৮/৫. অধ্যায়ঃ

ইমামের বসে নামায আদায় করা

ইমাম বসে নামাজ পড়লে মুক্তাদির করণীয়

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ২৯৬

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا قَالَتْ صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ شَاكٍ فَصَلَّى جَالِسًا وَصَلَّى وَرَاءَهُ قَوْمٌ قِيَامًا فَأَشَارَ إِلَيْهِمْ أَنْ اجْلِسُوا فَلَمَّا انْصَرَفَ قَالَ إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَإِذَا رَكَعَ فَارْكَعُوا وَإِذَا رَفَعَ فَارْفَعُوا وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا.

আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

রালুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (একবার) বসে নমায আদায় করছিলেন, তাঁর পেছনে কিছু লোক দাঁড়িয়ে নামায আদায় করলেন। তিনি তাঁদের বসে আদায়ের জন্য ইশারা করলেন। যখন (নামায শেষ করে) ফিরলেন তিনি বললেন, ইমাম অবশ্য অনুসরণ করার জন্যই নিযুক্ত করা হয়েছে। তাই ইমাম রুকূ করলে তোমরাও রুকূ কর, ইমাম উঠলে তোমরাও উঠ, আর ইমাম বসে নামায আদায় করলে তোমরাও সকলে বসে নামায আদায় কর। (বুখারী ৬৮৮, মুসলিম ৪১২)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ২৯৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় বসে নামায আদায় করছিলেন। তাঁর পেছনে কিছু লোক দাঁড়িয়ে নামায পড়ছিলেন। তিনি তাঁদের বসার জন্য ইশারা করলেন। নামায শেষে তিনি বললেন, ইমাম অবশ্যই অনুসরণের জন্য নিযুক্ত। তাই ইমাম রুকূ করলে তোমরাও রুকূ কর, তিনি উঠলে তোমরাও উঠ, আর ইমাম বসে নামায আদায় করলে তোমরাও সবাই বসে নামায আদায় কর। এই হাদিস জামা’আতে নামাযের শৃঙ্খলা শেখায়। এখানে মূল কথা হলো, মুক্তাদি ইমামের কাজের সঙ্গে মিল রেখে চলবে। নিজের মতো আলাদা ভঙ্গি ধরে রাখা নয়; বরং ইমামের অনুসরণই জামা’আতের নিয়ম।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইমাম বসে নামায পড়লে মুক্তাদিদেরও বসে পড়ার নির্দেশ এসেছে।
  • ইমাম রুকূ করলে মুক্তাদিও রুকূ করবে।
  • ইমাম উঠলে মুক্তাদিও উঠবে।
  • জামা’আতে নামাযে ইমামের অনুসরণ মূল নিয়ম।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন