসর নামাজ কখন শুরু ও কখন শেষ হবে: সফরদূরত্বের বর্ণনা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৩৩২

و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ كَانَ يَقْصُرُ الصَّلَاةَ فِي مِثْلِ مَا بَيْنَ مَكَّةَ وَالطَّائِفِ وَفِي مِثْلِ مَا بَيْنَ مَكَّةَ وَعُسْفَانَ وَفِي مِثْلِ مَا بَيْنَ مَكَّةَ وَجُدَّةَ قَالَ مَالِك وَذَلِكَ أَرْبَعَةُ بُرُدٍ وَذَلِكَ أَحَبُّ مَا تُقْصَرُ إِلَيَّ فِيهِ الصَّلَاةُ ৪৯৬قَالَ مَالِك لَا يَقْصُرُ الَّذِي يُرِيدُ السَّفَرَ الصَّلَاةَ حَتَّى يَخْرُجَ مِنْ بُيُوتِ الْقَرْيَةِ وَلَا يُتِمُّ حَتَّى يَدْخُلَ أَوَّلَ بُيُوتِ الْقَرْيَةِ أَوْ يُقَارِبَ ذَلِكَ.

মালিক (র) হতে বর্ণিতঃ

তাঁর নিকট রেওয়ায়ত পৌঁছেছে যে, আবদুল্লাহ্ ইবনু আব্বাস (রাঃ) মক্কা হতে তায়েফ অথবা মক্কা হতে উসফান বা মক্কা হতে জিদ্দার সমান দূরত্বের স্থানে সফরে বের হলে কসর আদায় করতেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)ইয়াহইয়া (র) বর্ণনা করেন, মালিক (র) বলেছেন, উক্ত পথের দূরত্ব চার বরীদ পরিমাণ।তিনি আরও বলেন, যে ব্যক্তি সফরের নিয়ত করে, সে যতক্ষণ নিজের পল্লীর গৃহাদি ছেড়ে না যাবে, ততক্ষণ নামায কসর আদায় করবে না। অনুরূপ ফেরার পথেও যতক্ষণ নিজ গ্রামের সর্বপ্রথম গৃহ বা উহার নিকটতম স্থান পর্যন্ত না পৌঁছিব নামায পূর্ণ আদায় করবে না। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৩৩২-এর সারসংক্ষেপ

এই হাদিসে কসর নামাজের দূরত্ব এবং কসর শুরু-শেষের বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা এসেছে। বর্ণনায় বলা হয়েছে, আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) মক্কা থেকে তায়েফ, মক্কা থেকে উসফান বা মক্কা থেকে জিদ্দার মতো দূরত্বে সফরে বের হলে কসর আদায় করতেন। ইমাম মালিক (র) বলেন, এই পথের দূরত্ব চার বরীদ পরিমাণ, এবং এই দূরত্বে কসর তাঁর কাছে পছন্দনীয়। এরপর তিনি বলেন, কেউ সফরের নিয়ত করলেই কসর করবে না; যতক্ষণ নিজের গ্রামের ঘরবাড়ি ছেড়ে না যায়, ততক্ষণ কসর করবে না। ফেরার সময়ও নিজের গ্রামের প্রথম ঘর বা কাছাকাছি না পৌঁছা পর্যন্ত পূর্ণ নামাজে ফিরবে না। তাই এই হাদিসের মূল বিষয় হলো কসর নামাজের শুরু, শেষ এবং দূরত্ব।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইবনু আব্বাস (রাঃ) নির্দিষ্ট দূরত্বের সফরে কসর আদায় করতেন।
  • ইমাম মালিক (র) চার বরীদ দূরত্বের কথা উল্লেখ করেছেন।
  • সফরের নিয়ত করলেই কসর নয়; বসতির ঘরবাড়ি ছাড়ার বিষয়টি উল্লেখ আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন