৭/২. অধ্যায়ঃ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বিতরের নামাযের বর্ণনা
নবীজির রাতের নামাজ: দীর্ঘ কিয়াম থেকে বিতর পর্যন্ত
মুয়াত্তা ইমাম মালিক : ২৫৮
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ২৫৮
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ أَبِيهِ أَنَّ عَبْدَ اللهِ بْنَ قَيْسِ بْنِ مَخْرَمَةَ أَخْبَرَهُ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ أَنَّهُ قَالَ، لَأَرْمُقَنَّ اللَّيْلَةَ صَلَاةَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَتَوَسَّدْتُ عَتَبَتَهُ أَوْ فُسْطَاطَهُ فَقَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى رَكْعَتَيْنِ طَوِيلَتَيْنِ طَوِيلَتَيْنِ طَوِيلَتَيْنِ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا ثُمَّ أَوْتَرَ فَتِلْكَ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً.
যায়দ ইবনু খালিদ জুহানি (রাঃ) হতে বর্ণিতঃ
(একবার মনে মনে ইচ্ছা পোষণ করলাম) অবশ্যই রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নামায কেমন হয় অন্য রাত্রে আমি তা অবলোকন করব। আমি তাঁর দরজায় অথবা তাঁবুতে ঠেস দিয়ে বসে রইলাম; অতঃপর রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, আর দীর্ঘ- অনেক দীর্ঘ দু’রাক’আত নামায আদায় করলেন, তারপর পূর্বের দু’রাক’আতের তুলনায় সংক্ষিপ্ত দু’রাক’আত আদায় করলেন। তারপর দু’রাক’আত আদায় করলেন দু’রাক’আত হতে সংক্ষিপ্ত, তারপর দু’রাক’আত আদায় করলেন, এই দু’রাক’আত পূর্বের দু’রাক’আত অপেক্ষা সংক্ষিপ্ত (সর্বশেষ বিতর আদায় করলেন এই হল তের রাক’আত)। তারপর পূর্বের দু’রাক’আতের তুলনায় সংক্ষিপ্ত দু’রাক’আত আদায় করলেন। (সহীহ, মুসলিম ১৮৩)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ২৫৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে যায়েদ ইবনু খালিদ আল-জুহানী রাঃ নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রাতের নামাজ দেখার ইচ্ছা করেন। তিনি নবীজির দরজা বা তাঁবুর কাছে বসে থাকেন। এরপর নবীজি দাঁড়িয়ে প্রথমে দীর্ঘ—অনেক দীর্ঘ—দুই রাকআত নামাজ আদায় করেন। তারপর তিনি আরও দুই রাকআত পড়েন, যা আগের তুলনায় সংক্ষিপ্ত। এভাবে প্রতিবার দুই রাকআত করে পড়েন এবং আগের তুলনায় সংক্ষিপ্ত হতে থাকে। শেষে তিনি বিতর আদায় করেন। মোট তের রাকআতের বর্ণনা এসেছে। এই হাদিসের মূল শিক্ষা হলো, নবীজির রাতের নামাজে দীর্ঘ কিয়াম ছিল, আবার ধাপে ধাপে সহজতাও ছিল। সালাতুল লাইলের সৌন্দর্য, ধৈর্য এবং বিতরের মাধ্যমে শেষ করার বিষয়টি এখানে স্পষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবীজির রাতের নামাজের শুরু ছিল খুব দীর্ঘ দুই রাকআত দিয়ে।
- পরে দুই রাকআত করে নামাজ তুলনামূলক সংক্ষিপ্ত হয়েছে।
- শেষে বিতর আদায়ের বর্ণনা এসেছে।
- মোট তের রাকআত রাতের নামাজের চিত্র পাওয়া যায়।
