৭/১. অধ্যায়ঃ

রাত্রে নফল নামায আদায় করা

সামর্থ্য অনুযায়ী আমল: রাতের নামাজে ভারসাম্যের শিক্ষা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ২৫০

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ إِسْمَعِيلَ بْنِ أَبِي حَكِيمٍ أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ امْرَأَةً مِنْ اللَّيْلِ تُصَلِّي فَقَالَ مَنْ هَذِهِ فَقِيلَ لَهُ هَذِهِ الْحَوْلَاءُ بِنْتُ تُوَيْتٍ لَا تَنَامُ اللَّيْلَ فَكَرِهَ ذَلِكَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى عُرِفَتِ الْكَرَاهِيَةُ فِي وَجْهِهِ ثُمَّ قَالَ إِنَّ اللهَ تَبَارَكَ وَتَعَالَى لَا يَمَلُّ حَتَّى تَمَلُّوا اكْلَفُوا مِنْ الْعَمَلِ مَا لَكُمْ بِهِ طَاقَةٌ.

ইসমাইল ইবনু আবী হাকিম (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, তাঁর নিকট খবর পৌঁছেছে যে, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈকা স্ত্রীলোককে রাত্রিবেলা নামায আদায় করতে শুনলেন। তিনি বলেন, ইনি (স্ত্রীলোকটি) কে? (উত্তরে) তাঁকে বলা হল স্ত্রীলোকটি হাওলা বিনতে তুয়াইত। সে সারারাত্রি ঘুমায় না। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে অসন্তুষ্ট হলেন, এমন কি তাঁর চেহারা (মুবারক)-এর উপর নারাজি ভাব প্রকাশ পেল। অতঃপর তিনি ফরমালেন নিশ্চয়ই আল্লাহ তা’আলা পরিশ্রান্ত হন না, যতক্ষণ তোমরা পরিশ্রান্ত না হও। ততটুকু আমলই কর যতটুকু করার সামর্থ্য রাখ। (বুখারী ৪৩, আয়েশা (রাঃ) থেকে বর্ণনা করেন, মুসলিম ৭৮৫)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ২৫০-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাতের নামাজে ভারসাম্যের শিক্ষা এসেছে। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নারীকে রাতের বেলা নামাজ পড়তে শুনলেন। তাঁকে বলা হলো, তিনি হাওলা বিনতে তুয়াইত, তিনি সারারাত ঘুমান না। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি অপছন্দ করলেন, এমনকি তাঁর চেহারায় অসন্তুষ্টি প্রকাশ পেল। তারপর তিনি বললেন, আল্লাহ পরিশ্রান্ত হন না, যতক্ষণ তোমরা পরিশ্রান্ত না হও; তাই ততটুকু আমল কর, যতটুকু করার সামর্থ্য রাখ। এই হাদিসে রাতের নফল নামাজের গুরুত্ব অস্বীকার করা হয়নি; বরং অতিরিক্ত চাপ নিয়ে নিজেকে ভেঙে ফেলার বদলে নিয়মিত ও সাধ্যের মধ্যে ইবাদতের শিক্ষা দেওয়া হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইবাদতে অতিরিক্ত চাপ নিয়ে ক্লান্ত হয়ে পড়া ঠিক নয়।
  • সামর্থ্য অনুযায়ী আমল করার নির্দেশ এসেছে।
  • রাতের নামাজ ভালো, তবে শরীরের হকও বিবেচনায় রাখতে হয়।
  • স্থায়ীভাবে করা যায় এমন আমল বেশি উপকারী হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন