২/১. অধ্যায়ঃ
অযূর পদ্ধতি
ওযূ করার নিয়ম: নবীজির পদ্ধতির সহজ ব্যাখ্যা
মুয়াত্তা ইমাম মালিক : ৩১
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৩১
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ عَنْ أَبِيهِ أَنَّهُ قَالَ لِعَبْدِ اللهِ بْنِ زَيْدِ بْنِ عَاصِمٍ وَهُوَ جَدُّ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ وَكَانَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ تَسْتَطِيعُ أَنْ تُرِيَنِي كَيْفَ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ فَقَالَ عَبْدُ اللهِ بْنُ زَيْدِ بْنِ عَاصِمٍ نَعَمْ فَدَعَا بِوَضُوءٍ فَأَفْرَغَ عَلَى يَدِهِ فَغَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْثَرَ ثَلَاثًا ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا ثُمَّ غَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ ثُمَّ مَسَحَ رَأْسَهُ بِيَدَيْهِ فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ ثُمَّ ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ ثُمَّ رَدَّهُمَا حَتَّى رَجَعَ إِلَى الْمَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ.
ইয়াহইয়া মাযনী (র)- হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওযূ করতেন আপনি আমাকে দেখাতে পারেন কি? আবদুল্লাহ ইবনু যায়দ (রাঃ) বললেন, হ্যাঁ পারি। তারপর তিনি পানি আনাইলেন এবং তাঁর হাতের উপর পানি ঢাললেন। তিনি দুই দুইবার তাঁর উভয় হাত ধুইলেন, তারপর কুলি করলেন ও নাক পরিষ্কার করলেন তিনবার। তারপর মুখমণ্ডলকে তিনবার ধুলেন, তারপর কনুই পর্যন্ত উভয় হাত ধুলেন দুই দুইবার। পরে দুই হাত দ্বারা শির মাসেহ করলেন, দু হাত দিয়ে সম্মুখ হতে আরম্ভ করে পিছনের দিকে নিলেন এবং পিছনের দিক হতে আরম্ভ করে সামনের দিকে আনলেন। মাসেহ আরম্ভ করলেন মাথার সামনের দিক হতে। অতঃপর উভয় হাত মাথার পিছনের দিকে নিয়া গেলেন। তারপর উভয় হাত ফিরালেন এবং যে স্থান হতে শুরু করেছিলেন, পুরনায় সেই স্থানেই ফিরিয়ে আনলেন। তারপর তাঁর দুই পা ধুলেন। (বুখারী ১৮৫, মুসলিম ২৩৫)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৩১-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ওযূ করার পদ্ধতি কাজের মাধ্যমে দেখানো হয়েছে। আবদুল্লাহ ইবনু যায়দ (রাঃ)-কে জিজ্ঞেস করা হলে তিনি পানি আনিয়ে প্রথমে দুই হাত ধুলেন। এরপর কুলি করলেন ও নাক পরিষ্কার করলেন তিনবার। তারপর মুখমণ্ডল তিনবার ধুলেন, কনুই পর্যন্ত দুই হাত দুইবার করে ধুলেন। এরপর মাথা মাসেহ করলেন—সামনের দিক থেকে পেছনে নিয়ে গেলেন, আবার পেছন থেকে সামনের দিকে ফিরিয়ে আনলেন। শেষে দুই পা ধুলেন। এই বর্ণনা থেকে নবীজির ওযূর ধারাবাহিকতা শেখা যায়। এখানে সংখ্যার দিকও দেখা যায়—কিছু অঙ্গ তিনবার, আর হাত দুইবার ধোয়া হয়েছে। তাই ওযূর নিয়ম শিখতে এই হাদিস খুব সহজ ও বাস্তব উদাহরণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ওযূ শেখার ভালো উপায় হলো নবীজির বাস্তব পদ্ধতি জানা।
- কুলি, নাক পরিষ্কার, মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসেহ ও পা ধোয়া—সবই ধারাবাহিকভাবে এসেছে।
- মাথা মাসেহ সামনে থেকে পেছনে এবং পেছন থেকে সামনে করা হয়েছে।
- ওযূতে অঙ্গগুলো ধোয়ার ক্ষেত্রে মনোযোগ ও পূর্ণতা দরকার।
