৭/৩. অধ্যায়ঃ
বিতর (নামায)-এর নির্দেশ
সফরে বিতর নামায: উটের উপর নবীজির আমল
মুয়াত্তা ইমাম মালিক : ২৬১
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ২৬১
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي بَكْرِ بْنِ عُمَرَ عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ قَالَ كُنْتُ أَسِيرُ مَعَ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ بِطَرِيقِ مَكَّةَ قَالَ سَعِيدٌ فَلَمَّا خَشِيتُ الصُّبْحَ نَزَلْتُ فَأَوْتَرْتُ ثُمَّ أَدْرَكْتُهُ فَقَالَ لِي عَبْدُ اللهِ بْنُ عُمَرَ أَيْنَ كُنْتَ فَقُلْتُ لَهُ خَشِيتُ الصُّبْحَ فَنَزَلْتُ فَأَوْتَرْتُ فَقَالَ عَبْدُ اللهِ أَلَيْسَ لَكَ فِي رَسُولِ اللهِ أُسْوَةٌ فَقُلْتُ بَلَى وَاللهِ فَقَالَ إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ عَلَى الْبَعِيْرِ.
সাঈদ ইবনু ইয়াসার (র) হতে বর্ণিতঃ
আমি আবদুল্লাহ ইবনু উমার (রাঃ)-এর সাথে মক্কার পথে ভ্রমণ করছিলাম। সাঈদ (র) বর্ণনা করলেন যখন প্রভাত হওয়ার আশংকা করলাম, তখন বিতর আদায় করলাম এবং (তাড়াতাড়ি) এসে তাঁর সাথে একত্র হলাম। আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) প্রশ্ন করলেন তুমি (এতক্ষণ) কোথায় ছিলে? আমি তাঁকে বললাম ভোর হচ্ছে আশংকা করে নিচে নেমে বিতর আদায় করেছি। এটা (শুনে) আবদুল্লাহ (রাঃ) বললেন, তোমার জন্য রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর (কাজের মধ্যে) আদর্শ নাই কি? আমি বললাম আল্লাহর কসম, হ্যাঁ আছে। তিনি বললেন, (মনে রেখ) রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর বিতর আদায় করতেন। (বুখারী, ৯৯৯, মুসলিম ৭০০)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ২৬১-এর সারসংক্ষেপ
এই হাদিসে সফরে বিতর নামায আদায়ের একটি সহজ শিক্ষা পাওয়া যায়। সাঈদ ইবনু ইয়াসার ভোর হয়ে যাওয়ার আশঙ্কায় নেমে বিতর আদায় করেছিলেন। পরে আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) তাকে স্মরণ করিয়ে দেন যে, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাজে আমাদের জন্য আদর্শ আছে। তিনি জানান, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم উটের উপর বিতর আদায় করতেন। এখানে মূল শিক্ষা হলো, সফরের অবস্থায় ইবাদতকে অযথা কঠিন না করে নবীজির সুন্নাহ অনুযায়ী সহজভাবে আদায় করা। বিশেষ করে সফরে বিতর নামায, বাহনের উপর নামায এবং রাসূলের আদর্শ অনুসরণ—এসব বিষয় এই বর্ণনায় পরিষ্কারভাবে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সফরের সময়ও বিতর নামাযের গুরুত্ব বজায় রাখা উচিত।
- রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর আমল মুসলিম জীবনের আদর্শ।
- প্রয়োজনে বাহনের উপর বিতর আদায় করার সুযোগ এই বর্ণনায় দেখা যায়।
- ইবাদতে সহজতা থাকলেও তা নবীজির নির্দেশিত পথে হওয়া দরকার।
