৮/৮. অধ্যায়ঃ

সালাতুল বুসতা

সালাতুল উসতা ও আসরের নামাজ: আয়েশা (রাঃ)-এর বর্ণনা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৩০৪

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ عَنْ أَبِي يُونُسَ مَوْلَى عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ أَنَّهُ قَالَ أَمَرَتْنِي عَائِشَةُ أَنْ أَكْتُبَ لَهَا مُصْحَفًا ثُمَّ قَالَتْ إِذَا بَلَغْتَ هَذِهِ الْآيَةَ فَآذِنِّي { حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ } فَلَمَّا بَلَغْتُهَا آذَنْتُهَا فَأَمْلَتْ عَلَيَّ حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَصَلَاةِ الْعَصْرِ وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ قَالَتْ عَائِشَةُ سَمِعْتُهَا مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.

আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

আমাকে আয়েশা (রাঃ) তাঁর জন্য একটি মুসহাফ (কুরআন শরীফ) লেখার নির্দেশ দিলেন। এটাও বললেন, যখন তুমি [১] حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ এই আয়াতে পৌঁছাবে, তখন আমাকে জানাবে। আমি যখন উক্ত আয়াতে পৌঁছালাম তাঁকে খবর দিলাম। তিনি তারপর এভাবে লিখালেন, حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَصَلَاةِ الْعَصْرِ وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ অতঃপর তিনি বললেন, আমি এটা রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শুনেছি। (সহীহ, মুসলিম ৬২৯)

[১] তোমরা সালাতের প্রতি যত্নবান হবে। বিশেষত মধ্যবর্তী সালাতের এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা বিনীতভাবে দাঁড়াবে। (সূরা: আল-বাকারাহ, ২৩৮)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৩০৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়েশা (রাঃ)-এর একটি গুরুত্বপূর্ণ বর্ণনা এসেছে। তিনি তাঁর জন্য মুসহাফ লিখতে নির্দেশ দেন এবং বলেন, নির্দিষ্ট আয়াতে পৌঁছালে যেন তাঁকে জানানো হয়। আয়াতটি হলো, নামাজসমূহের যত্ন নেওয়া এবং মধ্যবর্তী নামাজের কথা। লেখক যখন সেই আয়াতে পৌঁছান, আয়েশা (রাঃ) তাঁকে লিখিয়ে দেন—নামাজসমূহের যত্ন নাও, মধ্যবর্তী নামাজ এবং আসরের নামাজের যত্ন নাও। এরপর তিনি বলেন, আমি এটি রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। এই হাদিসে মূল শিক্ষা হলো নামাজের যত্ন, বিশেষ করে সালাতুল উসতা ও আসরের নামাজের গুরুত্ব। তবে বর্ণনার সীমা মেনে বলা উচিত—এখানে আয়েশা (রাঃ)-এর শ্রুত বর্ণনাই আলোচিত হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নামাজসমূহের যত্ন নেওয়া এই বর্ণনার প্রধান শিক্ষা।
  • আয়েশা (রাঃ)-এর বর্ণনায় আসরের নামাজ বিশেষভাবে উল্লেখিত হয়েছে।
  • কুরআনের আয়াত লিখার সময় সাহাবিরা শব্দের প্রতি সতর্ক ছিলেন।
  • হাদিসের ভাষা বুঝতে বর্ণনাকারীর কথাকে যথাযথভাবে ধরতে হয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন