৩/১২. অধ্যায়ঃ
নামাযে বসা
তাশাহহুদে বসার সুন্নত ও আঙুলের ইশারার শিক্ষা
মুয়াত্তা ইমাম মালিক : ১৯৩
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৯৩
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ مُسْلِمِ بْنِ أَبِي مَرْيَمَ عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمُعَاوِيِّ أَنَّهُ قَالَ، رَآنِي عَبْدُ اللهِ بْنُ عُمَرَ وَأَنَا أَعْبَثُ بِالْحَصْبَاءِ فِي الصَّلَاةِ فَلَمَّا انْصَرَفْتُ نَهَانِي وَقَالَ اصْنَعْ كَمَا كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ فَقُلْتُ وَكَيْفَ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ قَالَ كَانَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ وَضَعَ كَفَّهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَقَبَضَ أَصَابِعَهُ كُلَّهَا وَأَشَارَ بِأُصْبُعِهِ الَّتِي تَلِي الْإِبْهَامَ وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى وَقَالَ هَكَذَا كَانَ يَفْعَلُ.
মুসলিম ইবনু আবূ র্মাইয়াম্ (র) হতে বর্ণিতঃ
তিনি বলেছেন, আবদুল্লাহ্ ইবনু উমার (রাঃ) আমাকে দেখলেন, আমি ছোট ছোট কংকর নিয়ে নামাযে খেলতেছি। আমি নামায পড়ে ফিরলে তিনি আমাকে এইরূপ করতে নিষেধ করলেন এবং বললেন, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (নামাযে) যেরূপ করেন তুমিও সেইরূপ করবে। আমি (আলী ইবনু আবদুর রহমান) বললাম, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরূপ করতেন ? তিনি (আবদুল্লাহ ইবনু উমার) বললেন, ‘আত্তাহিয়্যাতু’ পড়ার জন্য ন্মাাযে যখন বসতেন, তখন তিনি ডান করতল ডান উরুর উপর রাখতেন এবং হাতের আঙ্গুলগুলি সংকুচিত করে নিতেন। অতঃপর ইবহাম-এর (বৃদ্ধাঙ্গুলির পার্শ্ববর্তী আঙুল) দ্বারা ইশারা করতেন এবং বাম করতলকে বাম উরুর উপর রাখতেন, তিনি তারপর বললেন, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপই করতেন। (সহীহ, মুসলিম ৫৮০)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৯৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে নামাজের ভেতরের আদব ও তাশাহহুদের বসার পদ্ধতি একসঙ্গে এসেছে। আলী ইবনু আবদুর রহমান (র) নামাজে ছোট কংকর নিয়ে খেলছিলেন। আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) তাকে দেখে নামাজ শেষে এই কাজ থেকে নিষেধ করেন এবং বলেন, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করতেন, তুমিও তেমন করো। এরপর তিনি তাশাহহুদে বসার পদ্ধতি বলেন—ডান হাত ডান উরুর ওপর রাখা, আঙুলগুলো সংকুচিত করা, বৃদ্ধাঙ্গুলির পাশের আঙুল দিয়ে ইশারা করা এবং বাম হাত বাম উরুর ওপর রাখা। এই হাদিস থেকে বোঝা যায়, নামাজে অকারণ নাড়াচাড়া থেকে বাঁচা এবং নবীজির শেখানো পদ্ধতিতে বসা গুরুত্বপূর্ণ। তাশাহহুদে আঙুলের ইশারাও এখানে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নামাজে কংকর বা অন্য কিছু নিয়ে খেলা থেকে বিরত থাকা উচিত।
- তাশাহহুদে বসার নির্দিষ্ট পদ্ধতি বর্ণিত হয়েছে।
- ডান হাত, বাম হাত ও আঙুলের ইশারার নিয়ম এসেছে।
- নামাজে নবীজির পদ্ধতি অনুসরণ করার শিক্ষা আছে।
