১/১. অধ্যায়ঃ
পাঁচ ওয়াক্তের সময়
ফজর নামাজের সময়: সূবহে সাদিক থেকে আলো প্রকাশ পর্যন্ত
মুয়াত্তা ইমাম মালিক : ৩
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৩
و حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ أَنَّهُ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ عَنْ وَقْتِ صَلَاةِ الصُّبْحِ قَالَ فَسَكَتَ عَنْهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا كَانَ مِنْ الْغَدِ صَلَّى الصُّبْحَ حِينَ طَلَعَ الْفَجْرُ ثُمَّ صَلَّى الصُّبْحَ مِنْ الْغَدِ بَعْدَ أَنْ أَسْفَرَ ثُمَّ قَالَ أَيْنَ السَّائِلُ عَنْ وَقْتِ الصَّلَاةِ قَالَ هَأَنَذَا يَا رَسُولَ اللهِ فَقَالَ مَا بَيْنَ هَذَيْنِ وَقْتٌ.
আতা ইবনু ইয়াসার (র) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এল এবং ফজর নামাযের সময় সম্পর্কে জানতে চাইলো। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তর দানে বিরত থাকলেন। দ্বিতীয় দিন ফজর (সূবহে সাদিক) হলে তিনি ফজরের নামায আদায় করলেন। তারপরের দিন ফজর আদায় করলেন (ভোরের আলো) পূর্ণাঙ্গ প্রকাশিত হওয়ার পর। অতঃপর তিনি বললেন, নামাযের সময় সম্পর্কে প্রশ্নকারী কোথায়? (সেইলোক) বলল, আমিই সেই ব্যক্তি ইয়া রসূলাল্লাহ। তিনি বললেন, এতদুভয়ের মধ্যবর্তী মুহূর্তগুলিই ফজর নামাযের সময়। (নাসাঈ, আনাস (রাঃ) হতে বর্ণিত ৬৪২, আলবানী সহীহ বলেছেন। ইমাম মালিক মুরসাল ভাবে বর্ণনা করেছেন)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে একজন ব্যক্তি রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে ফজর নামাজের সময় জানতে চান। নবীজি তখন সরাসরি কথায় উত্তর দেননি। বরং পরের দুই দিনে আমলের মাধ্যমে বুঝিয়ে দেন। একদিন তিনি ফজর আদায় করেন যখন ফজর উদয় হয়। আরেক দিন আদায় করেন ভোরের আলো স্পষ্ট হওয়ার পর। এরপর প্রশ্নকারীকে ডেকে বলেন, এই দুই সময়ের মাঝখানেই ফজর নামাজের সময়। এখানে শিক্ষা হলো, ফজর সালাতের ওয়াক্ত কথার চেয়ে কাজের মাধ্যমে সুন্দরভাবে শেখানো হয়েছে। যারা ফজর নামাজ কখন শুরু হয় এবং কতক্ষণ থাকে জানতে চান, তাঁদের জন্য এই বর্ণনা সহজ দিকনির্দেশনা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ফজর নামাজের সময় সূবহে সাদিকের পর শুরু হয়।
- নবীজি কখনো আমলের মাধ্যমে মাসআলা বুঝিয়ে দিতেন।
- ফজর নামাজের সময় সম্পর্কে জিজ্ঞাসা করা জ্ঞান অর্জনের অংশ।
- হাদিসে ফজরের সময়ের একটি সীমা দেখানো হয়েছে।
